Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

এই প্রথম বড় পর্দায় ভিক্টর-মমতা শঙ্কর!

 ১১:১৭ AM     No comments   

এর আগে জুটি হিসেবে তাঁদের কখনও ক্যামেরার সামনে দেখা যায়নি। যা এর আগে কখনও দেখেনি দর্শকরা, তাই করতে চলেছেন প্রযোজক-পরিচালক অরিন্দম ভট্টাচার্য। শোনা গিয়েছে, তাঁর প্রযোজিত ছবিতেই এবার সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে।

এর আগে নিজের পরিচালনায় 'শিবপুর' সিনেমা তৈরির সময় বেশ তিক্ত অভিজ্ঞতা হয়েছিলেন অরিন্দমের। ছবির এক প্রযোজকের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তা নিয়েই ঝড় উঠেছিল টলিপাড়ায়। শেষমেশ নানা বিতর্ক সরিয়ে মুক্তি পায় 'শিবপুর'।  পায় সমালোচকদের প্রশংসা। শোনা যায়, ‘'শিবপুর'-এর তিক্ত অভিজ্ঞতার পর বাংলায় আর সিনেমা করবেন না বলেই নাকি ঠিক করেছিলেন অরিন্দম।  তবে এবারে তিনি নিজে প্রযোজকের ভূমিকায়।।

নতুন ছবি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরিন্দম জানান, গল্পের প্রয়োজনেই ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও মমতা শঙ্করকে প্রয়োজন ছিল। ভিক্টরের চেহারায় বনেদিয়ানার ছাপ রয়েছে। যা এখানে খুব গুরুত্বপূর্ণ। দুই অভিজ্ঞ তারকাকে এর আগে জুটি হিসেবে ভাবা হয়নি। তবে এবারে ভাবা হয়েছে। মমতা শঙ্করও বিষয়টি নিয়ে বেশ খুশি। অরিন্দমের সঙ্গে তিনি ‘'শিবপুর' ছবিতেও কাজ করেছিলেন। তাতে একেবারে ভিন্ন রূপে দেখা গিয়েছিল প্রবীণ অভিনেত্রীকে।

তবে এবারে মারকাটারি অ্যাকশন নয়, প্রেম, ভালোবাসা, স্নেহমাখা গল্পই নাকি দর্শকদের সামনে তুলে ধরবেন প্রযোজক অরিন্দম। শোনা গিয়েছে, ছবির বাকি চরিত্রে এই প্রজন্মের অভিনেতাদের দেখা যাবে। তবে তাঁরা কারা? তা জানা যায়নি।

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates