Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

নকশাল-সিপিএম আঁতাঁতের অভিযোগ!

 ৯:৫৬ AM     kolkata     No comments   

 

নকশাল-সিপিএম ‘আঁতাঁতেই’ আর জি কর আন্দোলন, মেনে নিল লিবারেশন নেতৃত্ব। একদিন আগেই সিপিএমের সঙ্গে জোট বেঁধে বাংলায় প্রার্থী দিয়েছে তারা। সিপিএম আর নকশালে বিচ্ছেদ হওয়ার পর থেকে ধীরে তাদের সখ‌্য ফের বাড়ছে। তা নিয়ে প্রশ্নও রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলেছে।  কিন্তু একেবারে জোট বেঁধে প্রার্থী দেওয়া সেই বিচ্ছেদের পর এই প্রথম। তবে সেই জোটের প্রেক্ষিত যে আর জি কর আন্দোলন এবং নৈহাটির মতো আসন নকশালদের ছেড়ে দেওয়া আদপে যে সিপিএমের তরফে ‘পুরস্কার’, ইতিমধ্যে সেই অভিযোগও উঠেছে। মঙ্গলবার সিপিআইএমএল (লিবারেশন)-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যর স্পষ্ট বক্তব‌্য, "আর জি করের ঘটনার প্রেক্ষিতে বাংলায় যে বিরাট গণজাগরণ শুরু হয়েছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার।  তার জন‌্য পশ্চিমবাংলায় বাম শক্তির পুনরুত্থান দরকার। সেই জন‌্যই বৃহত্তর বামফ্রন্টের ঐক‌্য দরকার। এটাই এই জোটের পরিপ্রেক্ষিত।" শুধু একটা উপনির্বাচন নয়, আগামিদিনেও যে এই ‘বৃহত্তর বাম শক্তি’ রাজ্যের রাজনৈতিক কার্যকলাপ বাড়াবে তা-ও জানিয়েছেন দীপঙ্কর। দীপঙ্করবাবুর কথায়, "ছাব্বিশের ভোট নিয়ে এখনও ভাবার অনেক সময় আছে।  তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতির ভারসাম‌্য পাল্টানো দরকার। সেখানে বামপন্থীদের শক্তি বৃদ্ধি দরকার, আর তার জন‌্যই দরকার বৃহত্তর বাম ঐক‌্য। সেই কারণেই মনে হয়েছে এটা সঠিক সময় সঠিক পদক্ষেপ।" 

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates