Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে আইন

 ১২:১০ PM     kolkata     No comments   

  

গত বৃহস্পতিবার, ৩ এপ্রিল। শিক্ষকদের কাছেই অভিশপ্ত দিন। কারণ এই দিনে চাকরি হারিয়েছেন রাজ্যের কমপক্ষে ২৫ হাজার সরকারি স্কুলশিক্ষক। তাঁদের মধ্যে কেউ যোগ্য, কেউ হয়ত অযোগ্য। কিন্তু, তাঁদের মধ্যে যোগ্যদের আলাদা করতে না পারায় বাতিল করা হয়েছে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল। কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি এসেছে একগুচ্ছ অন্য নির্দেশও। এরপরে, গত ৭ এপ্রিল চাকরিহারাদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। আশ্বাস মিলেছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর তরফ থেকেও। কিন্তু, তারপরেও গত বুধবার চাকরিহারা শিক্ষকদের কসবা ডিআই অফিস অভিযানে উত্তপ্ত হয়েছে রাজ্য। এমন যখন পরিস্থিতি, তখন অনেকের মনেই প্রশ্ন জাগছে, চলতি মাসে কি বেতন পাবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা? কী বলছে রাজ্য? নিয়মমাফিক স্যালারি রিকুইজিশন পোর্টালে চাকরিহারাদের নাম থাকলেও তাঁদের বেতন দিলে কনটেম্পট অফ কোর্ট অর্থাৎ, আদালত অবমাননা হতে পারে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞেরা। তাই আশঙ্কায় রয়েছে স্কুল শিক্ষা দফতর।  

অপরদিকে রয়েছে অন্য মতও। সেই মত অনুসারে, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আপাতত পেতে পারেন স্বস্তি। বেতন দিতেও আর অসুবিধা থাকবে না রাজ্যের। কী সেই মত?জানা গিয়েছে, এ বিষয়ে ইতিমধ্যেই রাজ্যের তরফে শুরু হয়েছে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া। পুলিশ সূত্রের খবর, রাজ্যের লিগাল সেকশনের থেকে আইনি মতামত নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। 

রাজ্য সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন করতে যাচ্ছে। এর জন্য রাজ্যের কাছে ৩০ দিনের সময় রয়েছে। সেক্ষেত্রে, যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যেই থাকছে, তাই চাকরিহারা শিক্ষকশিক্ষিকাদের বেতন দিতে আইনগত সমস্যা নেই বলে দাবি নবান্নের একাংশের।

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates