তৃণমূল কংগ্রেস করা তাঁর ভুল হয়েছিল। বিজেপি-র সভায় গিয়ে প্রকাশ্যেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তাঁর সঙ্গে যাঁরা তৃণমূল করেছেন, তাঁদেরকেও বিজেপি-তে যোগ দেওয়ার আবেদন জানালেন তিনি।শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকে শিশির অধিকারীর সঙ্গেও তৃণমূলের সম্পর্ক ছিন্ন হয়। যদিও আনুষ্ঠানিক ভাবে শিশির অধিকারী বিজেপি-তে যোগ দেননি। রাজনৈতিক কর্মসূচিতেও সেভাবে দেখা যায়নি তাঁকে। যদিও গতকাল পূর্ব মেদিনীপুরেরই পটাশপুরে বিজেপি-র একটি ছোট সভায় হাজির হন প্রবীণ এই রাজনীতিবিদ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শিশিরবাবু বলেন, 'কেচ্ছা কেলেঙ্কারি ঘেন্না করি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন