ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু! সোমবার ভোর নাগাদ ব্যারাক থেকে ওই সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার হয়। তারপরই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ডাবগ্রাম ১২ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়ায়। দেহ আটকে দফায় দফায় বিক্ষোভ দেখান অন্যান্য সিভিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, "কীভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে। সব খতিয়ে দেখা হচ্ছে।"পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিকের নাম পঙ্কজ বর্মন (৩৬)।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন