প্রস্তাব নেওয়া হয়েছিল আগেই। এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে তাঁর পদ থেকে অপসারণ করতে উদ্যোগ নিল বিরোধী শিবির। মঙ্গলবার সকালে প্রস্তাব আনতে চেয়ে নোটিশ দিয়েছে। নোটিশে কংগ্রেস, ডিএমকে এবং সমাজবাদ পার্টি-সহ আরও কয়েকটি দলের ১২০ জন সাংসদ সই করেছেন বলে জানিয়েছেন লোকসভায় হাত শিবিরের উপ-দলনেতা গৌরব গগৈ। প্রস্তাবের পক্ষে অবশ্য তৃণমূলের কোনও সাংসদ স্বাক্ষর করেননি বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। অভিষেক মঙ্গলবার বলেন, "স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই। 'ইন্ডিয়া'র দলগুলো সই করে একটা চিঠি লোকসভার স্পিকারকে দিক।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন