সোমবার সকালে বোমায় রাজধানী দিল্লির ৯টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে আতঙ্ক ছড়াল। এদিন সকাল সাড়ে আটটা থেকে ন-টার মধ্যে দিল্লির প্রথম সারির স্কুলগুলিতে ইমেল আসে। সেখানে হুমকি দেওয়া হয় দুপুরে বিস্ফোরণ ঘটতে চলেছে। স্বাভাবিক ভাবেই এমন মেল পেয়ে নড়েচড়ে বসে স্কুলগুলি। দ্রুত খালি করে দেওয়া হয় কক্ষগুলি।
কী লেখা ছিল মেলে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মেলে লেখা ছিল, 'দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।' তলায় লেখা 'খলিস্তান ন্যাশনাল আর্মি'।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন