Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস!

 ১:৪৭ PM     kolkata     No comments   


ভোটের মুখে আচমকাই পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দিল্লিতে গিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তাঁর জায়গায় তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল আরএন রবিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সেই বিষয়কে ছাপিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে যে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। তৃণমূল এই ইস্যুতে সরাসরি তোপ দেগেছে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে।

তাদের প্রশ্ন, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতেই কি এই পদক্ষেপ করা হল কেন্দ্রীয় সরকারের তরফে। অন্যদিকে সিপিআইএম জানতে চায়, সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন, নাকি তাঁকে পদত্যাগ করানো হল?

বামেদের তরফ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "নির্বাচনের প্রাক্কালে রাজ্যপাল পদত্যাগ করলেন! নাকি করানো হল? জগদীপ ধনকর উপ-রাষ্ট্রপতির জন্য! নীতিশ কুমার রাজ্যসভার জন্য! সিভি আনন্দ বোস কেন? অস্বচ্ছ কিন্তু স্পষ্ট। যাই হোক, পদত্যাগে বোঝা গেল উনি নাকি রাজ্যপাল ছিলেন! অপ্রয়োজনীয় রাজ্যপাল পদ। হাতিপোষা। দিল্লির কথায় ওঠাবসা।" রাজ্যপাল বদলের কারণ জানতে চেয়ে তিনি আরও বলেন, "বোস গেলেন। রবি এলেন। কিন্তু ভোটের মুখে বাংলার রাজ্যপালের যাওয়া আসার কারণটা কী?"

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates