দীর্ঘ টালবাহানার পর অবশেষে বকেয়া ডিএ সংক্রান্ত নথি পৌঁছল নবান্নে। শিক্ষা দপ্তর সূত্রে পাওয়া খবর, চলতি সপ্তাহেই বিকাশ ভবন থেকে এই নথি পাঠানো হয়েছে।
যার আওতায় রয়েছেন অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। স্কুলশিক্ষা দপ্তর ও উচ্চশিক্ষা দপ্তরের তরফে আলাদা আলাদা ভাবে বকেয়া ডিএ-র হিসাব শুরু করা হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে অধ্যাপক ও অন্যান্য কর্মীদের কার, কত মহার্ঘ ভাতা প্রাপ্য, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। সমস্ত তথ্য জড়ো করে চূড়ান্ত হিসাব তৈরির পর তা নবান্নে পাঠানো হয়েছে বলে খবর। নবান্নের সবুজ সঙ্কেত পেলেই বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত পরবর্তী প্রক্রিয়া শুরু হতে পারে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন