প্রয়াত পরিচালক অনীক দত্ত। আজ, বুধবার দুপুরে আচমকাই আসে দুঃসংবাদ। খবর পাওয়া গিয়েছিল, হিন্দুস্তান পার্ক এলাকার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। পরিচালক থাকতেন ডোভারলেন এলাকার বাড়িতে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পরিচালকের। কিছু ক্ষণ পরে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনীকের দেহ। ইতিমধ্যেই ওঁর বাড়িতে পৌঁছোয় পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তদন্ত শুরু হয়েছে। কিছু ক্ষণের মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞেরা দুর্ঘটনাস্থলে পৌঁছোবেন বলে জানা গিয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন