পুরনিয়োগ দুর্নীতি মামলায় দমকলমন্ত্রী তথা এ বারের বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবারই তিনি সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেন। তখন তাঁকে জানিয়ে দেওয়া হয়, ৬ মে আবার আসতে হবে। এর পাশাপাশি অস্থাবর সম্পত্তি সংক্রান্ত কিছু নথি নিয়ে আসার কথাও বলা হয়েছে দমকলমন্ত্রীকে। তাঁর ওই নথি যাচাই করে দেখা হবে বলে ইডি সূত্রের খবর।প্রসঙ্গত, এর আগে বেশ কয়েক বার সুজিতকে তলব করেছিল ইডি। কিন্তু ভোটের কাজে ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারেননি বলে দাবি মন্ত্রীর। তার পর ভোট মিটতেই শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন তিনি। শুধু সুজিত নন, তাঁর পুত্র সমুদ্রকেও তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এর আগে সুজিতের বাড়ি এবং অফিসে হানা দিয়েছিল ইডি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন