বিদেশযাত্রার আবেদনে ফের দ্রুত শুনানির আর্জি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এ বারও তা খারিজ হয়ে গেল কলকাতা হাই কোর্ট। আদালত জানাল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আর্জির শুনানি হবে তালিকা মেনেই। গত মঙ্গলবারও এ বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেকের আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানান তিনি। তখনও সেই আর্জি খারিজ হয়ে যায়।
আদালত জানায়, এখনই ওই মামলার শুনানি সম্ভব নয়। মামলার স্বাভাবিক প্রক্রিয়াতেই তা শুনানির জন্য তালিকায় আসবে। এ বারেও সেই একই কথা জানিয়ে দিল আদালত। সোমবার হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। তাঁর হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে বিচারপতি ভট্টাচার্য জানিয়ে দেন, তালিকা অনুযায়ী এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, ২০১৬ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদে একটি দলীয় কর্মসূচি থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিষেক। ওই দুর্ঘটনায় চোখের নীচে গুরুতর চোট পান তিনি। প্রথমে দেশের একাধিক হাসপাতালে, পরে বিদেশে গিয়ে চোখের চিকিৎসা করান অভিষেক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন