আজ ৭০ মিনিট পর্যন্ত মেসি যা খেলা দেখালেন, তাতে কোনওভাবেই তাঁর বয়স নিয়ে অভিযোগ করা যায় না। ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি প্রমাণ করে দিলেন, কেন আজও তিনি সেরা। এবং তাঁর দুরন্ত ক্যারিশমাতেই আলজেরিয়াকে চূর্ণ করে বিশ্বকাপ অভিযান শুরু করল আর্জেন্টিনা।
ম্যাচের শুরুতেই দুই দলের গোল বাতিল হল অফসাইডের জন্য। ৪ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি কিন্তু তাঁর কাঁধ অফসাইডে থাকায় গোল বাতিল করা হয়। এর ঠিক ৪ মিনিট পর আলজেরিয়ার করা গোলও একই কারণে বাতিল হয়। ১৭ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে শট মারেন মেসি। আলজেরিয়ার গোলকিপার লুকা জিদানের হাতে লেগে সেই বল ঢুকে যায় গোলে। তারপরেও বেশ কিছু সুযোগ পেয়েছিল দুই দলই কিন্তু একাধিক সুযোগ মিস করে দুই দলই বিরক্তি বাড়াচ্ছিল। প্রথমার্ধ ১-০ এগিয়ে থেকেই শেষ করে আর্জেন্টিনা।দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জোরালো শট কোনওরকমে প্রতিহত করেন জিদান। কিন্তু বল তাঁর গায়ে লেগে বেরিয়ে যায়। সেই সময় বক্সেই শিকারী বাঘের মতো ঘোরাফেরা করছিলেন মেসি। ফিরতি শটেই গোল করে আর্জেন্টিনাকে ২-০ এগিয়ে দেন ফুটবলের রাজপুত্র। এরপর আবার ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করলেন মারাদোনার যোগ্য উত্তরসূরি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন