এবার থেকে জন্ম, মৃত্যুর শংসাপত্র আর দিতে পারবেন না পঞ্চায়েত প্রধান এবং পুরপ্রধানরা। সরাসরি সরকারি আধিকারিকেরা তা দিতে পারবেন। স্বাস্থ্যদপ্তরের তরফে গোটা রাজ্যে আধিকারিকদের এই দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। আজ,বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল। পঞ্চায়েত প্রধানদের হাতে থাকবে না আর আর্থিক ক্ষমতাও। আগামী শনিবার এই মর্মে বিধানসভায় বিল পেশ হতে পারে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন