শনিবারেই অভিষেকের জন্য অশনি সংকেত। আরও বড় বিপাকে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ। বৈধ প্ল্যান-নথি ছাড়াই আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ পাওয়া গিয়েছে।
শনিবার সকালেই তাঁর কার্যালয় ঘিরে ফেলল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ৩০ জুন তাঁর কার্যালয়ে একটি নোটিস দেয় দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের তরফে। ১৫ জুলাই তাঁকে জেলা প্রশাসনের দপ্তরে তলব করা হয়েছিল। ৭ জুলাই আরও একটি নোটিস পড়ে। কিন্তু সময় নোটিসের জবাবে কোনও সাড়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই শনিবার সকাল থেকে পুলিশ-বাহিনীতে ছেয়ে গেল অভিষেকের কার্যালয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন