প্রথম বাজেট প্রশ্ন উঠেছিল, মাথায় এত বড় ঋণেরবোঝা নিয়েও যে বিপুল উন্নয়ন, কর্মসংস্থান ও পরিকাঠামো খাতে যে খরচের কথা বলছে রাজ্য সরকার, তা আসবে কোথা থেকে। বাজেটের জবাবি ভাষণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, "বীরভূমের পাথর থেকে একবছরে মাত্র আট কোটি টাকা পেত সরকার। বাকিটা যেত ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই।
আর আমরা মাত্র এক মাসে পেয়েছি ৮৩ কোটি টাকা। তার মানে ভাইপো বছরে ১১০০ কোটি টাকা চুরি করত।" আর এবার যে তথ্য সামনে উঠে এল, এ যেন সেই অঙ্কের ধারাবাহিকতা বজায় রাখছে। গত ৯ মে সরকার গড়ার পর ৯ জুন পর্যন্ত সরকারের রাজস্ব আদায় গত আর্থিক বছরের ঠিক একই সময়সীমার তুলনায় ১ হাজার কোটি টাকা বেশি। অর্থাৎ তৃণমূল সরকারের সময়কার বার্ষিক আয়কে কয়েকগুণ টেক্কা দেবে বিজেপি সরকার। জমি কেনাবেচার রেজিস্ট্রি, আবগারি দপ্তরের আয়ের উপরই বেশি নির্ভর করত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু বর্তমান সরকারের কাছে আয়ের অনেকগুলি পথ খুলে গিয়েছে, যেগুলিতে সবচেয়ে বেশি কারচুপি হত বলে অভিযোগ এবং তার বেশ কিছু কেন্দ্রীয় এজেন্সির তদন্তাধীন। মূলত প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ করেই বর্তমান সরকারের কোষাগার ভরে উঠছে বলে অর্থদপ্তরের খবর। বিধানসভায় দাঁড়িয়েও যে দুর্নীতির কথা বারবার বলেছেন মুখ্যমন্ত্রী। এই সব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি সেই সরকার থেকে বুক চিতিয়ে বেরিয়ে এসেছেন এবং বিগত সরকারকে একেবারে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন রাজনৈতিক ময়দানে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন