সম্প্রতি এসএফআই ও এবিভিপি, দুই ছাত্র সংগঠনের দফায় সফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। নন্দলাল বসুর নকশা করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্মারক প্রতীকও খুলে পড়েছিল দরজা থেকে।
এবার বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। "যে দলেরই হোক, এমনকী আমার দলের লোক হলেও আমরা সমর্থন করব না।" সেই কথাই বললেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও এমব্লেম ভাঙার ঘটনায় এদিন নিন্দা করেন অগ্নিমিত্রা পাল। তিনি এদিন বলেন, "স্বাধীনতার সময় থেকে চলে আসা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ খ্যাতি ও এমব্লেম ছিল, আজ তা যদি ভেঙে ফেলা হয়, সমর্থন করি না।" শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগত ঢোকার ঘটনাকেও সমর্থন করেন না মন্ত্রী। সুর চড়িয়ে বলেন, "সে যে দলেরই হোক, এমনকী আমার দলের লোক হলেও আমরা সমর্থন করব না। দয়া করে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি আনবেন না, ওগুলো বাইরে রাখুন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন