বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার হয়েছে মিঠুন চক্রবর্তীর। হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই সুস্থ এই সুপারস্টার। শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা বর্ষীয়ান অভিনেতার। হাসপাতাল সূত্রে আগেই জানানো হয়েছিল, সফল অস্ত্রোপচারের কথা। আগেও ওই একই হাতে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। যদিও এখন অভিনেতা ভাল আছেন।
পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার সকালে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে জানিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন, সে কথা জানান মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতেই হাসপাতালে তাঁকে দেখতে পৌঁছোন অভিনেতা তথা সাংসদ দেব। হাসপাতাল থেকে বেরিয়ে দেব বলেন, "মিঠুনদা খুবই ইতিবাচক মানুষ। চাইব, যাতে আর হাসপাতালে না আসতে হয় তাঁকে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমরা একসঙ্গে আগামী দিনে কাজও করব।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন