উচ্চ প্রাথমিকে ১ হাজার ৬০০ সুপার নিউমেরারি পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। আজ, বুধবার সেই সংক্রান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল বর্তমান রাজ্য সরকার। কলকাতা হাই কোর্টে সে সিদ্ধান্তের কথা রাজ্যের তরফে জানানো হয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, গত ২০১৬ সালের উচ্চমাধ্যমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ‘সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করে তৎকালীন রাজ্য সরকার। রাজ্যের এই অতিরিক্ত শূন্যপদের সিদ্ধান্ত নিয়েই সেই সময় মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। ২০২৩-এর এপ্রিলে এই শূন্যপদে নিয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন