Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দেবরাজের দুর্নীতির টাকা অভিষেকের সংস্থায়! বিস্ফোরক দাবি পুলিশের

 ৮:৫১ PM     kolkata     No comments   


যুব তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 'লিপস অ্যান্ড বাউন্স'-এর অ্যাকাউন্টে সরাসরি ১০ কোটি টাকা! আজ, বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তৃতীয় চার্জশিট জমা দেয় আদালতে। তোলাবাজি ও সংগঠিত অপরাধের মামলায় এই চার্জশিট জমা পড়ে বলে জানা গিয়েছে।
আর সেখানেই এহেন বিস্ফোরক দাবি করেছে বাগুইআটি থানার পুলিশ। শুধু তাই নয়, আদালতে জমা দেওয়া দেড় হাজারের বেশি পাতার চার্জশিটে ব্যাংক স্টেটমেন্ট-সহ একাধিক নথি ও ইলেকট্রনিক তথ্যপ্রমাণ রয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, দেবরাজের বিরুদ্ধে তদন্তে ইতিমধ্যে একাধিক তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের দাবি, বাগুইআটি ও কেষ্টপুর থেকে বিভিন্ন সময়ে টাকা আসত। এবং তা জমা পড়ত রাজ্য যুব তৃণমূলের অ্যাকাউন্টে! সেই টাকা থেকেই পরে ১০ কোটি টাকা ‘লিপস অ্যান্ড বাউন্স’-এর অ্যাকাউন্টে পাঠানো হয় বলে দাবি রাজ্য পুলিশের। শুধু তাই নয়, ওই অ্যাকাউন্টের অনুমোদিত স্বাক্ষরকারী ছিলেন দেবরাজ। ফলে লেনদেনের নথির ভিত্তিতে টাকা স্থানান্তরে তাঁর ভূমিকা খতিয়ে দেখা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। শুধু তাই নয়, এই লেনদেনের সূত্র ধরেই আর্থিক অনিয়মের আরও বড় ছবি তদন্তে উঠে এসেছে বলে দাবি পুলিশের। নথি ও সম্পত্তির হিসাব মিলিয়ে দুর্নীতির অঙ্ক প্রায় ১০০ কোটি টাকা বলে তদন্তকারীদের অভিযোগ। নির্বাচনের আগে সম্পত্তি সরিয়ে ফেলার অভিযোগও রয়েছে তদন্তের আওতায়।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • পশ্চিমবঙ্গে স্কুল,কলেজ খোলার ইঙ্গিত; কয়েক দিনের মধ্যে জানান হবে সময়সূচী
    প্রায় আট মাসের কাছাকাছি সময় স্তব্ধ স্কুল কলেজেরে নিত্যদিনের কাজকর্ম। সকাল ১১ টার মধ্যে স্কুলে কচিকাঁচাদের ভিড় নেই, টিফিন টাইমে ভাগ করে টিফি...
  • মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা; নয়া নির্দেশিকা
      শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী মাস থেকে বঙ্গে শুরু হচ্ছে দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhya...
  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates