Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

প্রশান্ত বর্মনকে নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট!

 ১:৩৫ PM     kolkata     No comments   



সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেলেন না প্রশান্ত বর্মন। স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ এবং খুনের মামলায় মূল অভিযুক্ত রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্তের কাণ্ডকারখানায় বিস্মিত সুপ্রিম কোর্টও। তাঁর মামলা খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের মন্তব্য, "একজন ব্যক্তি পুরো সিস্টেমকে উপহাস করে রেখে দিয়েছেন।" কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল, গত বৃহস্পতিবারের মধ্যে আত্মসমর্পণ করতে হবে প্রশান্তকে।
কিন্তু তিনি তা করেননি। উল্টে সে দিনই হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ফেরার প্রশান্ত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলাটি উঠলে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্যও। সুপ্রিম কোর্টের প্রশ্ন, কেন রাজ্য পদক্ষেপ করেনি? দুই বিচারপতির বেঞ্চ রাজ্যকে বলে, “আপনারা কী করছেন? হাই কোর্টের নির্দেশ মেনে এখনই পদক্ষেপ করুন।" হাই কোর্টের নির্দেশের প্রেক্ষিতে যে সুপ্রিম কোর্ট কোনও পদক্ষেপ করতে রাজি নয়, তা-ও স্পষ্ট করে দেয় বিচারপতি কুমার এবং বিচারপতি পাঞ্চোলির বেঞ্চ। প্রশান্তের আচরণ নিয়েও বিস্ময় প্রকাশ করে আদালত। প্রশান্তের আইনজীবীর উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রশ্ন, তাঁর মক্কেল কেন এখনও আত্মসমর্পণ করেননি? আদালতের মন্তব্য, "একজন ব্যক্তি পুরো ব্যবস্থাকে (সিস্টেমকে) উপহাস করে রেখে দিয়েছেন।  এই আদালত আগে নির্দেশ দেওয়া সত্ত্বেও তা অমান্য করেছেন। আমরা অবাক হয়ে যাচ্ছি। কী ভাবে এমন হতে পারে?"
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • পশ্চিমবঙ্গে স্কুল,কলেজ খোলার ইঙ্গিত; কয়েক দিনের মধ্যে জানান হবে সময়সূচী
    প্রায় আট মাসের কাছাকাছি সময় স্তব্ধ স্কুল কলেজেরে নিত্যদিনের কাজকর্ম। সকাল ১১ টার মধ্যে স্কুলে কচিকাঁচাদের ভিড় নেই, টিফিন টাইমে ভাগ করে টিফি...
  • মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা; নয়া নির্দেশিকা
      শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী মাস থেকে বঙ্গে শুরু হচ্ছে দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhya...
  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates