Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

জ্ঞানেশ বিক্ষোভে আটক বৃন্দা করাট-সহ ১১০০

 ৫:২২ PM     India     No comments   


অনুমতি দেয়নি পুলিশ। তার পরেও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে দিল্লিতে আটক অন্তত ১১০০ জন। এদের মধ্যে রয়েছেন মধ্যে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশীও। তাঁকে যন্তরমন্তর থেকে রীতিমতো টানতে টানতে নিয়ে যায় দিল্লি পুলিশ।
আটক হওয়া অন্যদের মধ্যে নাম রয়েছেন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, আইসা নেত্রী নেহা বোরা, আপ সাংসদ সঞ্জয় সিং-সহ আপের একাধিক শীর্ষ নেতা। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ছাত্র-যুব ও নাগরিক সমাজ। যার মূল উদ্যোক্তা ছিল আপ, আইসা, রাজ্যসভার সাংসদ মনোজ ঝা এবং আইনজীবী প্রশান্ত ভূষণ। কিন্তু পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। জমায়েত রুখতে যন্তর মন্তর এবং নয়াদিল্লির অন্যান্য সংবেদনশীল এলাকায় অতিরিক্ত দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। এর পাশাপাশি মানুষের চলাচল নিয়ন্ত্রণ ও জমায়েত ঠেকাতে ব্যারিকেড বসানো হয়। বহু রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে রাখা হয় ১১টি মেট্রো স্টেশন।কিন্তু তা সত্ত্বেও বহু মানুষ যন্তর মন্তরে জমায়েত করেন। এদিন সকালেই আপ সমর্থকদের সঙ্গে পুলিশের একপ্রস্ত ধস্তাধস্তি হয়। আটক করা হয় দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজকে। দুপুরে বিক্ষোভের নেতৃত্ব দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশী, আপ সাংসদ সঞ্জয় সিংরা। তাঁদেরও আটক করে দিল্লি পুলিশ। আইসার জনপ্রিয় নেত্রী নেহা বোরা, সিপিএমের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাটরাও আটক হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত অন্তত ১১০০ জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • পশ্চিমবঙ্গে স্কুল,কলেজ খোলার ইঙ্গিত; কয়েক দিনের মধ্যে জানান হবে সময়সূচী
    প্রায় আট মাসের কাছাকাছি সময় স্তব্ধ স্কুল কলেজেরে নিত্যদিনের কাজকর্ম। সকাল ১১ টার মধ্যে স্কুলে কচিকাঁচাদের ভিড় নেই, টিফিন টাইমে ভাগ করে টিফি...
  • মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা; নয়া নির্দেশিকা
      শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী মাস থেকে বঙ্গে শুরু হচ্ছে দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhya...
  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates