![]() |
ফেরার অভিযুক্তকে ধরতে পশ্চিম বর্ধমানের আসানসোলে 'এনকাউন্টার' পুলিশের। অভিযুক্তের পায়ে গুলি লেগেছে বলে খবর পাওয়া গিয়েছে। শুক্রবার সকালে ইসমাইল এলাকায় একটি বাড়িতে লুকিয়ে থাকা অভিযুক্ত পুলিশকে দেখেই গুলি চালানোর চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে প্রতাপ দাস নামের ওই অভিযুক্ত যুবকের ডান পায়ে গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে এলাকারই একটি বাড়ি থেকে পাকড়াও করে পুলিশ। অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আসানসোলের হিরাপুর থানা এলাকার ইসমাইলে অভিযুক্ত প্রতাপ দাসের খোঁজে বুধবারই অভিযানে নেমেছিল পুলিশ। ওই দিন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান অভিযুক্ত। গত দু-দিনে তাঁর খোঁজ পায়নি পুলিশ।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন