জমি দু্র্নীতি, প্রার্থী করার নামে তোলাবাজির মতো বেশকিছু অভিযোগ। সেসবের তদন্তে নেমে এই মুহূর্তে মেদিনীপুর জেলা পুলিশের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনিবার সকাল থেকে শালবনি থানার পুলিশ তাঁর খোঁজ শুরু করলে বেপাত্তা হয়ে যান তিনি।
সোমবার, ১৫ জুন, ২০২৬
দিঘায় বেড়াতে গেলে দিতে হবে না অতিরিক্ত টাকা"; ঘোষণা মুখ্যমন্ত্রীর
দিঘা বেড়াতে গেলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা। এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন পর্যটকদের থেকে চাঁদা নেওয়া হত। কিন্তু, এবার সেই চাঁদা আর দিতে হবে না। ১ জুলাই থেকে চাঁদা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদে বৈঠকের পরই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
ইডি দফতরে হাজিরা অভিষেকের!
![]() |
শনিবার, ১৩ জুন, ২০২৬
চাকরির বিনিময়ে সোনা নিতেন মদন? পড়ুন
পুরনিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানা-সহ শহরের ৮টি জায়গায় শনিবার সকালে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পাশাপাশি ভবানীপুরের বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, পুরসভাগুলিতে অন্তত ১২৫ জনের বেআইনি নিয়োগের সঙ্গে মদন মিত্রের সরাসরি যোগ রয়েছে। দালালদের মারফত ঘুষ যেত বিধায়কের কাছে। অনেক ক্ষেত্রে টাকা নেওয়া হত না, ঘুষ হিসেবে নেওয়া হত সোনা। অয়ন শীলের রহস্যময় ডায়েরিতে থাকা 'MM'-এর সূত্র ধরেই এদিন মদনের বাড়িতে পৌঁছে যায় ইডি।
তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে সায়নীকে নিয়ে ধুন্ধুমার!
তৃণমূলের বিদ্রোহী শিবিরে এ বার সুদীপও!
ভোরে অভিষেকের বাড়ির তালা ভাঙল পুলিশ!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে খুঁজতেই ভোর থেকে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে শালবনি থানার পুলিশ। সূত্রের খবর, সুমিতের মোবাইলের শেষ ‘টাওয়ার লোকেশন’ ছিল অভিষেকের বাড়িতেই। সেই সূত্র ধরে রাত ৩টে নাগাদ পুলিশ কালীঘাটের পটুয়াপাড়ায় পৌঁছে যায়। ডাকাডাকিতে কেউ সাড়া না দিলে ভাঙা হয় বাড়ির বাইরের দরজার তালা।
শুক্রবার, ১২ জুন, ২০২৬
বিদ্রোহী শিবিরে তৃণমূলের কোন ১৯ সাংসদ?
পুজো অনুদান নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী? পড়ুন
এবার থেকে পাম্প থেকে সবাই কিনতে পারবে না পেট্রল-ডিজেল!
সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মমতার বাড়িতে অভিষেক!
প্রবেশ করেছিলেন সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ, প্রস্থান রাত ১১:৩০-এ। সই-কাণ্ডে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সামলে ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজা গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ভবানী ভবনে ঢোকা বা বেরনোর সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি অভিষেক।
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
ফের অভিষেককে দেখে 'চোর' স্লোগান!
সই জাল কাণ্ডে ২১ দিনের জন্য রক্ষাকবচ মিলেছে। তবে আজ, বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টার মধ্যে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি দপ্তরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। সেই নির্দেশ মেনে সিআইডি দপ্তরে হাজিরা দিতে কলকাতা ফিরেছেন অভিষেক। বিমানবন্দর থেকে বেরনোর মুখে উঠল 'চোর' স্লোগান। কোনওরকমে নিরাপত্তারক্ষীদের সহযোগিতায় গাড়িতে ওঠেন তিনি। মনে করা হচ্ছিল, তিনি বিমানবন্দর থেকে সোজাসুজি ভবানীভবন যাবেন। কিন্তু দেখা যায়, কালীঘাটের বাড়িতে যান তিনি। আধঘণ্টা পর, ঘড়ির কাঁটায় ৫ টা বেজে ৪০ মিনিট নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ভবানীভবনের পথে রওনা দেন অভিষেক। নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি দপ্তরে পৌঁছন তিনি।
এবার অভিষেকের মামলা ছাড়লেন কল্যাণ! দলত্যাগের জল্পনা
তৃণমূল 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বেজায় চটলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদের ঔদ্ধত্যে বেশ বিরক্ত হয়ে তাঁর মামলা থেকে সরে দাঁড়ালেন বর্ষীয়ান আইনজীবী। তাঁর ছেলে শীর্ষন্ন্য-সহ যে জুনিয়র আইনজীবীরা এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন, সকলেই সরেছেন বলে আদালত সূত্রে খবর। তবে এখানেই শেষ নয়, তৃণমূলের এই ভাঙনের মরশুমে অভিষেকের আচরণে রেগে লাল কল্যাণ বললেন, "মমতাদিকে বলব, হয় অভিষেককে রাখুন, আমাদের ছেড়ে দিন। নয় আমাদের রাখুন, অভিষেককে সরান।"
বুধবার, ১০ জুন, ২০২৬
বিদ্রোহী শিবিরে এখন ৬৪; দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
![]() |
তৃণমূলের 'বিদ্রোহী' শিবিরে বাড়ল আরও বিধায়কের সংখ্যা। আজ বুধবার বিধানসভার বাইরে এমনই গুরুত্বপূর্ণ দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ইতিমধ্যেই ৫৮ থেকে বেড়ে সংখ্যাটা ৬৪ হয়েছে। এই সংখ্যাটা আরও বাড়বে। তৃণমূলে এই ভাঙনের মাঝেই দিল্লিতে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে নৈকট্য বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শীর্ষ নেতৃত্বের সঙ্গে হয়েছে একাধিক বৈঠক। এর মাঝেই মমতার কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ঋতব্রত বলেন, "আমরাই তৃণমূল।
লোকসভায় তৃণমূলের বিদ্রোহী শিবিরে সাংসদদের তালিকা যে আরও বাড়বে তা আগেই জানিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। এই আবহে শোনা যাচ্ছে, বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন মালা রায় ও সায়নী ঘোষ। কয়েকদিন আগেই পুরনো সব কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গড়েছে তৃণমূল। সেই কমিটিতে মালা রায় ও সায়নী ঘোষ ছিলেন। তাঁরাও বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন বলে জল্পনা ছড়াতেই অভিষেকের সংগঠন নিয়ে কটাক্ষ করেন ঋতব্রত। ফের একবার তিনি বলেন, "অভিষেকের সং আছে, গঠন নেই।"
২৮ বছর পর আবার হাত শিবিরে ফিরছেন মমতা?
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
পরিস্থিতি বুঝে বাড়ি ছাড়তে হচ্ছে মমতাকে!
এবার দিল্লির সদর দফতরও হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। ২০ ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজধানীর সদর দফতর। মাত্র কয়েক মাস আগেই এই অফিস চালু হয়েছে।
গ্রেফতার সব্যসাচী দত্ত!
সোমবার, ৮ জুন, ২০২৬
'আয়ুষ্মান ভারত' চালু হল বঙ্গে!
শুধু রাজ্যে নয়, ভিন্রাজ্যের হাজার হাজার হাসপাতালে এ বার বিনা মূল্যে চিকিৎসা পাবেন পশ্চিমবঙ্গবাসী। এ রাজ্যের নাগরিক, যাঁরা ভিন্রাজ্যে থাকেন, তাঁরাও পাবেন এই পরিষেবা। পশ্চিমবঙ্গে চালু হল কেন্দ্রীয় সরকারের 'আয়ুষ্মান ভারত' প্রকল্প। সোমবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্যের সেই চুক্তি সই হল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যসচিব মনোজ অগ্রবাল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নড্ডা-সহ কেন্দ্র এবং রাজ্যের আমলারা।
এনডিএ-র শরিক হতে চায় ২০ তৃণমূল সাংসদ!
পরিষদীয় দলের পর এবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও বড়সড় ভাঙন। জল্পনা সত্যি করে এবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিলেন 'বিদ্রোহী' সাংসদরা। সূত্রের খবর, আপাতত ২৮ জনের মধ্যে ২০ জন সাংসদের সই করা চিঠি জমা পড়েছে। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে চিঠি জমা দেওয়া হয়েছে। অর্থাৎ এবার বিধানসভার পর লোকসভার রাশও ‘আসল তৃণমূলে’র হাতে। শোনা যাচ্ছে, 'বিদ্রোহী' সাংসদের সংখ্যাটা বেড়ে ২১ হতে পারে।
শনিবার, ৬ জুন, ২০২৬
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য!
নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে শিলিগু়ড়ির এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। পরে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। শনিবার নিজের বাড়িতে পড়ে যান শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র। পরিবার সূত্রে খবর, মাথা ফেটে যায় তাঁর।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
-
টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
-
প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...



















