Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

শিক্ষকদের জন্য ভাল খবর; ক্লাসের সময়সীমা কমানোর ভাবনা

 ১১:৫৭ PM     kolkata     No comments   

 

সম্প্রতি নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শুরু হয়েছে। এবার ক্লাসের রিপোর্ট নিয়ে শুক্রবার একটি পর্যালোচনা বৈঠক করে স্কুল শিক্ষা দফতর। প্রত্যেকটি জেলার একজন করে প্রধান শিক্ষক সহ প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা।

এদিনের বৈঠকেই উপস্থিত থাকার প্রধান শিক্ষকদের বেশিরভাগই স্কুলের সময়সীমা কমানোর উপর জোর দেন। এর পাশাপাশি বর্তমানে যে সময় মেনে ক্লাস হচ্ছে তারও রদবদলের কথা উঠে আসে বলেই সূত্রের খবর। আগে যে নিয়ম মেনে সময় ক্লাস নেওয়া হতো সেই সময় মেনেই ক্লাস নেওয়ার কথাও এ দিনের বৈঠকে কোন কোন প্রধান শিক্ষক প্রসঙ্গ তোলেন। একি সাথে উত্তরবঙ্গের একাধিক প্রধান শিক্ষক স্কুল ছুটির সময় সীমা সাড়ে চারটের বলে আরও এগোনোর প্রস্তাব রাখেন। মূলত স্কুলগুলির হাতেই কখন ক্লাস শুরু হবে বা কখন ক্লাস শেষ হবে তা ছেড়ে দেওয়ার কথা ও এই দিনের বৈঠকে ওঠে বলেই সূত্রের খবর। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ট্রফি দিয়ে দ্রাবিড় যুগ শুরু!

 ১১:৩৯ PM     Sports     No comments   

 


টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। শুরুটা অবশ্য দুর্দান্ত করেছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার মার্টিন গাপ্টিল ও ড্যারিল মিচেল। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারেই ১৪ রান করেন গাপ্টিল। সেই সঙ্গে আন্তর্জাতিক টি২০-তে বিরাট কোহলীকে টপকে সর্বোচ্চ রানের অধিকারী হন তিনি। নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন দীপক চাহার। ৩১ রান করে আউট হন গাপ্টিল। মিচেল, চ্যাপম্যান, ফিলিপ্স প্রত্যেকে রান পেলেও কেউ বড় রান করতে পারেননি। নির্দিষ্ট ব্যবধানে উইকেট পড়তে থাকে। মাঝের ওভারে দুরন্ত বল করেন অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ভারতীয় জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নামা হর্ষল পটেলও খুব ভাল বল করলেন। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে নিউজিল্যান্ড। 

শুরু থেকেই বাইশ গজে ঝড় তুলতে শুরু করলেন দুই ভারতীয় ওপেনার। মাত্র ১৩.২ ওভারে ১১৭ রান তুলে দিলেন রোহিত ও রাহুল। এরপর ৪৯ বলে ৬৫ রান করে ফিরে যান রাহুল। মারলেন ৬টি চার ও ২টি ছয়। দলের রান যখন ১৩৫ তখন দ্বিতীয় উইকেট হারায় ভারত। ৩৬ বলে ৫৫ রানে আউট হন রোহিত। বাকিটা কাজ জোড়া ছক্কা মেরে সারেন ঋষভ পন্থ। পন্থ ১২ ও ভেঙ্কটেশ আইয়ার ১২ রানে অপরাজিত ছিলেন। ফলে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল রাহুলের দ্রাভিড়ের ভারত।    

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দীর্ঘ দিন শিক্ষক নিয়োগ নেই; কোভিডের কারণে বেড়েছে সেকশন; বাড়ছে সঙ্কট

 ১১:২৪ PM     kolkata     No comments   

 


দীর্ঘ দিন পর রাজ্যে খুলেছে স্কুল। খুশি শিক্ষক ও পড়ুয়ারা। কিন্তু কোভিড-বিধির গেরোয় শিক্ষকরা মহাসঙ্কটে। স্কুলেও একগুচ্ছ নিয়ম মানতে হচ্ছে। আসুন দেখেনিন একনজরে। 

১. দূরত্ববিধি মানতে গিয়ে একটি ক্লাসকে দু-টি বা তিনটি ব্যাচে ভাগ করা হয়েছে। অর্থাত্‍, আগে দুটো সেকশন থাকলে, এখন অন্তত চারটে সেকশন রয়েছে। কিন্তু শিক্ষক-সংখ্যা একই। ফলে বারবার একই ক্লাস নিতে হচ্ছে। 

২. এক দিকে চলছে অফলাইন ক্লাস, এর পাশাপাশি পঞ্চম থেকে অষ্টম শ্রেণির অনলাইন ক্লাস চলছে। ফলে তৈরি হয়েছে আর এক সমস্যা।  অফলাইন, অনলাইনে ক্লাস, দুটির পদ্ধতি আলাদা।

তাই অসুবিধায় পড়তে হচ্ছে শিক্ষকদের। 

৩. ক্লাসের সঙ্গে ছাত্রছাত্রীর উপস্থিতির তালিকা তৈরি করতে হচ্ছে শিক্ষকদের। মিড ডে মিল দিতে হচ্ছে, তার হিসেব রাখতে হচ্ছে। 

৪. শনিবারও গোটা দিন ধরে ক্লাস করাতে হচ্ছে। এতদিন পর স্কুল খুলেছে বলে নিছক ইচ্ছেশক্তির জোরেই চালিয়ে নিচ্ছেন শিক্ষকরা। 

৫. সাড়ে ৯ টায় স্কুলে ঢুকতে হচ্ছে। যে সব শিক্ষক- শিক্ষিকারা দূরে থাকেন, তাঁদের রীতিমতো অসুবিধা হচ্ছে। পাশাপাশি এতদিন স্কুল বন্ধ থাকায় আপাতত ক্যান্টিন চালু হয়নি। ফলে প্রত্যন্ত অঞ্চলের স্কুলের শিক্ষকদের অসুবিধা হচ্ছে। 

৬. কোভিড বিধির জন্য ২৫ পড়ুয়া পিছু একটি করে ব্যাচ তৈরি করা হয়েছে। বেশিরভাগ স্কুলে প্রতি ক্লাসে ন্যূনতম ২টি ব্যাচ। পড়ুয়া সংখ্যা বেশি হলে কোনও কোনও স্কুলে ৩টি ব্যাচও রয়েছে। ফলে একই বিষয় অন্তত দ্বিগুণ সময় ধরে পড়াতে হচ্ছে শিক্ষকদের।

৭. একসঙ্গে করতে হচ্ছে অনলাইনে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া, খাতা দেখার কাজ। 

৮. ২টো শিফটে হচ্ছে ক্লাস। নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে ১০ টা থেকে আর দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হচ্ছে ১১ টা থেকে। এর ফলেও একটা সমস্যা তৈরি হচ্ছে। 

৯. অনেক স্কুলেই শিক্ষক সংখ্যা কম। রয়েছে শূন্যপদ। সে সব স্কুলে শিক্ষকদের কার্যত নাজেহাল অবস্থা। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুখ্যমন্ত্রীর কাজে খুশি শিক্ষক নেতা; বিষপান করা ৫ শিক্ষিকা এবার তৃণমূলে

 ৯:৩৩ PM     kolkata     No comments   

কিছু মাস আগে বদলির দাবিতে বিষপানকারী শিক্ষিকারা এবার যোগ দিতে চলেছেন তৃণমূলে। আগামী রবিবার তাঁরা যোগ দেবেন তৃণমূলে, সূত্রের খবর এমনটাই। আগামী ২১ নভেম্বর ডায়মন্ডহারবারে তৃণমূলে যোগ দিতে চলেছে ''শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চ"। সেই দিন প্রায় এক লাখ ৩০ হাজার সংগঠনের সদস্য যোগ দেবেন তৃণমূলে। এই সংগঠনের হয়ে বদলির প্রতিবাদ জানিয়ে সল্টলেকে বিষপান করেছিলেন ৫ শিক্ষিকা। 

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ১৮ আগস্ট। শিশুশিক্ষা কেন্দ্রের (SSK) ৫ শিক্ষিকাকে বহু দূরে বদলির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।

কলকাতা কিংবা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শিশুশিক্ষা কেন্দ্র থেকে সরিয়ে তাঁদের উত্তরবঙ্গে বদলি করে শিক্ষাদফতর। তার বিরুদ্ধে প্রতিবাদে নামে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। শিক্ষাদফতরের বিজ্ঞপ্তি প্রত্যাহারের আবেদন জানিয়েও লাভ না হওয়ায় তাঁরা বিকাশ ভবনের সামনে অনশন শুরু করেন। 

গত ২৪ আগস্ট আন্দোলনরত ওই ৫ শিক্ষিকা বিকাশ ভবনের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁদের মধ্যে পুতুল মণ্ডল-সহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালেও ভরতি করা হয়। বর্তমানে সকলেই সুস্থ রয়েছেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়। তাঁদের বিরুদ্ধেই আইনভঙ্গের অভিযোগে মামলা দায়ের করে পুলিশ। 

অন্যদিকে প্রতিবাদে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির কাছে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন মইদুল ইসলাম। রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার পরেও কেন সিদ্ধান্ত বদল করছেন মইদুল ইসলাম? ওই পাঁচ শিক্ষিকারও শাসকদলে নাম লেখানোর সিদ্ধান্তের নেপথ্যে কী রয়েছে, উঠছে সেই প্রশ্ন। যদিও শিক্ষক নেতা মইদুল ইসলামের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কাজে অত্যন্ত খুশি তিনি। সে কারণেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কৃষি আইন প্রত্যাহার; ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী

 ২:৪৯ PM     India     No comments   

 

প্রায় দীর্ঘ এক বছর আন্দোলন চলার পর অবশেষে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তিনটি আইন দেশ জুড়ে ব্যাপক কৃষক বিক্ষোভের সৃষ্টি করে। আগামী বছর বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তাঁর আগে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। 

গুরুনানকের জন্মদিন গুরুপরবে এই ঘোষণা করেন মোদী।

মোদী তাঁর ভাষণে বলেন, "হয়তো আমাদের তপস্যায় কিছুর অভাব ছিল, যে কারণে আমরা কৃষকদেরকে এই আইন সম্পর্কে বোঝাতে পারিনি। তবে আজ প্রকাশ পর্ব, কাউকে দোষারোপ করার সময় নয়। আজ আমি দেশকে বলতে চাই যে আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।" 

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের হাজার হাজার কৃষক এই আইন প্রত্যাহারের দাবিতে ২০২০ সালের নভেম্বর থেকে দিল্লির বাইরে বিভিন্ন সিমান্তে অবস্থান বিক্ষোভ করেছে। সরকার ও কৃষকদের মধ্যে কয়েক দফা আলোচনার পরেও বিক্ষোভ থামেনি। কৃষক ইউনিয়নগুলির দাবি ছিল এই তিনটি আইন তাদেরকে কর্পোরেটদের সঙ্গে অসম প্রতিযোগিতার মুখে ফেলে দেবে এবং তাদেরকে উপার্জন থেকে বঞ্চিত করবে। 


Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পুরুষদের জন্য বড় উদ্যোগ নবান্নর!

 ১২:২৮ PM     kolkata     No comments   

 

এবার রাজ্যের পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। পুরুষদেরও স্বনির্ভর প্রকল্পের আওতায় আনতে উদ্যোগী হল নবান্ন। কাজের খোঁজে পরিবার ছেড়ে ভিন রাজ্যে চলে যেতে হয়ে বাংলার পুরুষদের অনেকের। তার ভয়াবহতা লকডাউনের সময়ই টের পাওয়া গিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। গোটা দেশে এই প্রথম পুরুষদের জন্য এমন কোনও প্রকল্প শুরু হতে চলেছে বলে জানিয়েছেন রাজ্য স্বনির্ভর প্রকল্প বিভাগের এক আধিকারিক।

তিনি জানিয়েছেন, পুরুষদের জন্য আনা এই প্রকল্পের নাম আপাতত 'উৎপাদক গোষ্ঠী' রাখা হবে বলে ঠিক হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওই আধিকারিক বলেন, "এই প্রকল্পের আওতায় ছোট ব্যবসায় পুরুষদের নিযুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তাঁরা যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলি পান, তা-ও নিশ্চিত করবে রাজ্য। খুব শীঘ্র এ জাতীয় সুযোগ-সুবিধাগুলিকে একছাতার নীচে আনা হবে , তাতে নিজেদের ব্যবসা খুলে বসতে পারবেন।" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

একগুচ্ছ বিধিপালন; সঙ্কটে শিক্ষকরাই

 ১২:১৯ PM     kolkata     No comments   

 

দীর্ঘ দিন পর রাজ্যে খুলেছে স্কুল। এই কারণে বেশ খুশি পড়ুয়ারা। খুশি শিক্ষকরাও। কিন্তু কোভিড-বিধির গেরোয় শিক্ষকরা মহাসঙ্কটে। অনেক তাড়াতাড়ি স্কুলে ঢুকতে হচ্ছে। দূরত্ববিধি মানতে গিয়ে এক ক্লাসকে দু-টি বা তিনটি ব্যাচে ভাগ করা হয়েছে।

অর্থাত্‍, আগে দুটো সেকশন থাকলে, এখন অন্তত চারটে সেকশন। কিন্তু শিক্ষক-সংখ্যা সেই একই থাকছে। ফলে বারবার একই ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। সঙ্গে আবার পঞ্চম থেকে অষ্টম শ্রেণির অনলাইন ক্লাস। এর সঙ্গে ছাত্রছাত্রীর উপস্থিতির তালিকা তৈরি, মিড ডে মিল দেওয়া, তার হিসেব রাখা। শনিবারও গোটা দিন ধরে ক্লাস। এতদিন পর স্কুল খুলেছে, ইচ্ছেশক্তির জোরেই চালিয়ে নিচ্ছেন শিক্ষকরা। কিন্তু কত দিন?

শুধু জেলার শিক্ষক নয়, সমস্যার কথা বলছেন কলকাতার শিক্ষকরাও। এক শিক্ষকের কথায়, "আমাদের বাড়ি স্কুল থেকে অনেকটাই দূরে। সেক্ষেত্রে সমস্যা হচ্ছে ওত সকালে বেরিয়ে স্কুলে পৌঁছানো। ফের দেরিতে বেরনো। স্কুলেও একগুচ্ছ নিয়ম মানতে হচ্ছে। প্রথম প্রথম তো ব্যাপারটা হচ্ছে, পরে হবে তো?" 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates