Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ধর্ষণকাণ্ডে হাজিরা এড়াতে আদালতে কার্তিক মহারাজ!

 ৬:৪৮ PM     kolkata     No comments   

 


এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদের ভারত সেবাশ্রম সংঘের সন্নাসী কার্তিক মহারাজ। ধর্ষণকাণ্ডে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিল করার আবেদন জানিয়ে আদালতে মামলা দায়ের করেন এই মহারাজ। মঙ্গলবার থানায় হাজিরার আগেই হাইকোর্টে আবেদন জানান কার্তিক মহারাজ। বুধবার ওই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। 

কার্তিক মহারাজের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে সহবাস সহ বেশকিছু গুরুতর অভিযোগ রয়েছে। একজন মহিলা থানায় অভিযোগ করেন, ১২ বছর আগে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার জোরপূর্বক দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করেন কার্তিক মহারাজ। সেটার ভিত্তিতে তিনি থানায় এফআইআর দায়ের করেন। পুলিশ নোটিশ দিয়ে মঙ্গলবার অর্থাৎ ১ জুলাই হাজিরার জন্য তলব করেছিল কার্তিক মহারাজকে। 

কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগপত্রে মহিলা জানান, ২০১৩ সালে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই মহিলাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় নিয়ে যান। আশ্রমের একটি প্রাইমারি স্কুলে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য মহিলাকে একটি ঘরও দেওয়া হয়। সেইখানেই দিনের পর দিন মহিলাকে কার্তিক মহারাজ শারীরিক অত্যাচার করেন বলে অভিযোগ। এমনকি ওই মহিলা সন্তানসম্ভবা হয়ে পড়লে তাঁকে জোর করে গর্ভপাতও করানো হয়। বহরমপুরের একটি নার্সিংহোমে সেখানকার মালিক তথা চিকিৎসক এবং স্কুলের প্রধান শিক্ষিকা ও আরেক মহিলার উপস্থিতিতে তাঁর গর্ভপাত করানো হয় বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। 

এই ঘটনায় স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।  নবগ্রাম থানা মঙ্গলবার কার্তিক মহারাজকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় হাজির হওয়ার নোটিশ দিয়েছিল। এরপরেই হাজিরা এড়াতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

উচ্চ প্রাথমিক অতিরিক্ত শূন্যপদে নিয়োগ পেতেও টাকা দেওয়া হয়েছে; আদালতে সিবিআই

 ৫:৪০ PM     kolkata     No comments   

 

সুপার নিউমেরারি পোস্টে নিয়োগ পেতেও টাকা দেওয়া হয়।  নিয়োগ পেতে টাকার লেনদেনও হয়। সুপার নিউমেরারি মামলায় আদালতে এমনটাই জানাল সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা ওঠে। আদালতে সিবিআই জানিয়েছে,  শারীরশিক্ষা এবং কর্ম শিক্ষায় কত জন টাকা দিয়েছেন, সেটা তদন্তে পৃথকীকরণ সম্ভব নয়। তদন্তকারীদের বক্তব্য, এই মুহূর্তে পৃথকীকরণ সম্ভব নয়, কারণ FIR করতে আদালতের অনুমতি লাগবে। এর পাশাপাশি রাজ্য এখনও অনুমোদন দেয়নি, ফলে সেক্ষেত্রেও সমস্যা থাকছে।  সুপার নিউমেরারি মামলায় তদন্ত চললেও এই ধরণের মামলা একে অপরের সঙ্গে যুক্ত। তাই আদালতের অনুমতির প্রয়োজন, আদালতে জানালেন সিবিআই আইনজীবী ধীরজ ত্রিবেদী। ফের আগামী ৪ জুলাই মামলার শুনানি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ কেন? এসএসসি এবং রাজ্যের জবাব চায় আদালত

 ২:১২ PM     kolkata     No comments   


সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ দেওয়া হচ্ছে? মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এই প্রশ্নের মুখে পড়ল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। তা ছাড়া শীর্ষ আদালতের রায় মোতাবেক পুরনো বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া করার পরিবর্তে কেন নতুন বিধি আনা হল, সেই প্রশ্নও তুলেছে উচ্চ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং এসএসসিকে এই বিষয়ে বক্তব্য জানাতে হবে। মঙ্গলবারের শুনানিতে রাজ্য এবং এসএসসির উদ্দেশে বিচারপতি ভট্টাচার্য বলেন, "সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন দাগীদের (নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের) অনুমতি দেওয়া হল? আপনাদের ৩০ মে-র বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই দাগী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে না। আমার পর্যবেক্ষণে এটা ওই বিজ্ঞপ্তিতে না থাকা কয়েকটি গলদ।" তার পরেই এই বিষয়ে রাজ্য এবং এসএসসির অবস্থান জানতে চান বিচারপতি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৩০ জুন, ২০২৫

'ধর্ষণ' কাণ্ডে কার্তিক মহারাজকে নোটিস পুলিশের!

 ৭:১৩ PM     kolkata     No comments   

চাকরির বিনিময়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। সেই ঘটনায় এবার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজকে নোটিস পাঠাল রাজ্য পুলিশ। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার তাঁকে নবগ্রাম থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাঁকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাঁকে একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্নের জীবন। অভিযোগ, এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাঁকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। কারণ, ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে নবগ্রাম থানায় কার্তিক মহারাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহিলা। তাঁর উপর অত্যাচারের ঘটনায় বিচারের দাবি জানান তিনি।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মুখ্যসচিব পদে আরও ৬ মাস মনোজ!

 ৭:০১ PM     kolkata     No comments   

মুখ্যসচিব পদে আজই (৩০ জুন) তাঁর মেয়াদ হওয়ার কথা ছিল। তাঁর জায়গায় কে মুখ্যসচিব হবেন, তা নিয়ে আমলা মহলে আলোচনাও শুরু হয়। এর মধ্যে এদিন কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে মনোজ পন্থের মেয়াদ ৬ মাস বাড়ানো হল।কেন্দ্রের প্রশিক্ষণ ও কর্মিবর্গ দফতরের তরফে এদিন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠানো বার্তায় বলা হয়, মুখ্যসচিব হিসেবে মনোজ পন্থের মেয়াদ বাড়ানোর জন্য গত ২৮ জুন রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল। তার ভিত্তিতে মনোজ পন্থের মেয়াদ ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মুখ্যসচিব পদে থাকবেন মনোজ পন্থ। ২০২৪ সালের ৩১ অগস্ট ভগবতী প্রসাদ গোপালিকার জায়গায় মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেন মনোজ পন্থ। মুখ্যসচিব হিসেবে গোপালিকার মেয়াদ বৃদ্ধির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু, দিল্লি তাতে সায় দেয়নি। তারপরই মনোজ পন্থের নাম ঘোষণা করা হয়েছিল। 

প্রসঙ্গত, মনোজ পন্থ ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার। তিন দশকের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এই আমলা নানা দায়িত্ব সামলেছেন। একসময় মুর্শিদাবাদের জেলাশাসক ছিলেন। উত্তর ২৪ পরগনারও জেলাশাসকের দায়িত্ব সামলেছেন। ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবের দায়িত্বও সামলেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিন বছর বিশ্ব ব্যাঙ্কের সিনিয়র অ্যাডভাইজার ছিলেন মনোজ পন্থ।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কসবায় গণধর্ষণ; হাইকোর্টে জনস্বার্থ মামলা

 ২:১১ PM     kolkata     No comments   


কসবার কলেজে গণধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার সকালে আইনজীবী সৌম্য শুভ্র রায় হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। আইনজীবী জানান, তিনি কসবার ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করতে চান। মামলা দায়েররের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ । কবে এই মামলার শুনানি হবে তা এখনও স্পষ্ট নয় । 

আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়ে অনেকেই আবেদন করেছিলেন হাইকোর্টে। প্রথম আবেদনকারী ছিলেন বিজয় কুমার সিংঘল। কসবার ল'কলেজে গণধর্ষণ মামলাতেও তিনিই প্রথম আবেদনকারী। অন্যদিকে, কসবার নির্মম ঘটনার প্রতিবাদে আগামী ২ জুলাই কালীঘাট থেকে কসবা পর্যন্ত মিছিল করতে চায় বিজেপি যুব মোর্চা। অনুমতি দেয়নি পুলিশ। মিছিল করতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি যুব মোর্চা। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামিকাল এই মামলার শুনানির সম্ভাবনা।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিজের তৈরি ছক ভেঙে তৃণমূলের কুণালকে তীব্র আক্রমণ করলেন মীনাক্ষী!

 ১২:৩৬ PM     kolkata     No comments   

 


বাম আমলে শীর্ষ নেতাদের ভাষণ পর্বে বিরোধী পক্ষের প্রতি সৌজন্য হারানোর উদাহরণ খুব একটা চোখে পড়ত না। কিন্তু বর্তমানে রাজনৈতিক নেতারা, সৌজন্যের বদলে মেতে ওঠে 'অসৌজন্যের রাজনীতিতে'। শনিবার নদিয়ার কালীগঞ্জে গিয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ বাম ব্রিগেডের এক ঝাঁক নেতা-নেত্রী। গিয়েছিলেন কেন্দ্রীয় কমিটির নতুন সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। সেখানেই বোমায় নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করে তাঁরা পৌঁছে যান পলাশিতে। সেখানেই আয়োজিত হয়েছিল একটি জনসভা। তাতেই ভাষণ দিতে উঠে নিজের লাগাম হারালেন মীনাক্ষী।  করে বসলেন বিতর্কিত মন্তব্য। তৃণমূল নেতা কুণাল ঘোষের দিকে তোপ দেগে তিনি বলেন, 'ওরা চুরি করেছে, নির্লজ্জ। একটা মুখপাত্র বসিয়ে রেখেছে, তার আমরা ভাষণ শুনব? সে বলে দেবে পশ্চিমবঙ্গে রাজনীতি কী হবে? কোথায় গেল এখানকার বিধায়ক?' এই বাক্যের মাঝেই কুণালের বিরুদ্ধে একবার কিছু বিশেষ শব্দ-বন্ধনীর প্রয়োগ করেছেন মীনাক্ষী। পাল্টা কুণাল ঘোষ বলেন,'যিনি আমার নামে এই সব বলছেন, তাঁকে বলব, তাঁর বাপ-ঠাকুরদার কাছ থেকে জেনে আসুক কোন পরিবার, কাদের সম্পর্ক কথা বলছেন।'

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates