Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

রাশিয়ার ড্রোন হামলায় ধ্বংস ইউক্রেনের বৃহত্তম রণতরী!

 ১২:০৯ PM     International     No comments   

রাশিয়ার প্রথম সমুদ্র-ড্রোন হামলায় ধ্বংস ইউক্রেনের ‘বৃহত্তম’ রণতরী! বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সেই কথা জানিয়েছে।

ইতিমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইউক্রেন সরকারের তরফেও। ইউক্রেনীয় নৌবাহিনীর ওই রণতরীর নাম ‘সিম্ফেরোপল’। বহু দিন ধরে ইউক্রেনের হাতে থাকা যুদ্ধজাহাজটি সে দেশের ‘বৃহত্তম সামরিক জাহাজ বলেও জানা গিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, লগুনা-শ্রেণির মাঝারি আকারের জাহাজটি দায়িনুব নদীর ব-দ্বীপে ছিল। সেই সময় রুশ ড্রোন আঘাত হানে জাহাজটির উপর। রুশ সংবাদসংস্থা ‘টাস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই প্রথম ইউক্রেনীয় নৌবাহিনীর জাহাজকে ধ্বংস করার জন্য সমুদ্র-ড্রোনের সফল ব্যবহার করেছে রাশিয়া।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবসরের ইঙ্গিত মেসির!

 ১১:৪৬ AM     Sports     No comments   


চোট সারিয়ে ফিরেছেন। বিপক্ষকে বোকা বানিয়ে একের পর এক গোলও করছেন। কিন্তু এবার জাতীয় দলের জার্সি তুলে রাখার কথা ভাবছেন লিওনেল মেসি!
বুধবার লিগস কাপের সেমিফাইনালে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলেন এলএমটেন। ম্যাচের পর তাঁর সাক্ষাৎকারেই ইঙ্গিত, এবার হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন আর্জেন্টাইন মহাতারকা। আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলবেন মেসিরা। ওই ম্যাচই ঘরের মাঠে আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ ম্যাচ হতে চলেছে, এমনটাই মনে করছে তাঁর অনুরাগীরা। কারণ লিগস কাপের ফাইনালে ওঠার পর সাক্ষাৎকারে মেসি জানান, "ওই ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে।  কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটা।" এখানেই শেষ নয়। মেসি আরও বলেন, "জানি না ওই ম্যাচটার পরে আর কোনও ফ্রেন্ডলি বা অন্য খেলা হবে কিনা।  তাই ভেনেজুয়েলা ম্যাচ খুবই স্পেশাল। আমার পুরো পরিবার সেদিন থাকবে আমার সঙ্গে। স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন, আমার স্ত্রীর তরফের আত্মীয়রাও যতজন সম্ভব থাকবেন। একসঙ্গে ওই ম্যাচের সাক্ষী থাকবে সকলে। তারপরে কী হবে, এখন জানি না।" এলএমটেনের এই মন্তব্যের পরেই জল্পনা, ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে হয়তো আর ম্যাচ খেলবেন না তিনি। তবে আগামী বছর বিশ্বকাপে হয়তো খেলবেন। তারপরই ফুটবলকে বিদায়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফের আকাশপথে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া; মৃত ১৪

 ৭:৪৮ PM     International     No comments   

ফের আকাশপথে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া।  কিয়েভে আচমকা আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম ৪৮। স্থানীয় প্রশাসনের তরফে এমনটাই দাবি করা হয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে এটা অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করা হচ্ছে।

গত বেশ কয়েকদিন শান্ত ছিল কিয়েভ। কিন্তু বৃহস্পতিবার ফের নতুন করে আতঙ্ক ছড়াল সেখানে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'রাশিয়া আলোচনার টেবিল ছেড়ে ব্যালিস্টিক মিসাইলকেই বেছে নিল। আমি চাই বিশ্বের প্রতিটা দেশ এই ঘটনায় প্রতিক্রিয়া জানাবে। শান্তির আহ্বান করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, অধিকাংশই নীরব রয়েছে।'২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তারপর থেকে একাধিক উদ্যোগ সত্ত্বেও মুখোমুখি বসে যুদ্ধ থামানো নিয়ে আলোচনা করতে রাজি হননি দুই দেশের রাষ্ট্রপ্রধান। গত শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘণ্টা তিনেকের আলোচনার পরেও রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে কোনও সমাধান মেলেনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্টের!

 ৫:৩৭ PM     kolkata     No comments   

অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে। এসএসসি মামলায় স্কুল সার্ভিস কমিশনকে এমনই কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি কমিশনের উদ্দেশে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের মন্তব্য, "আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় উপর প্রতি মুহূর্তে আদালত নজর রাখছে।

প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব।" দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, "দাগি (টেন্টেড) অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। আমরা সেই নির্দেশে হস্তক্ষেপ করিনি। তার পরেও কেন তালিকা প্রকাশ হল না?" এসএসসির উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন, "জনসমক্ষে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছেন? কেন প্রকাশ করেননি?" এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই তালিকা প্রকাশ করা হয়েছে বলে এদিন প্রথমে দাবি করেন। পরে ওই সওয়ালের জন্য আদালতের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি। জানান, দাগিদের নামের তালিকা প্রকাশ্যে আনা হয়নি। তার পরেই তাঁর উদ্দেশ্যে বিচারপতি শর্মার মন্তব্য, "একটু আগেই বললেন প্রকাশ করেছি। এখন অবস্থান বদল করছেন। শীর্ষ আদালতে ভুল বলে দুঃখপ্রকাশ করছেন। আপনাদের আমরা বিশ্বাস করেছিলাম।"এর পরেই এসএসসির আইনজীবী কল্যাণ জানান, সাত দিন সময় দিলে তারা তালিকা প্রকাশ করে দেবে। এসএসসির এই বক্তব্য আদালত নথিভুক্ত (রেকর্ড) করে। সুপ্রিম কোর্ট জানায়, এসএসসিকে সাত দিন সময় দেওয়া হল তালিকা প্রকাশ করার জন্য। এই সময়ের মধ্যে তালিকা প্রকাশ না-হলে মামলাকারীরা আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। বিচারপতি কুমারের মন্তব্য, "বার বার বলছি যোগ্য প্রার্থীদের নিয়ে আমরা কিছু বলব না। কিন্তু দাগি অযোগ্য থাকলে আদালত চুপ করে থাকবে না।" গোটা প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে এবং তা ঢাকা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিষয়টিও শুনানিতে উল্লেখ করে শীর্ষ আদালত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হাই কোর্টে আরজি কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ!

 ১১:৫৭ AM     kolkata     No comments   

আরজি কর-কাণ্ডের একটি মামলা থেকে সরে দাঁড়ালেন হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ইতিমধ্যে ওই মামলা সংক্রান্ত নথি তিনি প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের ঘটনায় রায় চ্যালেঞ্জ করে দু-টি মামলার শুনানি ডিভিশন বেঞ্চে চলছে। তাই এই মামলাটিরও শুনানি সেখানে হওয়া উচিত। আরজি করের ঘটনায় সিবিআই তদন্তে ত্রুটির অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিল নির্যাতিতার পরিবার। সেই মামলা এত দিন বিচারপতি ঘোষের এজলাসে চলছিল। এখন ওই মামলা থেকেই সরে দাঁড়ালেন তিনি। অন্য দিকে, আরজি করের রায় চ্যালেঞ্জ করে দু-টি মামলা বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এ বার সেখানেই এই মামলা যেতে পারে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চাকরি বিক্রির টাকা নিয়ে কোথায় খাটাতেন জীবনকৃষ্ণ? পড়ুন

 ১১:৪৮ AM     No comments   

 

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে SIP(Systematic Investment plan৷)। চাকরি বিক্রির টাকা লগ্নি হয়েছে SIP তে! ইডি তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এদেছে। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তোলা টাকা SIP -তে লগ্নি করেছেন জীবনকৃষ্ণ সাহা।গোপীনাথ মণ্ডল(শ্যালক)-এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে SIP-তে বিনিয়োগ করেছেন জীবনকৃষ্ণ, চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। ইডি সূত্রে দাবি, ২০১৯ সালে শ্যালক গোপীনাথ মণ্ডলের মাধ‍্যমে এই লগ্নিগুলো করেছিলেন।

ইডি জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, এক চাকরি প্রার্থী তিন দফায় টাকা দিয়েছিলেন জীবনকে। ওই চাকরিপ্রার্থী জানিয়েছেন, ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রথমে নগদ তিন লক্ষ টাকা নিয়ে তিনি সরাসরি গিয়েছিলেন জীবনের বাড়িতে। জীবনকৃষ্ণ তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ‍্যাকাউন্ট নম্বর দিয়ে তাতে সেই টাকা জমা করতে বলেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। ওই বছর দ্বিতীয় ধাপে ২ লক্ষ টাকা তিনি দিয়েছিলেন জীবনের শ্যালক গোপীনাথকো। সেই ২ লক্ষ টাকা SIP তে লগ্নি করা হয়েছে। সেপ্টেম্বর মাসে SIP এর নথি ইডির হাতে। পরে এই চাকরিপ্রার্থীর কাছে নগদ সাড়ে ৬ লক্ষ টাকা নেন জীবন। যা জমা করেছিলেন বাবার অ্যাকাউন্টে। পরে তা তুলে নিয়েছিলেন বলে দাবি ইডির। নিয়োগের টাকা ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নির নথি পেতেই জীবন ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক থেকে এই ধরনের লগ্নির তথ্য পেতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির তদন্তকারীরা মনে করছেন, নগদে নেওয়া টাকা স্বল্প সময়ে পরিমাণ বাড়িয়ে নিতে এই পরিকল্পনা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দলে সুযোগ না পেয়ে বিস্ফোরক অভিযোগ শামির!

 ১০:০৭ AM     Sports     No comments   


এশিয়া কাপের দলে সুযোগ না পেয়ে এবার  বিস্ফোরক অভিযোগ  মহম্মদ শামির। তারকা পেসারের তোপ, অনেকে চান যেন তিনি অবসর নিয়ে নেন। অনেকের সমস্যা রয়েছে তাঁকে নিয়ে। উল্লেখ্য, শেষবার জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।

তারপর থেকেই ভারতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ। বুধবার একটি বিস্ফোরক সাক্ষাৎকার দেন শামি। সেখানে তিনি বলেন, "আমার একমাত্র স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতা। ২০২৩-এ খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত ট্রফিটা আমাদের কপালে ছিল না।" এই কথা বলতে গিয়েই ক্ষোভে ফেটে পড়েন শামি। তাঁর কথায়, "আমাকে নিয়ে কারোওর যদি সমস্যা থাকে সেটা আমাকে বলুক। মনে হয় আমি অবসর নিলেই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি কার জীবনে বাধা হয়েছি যে তারা আমার অবসর কামনা করে?" নির্বাচকদের একহাত নিয়ে শামি বলেন, "যেদিন খেলতে ভালো লাগবে না, আমি সরে যাব। আপনারা আমাকে দলে নিচ্ছেন না, তবুও আমি কঠোর পরিশ্রম করে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে না নিলে, ঘরোয়া টুর্নামেন্টে খেলে যাব। কোথাও না কোথাও খেলবই। গত দু’মাস ধরে ট্রেনিং করেছি। ওজন কমিয়েছি। অনেক বেশি পরিশ্রম করেছি। ছন্দ ফিরে পাওয়া আর লম্বা স্পেলে বল করাটাই আমার লক্ষ্য।"  শামি জানান, নিজের ব্যাটিং এবং ফিল্ডিংয়ে উন্নতি করতেও যথেষ্ট পরিশ্রম করেছেন তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates