Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

সব রাজ্যে ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশ দিল কেন্দ্র!

 ৮:৫৮ PM     kolkata     No comments   

 

সব রাজ‍্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের। মঙ্গলবার রাতে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) অর্ডার, ২০২৫-এর গেজেট নোটিফিকেশন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
সেখানে বলা হয়েছে- ভারতে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে আসা বিদেশিদের আটক করে রাখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তৈরি করতে হবে ডিটেনশন সেন্টার। তবে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুরা নতুন নিয়ম অনুযায়ী নির্বাসন থেকে রেহাই পেতে পারেন। এদের মধ্যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অযোগ্যদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু!

 ৬:৫২ PM     kolkata     No comments   


অযোগ্যদের তালিকা প্রকাশের পর এবার নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু। এসএসসির নিয়োগে অযোগ্যদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। অযোগ্যদের তালিকায় থাকা ১৮০৬ জনের নিয়োগপত্র বাতিল।

নিয়োগপত্র বাতিলের জন্য আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু। আইনি মতামত নেওয়ার পরেই আগামী সপ্তাহের মধ্যেই ১৮০৬ জনের নিয়োগপত্র বাতিলের সম্ভাবনা। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও এখনো কেন নিয়োগপত্র বাতিল নয় অযোগ্যদের তা নিয়ে ইতিমধ্যে আদালত অবমাননার মামলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, 'ইতিমধ্যে আইনি মতামত নেওয়ার জন্য বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে। কীভাবে নিয়োগপত্র বাতিল হবে তার মতামত নেওয়ার জন্যই এই প্রক্রিয়া শুরু করা হল।'
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়!

 ৫:৫৭ PM     kolkata     No comments   

পুজোর আগে স্বস্তি মিলল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের দায়ের করা নবম-দশম শ্রেণির মামলায় নিম্ন আদালতে জামিন পেলেন তিনি। বলে রাখা ভাল, এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়নি।

তবে চার্জশিটে নাম থাকায় আজ বুধবার আদালতে হাজিরা দিতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। এই মামলায় জামিনের আবেদন জানালে তা মঞ্জুর করে আলিপুর বিশেষ আদালত। জানা গিয়েছে, ৭ হাজার টাকার ব‍্যক্তিগত বন্ডে এদিন তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। তবে জামিন মিললেও এখনই জেলমুক্তি হচ্ছে না প্রাক্তন মন্ত্রীর। এদিনই আলিপুর বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন তৃণমূল বিধায়ক পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা। তাঁদের আবেদনও মঞ্জুর করেছে আদালত।২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। এরপর থেকে জেলবন্দি অবস্থাতেই রয়েছেন। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। যদিও নিয়োগ দুর্নীতির ইডির মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। এমনকী সিবিআই’য়ের একটি মামলাতেও সর্বোচ্চ আদালত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে। কিন্তু একাধিক মামলা থাকায় জেলমুক্তি হয়নি। আইনজীবী মারফৎ এদিন আলিপুর বিশেষ আদালতে হাজিরা দেন পার্থ চটপাধ্যায়। জামিনের আবেদন জানান। যদিও সিবিআইয়ের তরফে তীব্র বিরোধিতা করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানায়, "প্রতিটি মামলার ক্ষেত্রে এদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজে এর প্রভাব পড়েছে।" যদিও দীর্ঘ শুনানি শেষে নবম দশম মামলাতেও প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করে নিম্ন আদালত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

২০২৬-এর উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে আগামী সপ্তাহেই!

 ৯:৪১ PM     kolkata     No comments   

 


আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বরেই। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ ঘোষণা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা তৃতীয় সেমেস্টার অর্থাৎ উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের পরীক্ষা। এই পরীক্ষা চলবে ২২ তারিখ পর্যন্ত। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। চলবে ১১ টা ১৫ পর্যন্ত।

তবে মিউজিক, ভিজুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা শুরু হবে ১০ টায়। শেষ হবে ১০ টা বেজে ৪৫ মিনিটে। জানা গিয়েছে, এবার পরীক্ষা দেবে মোট ৬ লক্ষ ৬০ হাজার পড়ুয়া। তাঁদের মধ্যে ছাত্র ৪৩.৯৭ শতাংশ। ছাত্রী ৫৬.০৩ শতাংশ। তবে এবার ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। টোকাটুকি রুখতে এবারও কড়া সংসদ। পরীক্ষা কক্ষে ২০:১ অনুপাতে থাকবেন পরীক্ষক। প্রতিটি সেন্টারের মূলগেট ও ভেন্যু সুপারভাইজরের কক্ষে থাকবে সিসিটিভি। ক্যালকুলেটর, মোবাইল-সহ কোনও বিদ্যুতিন গেজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দু'হাজারের বেশি প্রাথমিক স্কুলে নেই শিক্ষক! নয়া ভাবনা শিক্ষা দফতরের

 ৯:৩২ PM     kolkata     No comments   

 

সারা রাজ্যে দু'হাজারেরও বেশি প্রাথমিক স্কুল ভুগছে শিক্ষক শূন্যতায়। এ বার এ বিষয়ে পদক্ষেপ নিতে চলেছে স্কুল শিক্ষা দফতর। সম্প্রতি ডিস্ট্রিক প্রাইমারি স্কুল কাউন্সিল বা ডিপিএসসি-র তরফে পাওয়া তথ্য প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। আর সেখানেই দেখা গিয়েছে, রাজ্যের মোট ৪৯৩৬৮টি প্রাথমিক স্কুলের মধ্যে ২২১৫ টি স্কুলেই রয়েছে এই সমস্যা।

কোনও স্কুলে রয়েছেন একজন শিক্ষক, কোনও স্কুলে এক জনও নেই। এমন ২২১৫টি স্কুলে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য জেলাভিত্তিক বদলি বা পোস্টিংয়ের নির্দেশ ডিপিএসসিগুলিকে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। ইতিমধ্যে ডিপিএসসিগুলির কাছে চিঠি গিয়েছে। হিসাব বলছে এ রাজ্যের ২২ জেলার মধ্যে সব থেকে খারাপ অবস্থা পুরুলিয়ার। সেখানে ৩০৬৭টি প্রাথমিক স্কুল রয়েছে। তার মধ্যে ৩৭২টি স্কুলে হয় কোন‌ও শিক্ষক নেই, অথবা রয়েছেন মাত্র এক জন। তার পরেই রয়েছে, বাঁকুড়া (৩৭১) পশ্চিম মেদিনীপুর(২২৭), বীরভূম (১৫৬), পূর্ব বর্ধমান (১২৮), পূর্ব মেদিনীপুর (১৩০), ঝাড়গ্রাম(১২০), মুর্শিদাবাদ (১০০)। এমন স্কুল রয়েছে হাওড়া হুগলি নদীয়া-সহ অন্য জেলায়ও। এমনকি কলকাতায়ও রয়েছে এমন ১৮টি স্কুল। যদিও কলকাতা জেলা ডিপিএসসি চেয়ারম্যান কার্তিক মান্না জানিয়েছেন, তাঁরা হাতে কোনও চিঠি পাননি। তাঁর দাবি, "সরকার যেমন নির্দেশ দেবে, সেই মতোই পদক্ষেপ করব আমরা।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ssc-র নিয়োগ প্রক্রিয়া ফের পড়তে পারে আইনি জটে?

 ৪:১৬ PM     kolkata     No comments   

এসএসসির নতুন পরীক্ষা ঘিরে ফের আশঙ্কার মেঘ। অযোগ‍্যের সংখ‍্যা নিয়ে দ্বন্দ্ব  এবার সুপ্রিম কোর্টেও। ১৮০৬ নয়, সংখ‍্যাটা বাড়বে- সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীদের। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের নাম দাগি তালিকায় রয়েছে, তাঁরা এসএসসি-র ফ্রেস সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।

অর্থাৎ তালিকা অনুযায়ী পরীক্ষায় বসতে পারবেন না এই ১৮০৬ জন। তবে যদি আরও অযোগ‍্য থেকে থাকে তাহলেই ফের নিয়োগ প্রক্রিয়া আইনি জটে আটকে যেতে পারে। মামলাকারী আইনজীবীদের মতে, যদি সংখ্যাটা আরও বাড়ে, তাঁদের নাম তো নেই এই তালিকায়। অযোগ‍্যরা পরীক্ষায় বসলেই নতুন পরীক্ষা ঘিরে সমস‍্যা। সেক্ষেত্রে ফের আইনি জটে আটকে যেতে পারে নতুন পরীক্ষা। মামলার গেঁরোয় অনিশ্চিত হবে না তো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, প্রশ্ন শিক্ষকদের একাংশের। সুপ্রিম কোর্টের নির্দেশে গত শনিবার দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকা নিয়েই এবার প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। অনেক দাগির নাম নেই কেন তালিকায়, প্রশ্ন শীর্ষ আদালতের। কমিশনকে ফের খতিয়ে দেখার নির্দেশ বিচারপতির। ২০২৪ সালের এপ্রিল মাসে প্যানেল বাতিল করে দাগিদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশ না শুনে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। এবছরের এপ্রিলে হাইকোর্টের নির্দেশই বলবৎ রাখে শীর্ষ আদালত। তারপর দাগিদের নাম প্রকাশ্যে আনেনি। তারপর আবারও মামলা হয়। শেষমেশ সুপ্রিম কোর্টের নির্দেশে গত শনিবার তালিকা প্রকাশ করে কমিশন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সাসপেন্ড শুভেন্দু অধিকারী!ভাষা সংঘাতে উত্তাল বিধানসভা

 ৪:০৩ PM     kolkata     No comments   


ভাষা সংঘাতে উত্তাল বিধানসভা, দুই পক্ষের তর্কাতর্কির পরে বিধানসভা ওয়াক আউট করে বিজেপি।সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবারের জন্য সাসপেন্ড বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিধানসভায় বাংলা ভাষার আবেগ-সহ একাধিক বিষয় নিয়ে তুমুল অশান্তি হয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে। সময় বরাদ্দ নিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মধ্যে বচসা শুরু হয়। বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় বাংলা বিরোধী মুখ্যমন্ত্রী বলে শ্লোগান দেন। এর পাশাপাশি তৃণমূল সেনা বাহিনীর দ্বারা মঞ্চ ভাঙার প্রসঙ্গও উল্লেখ করে। এই প্রসঙ্গে পাল্টা সেনার হয়ে স্লোগান দেন শুভেন্দু অধিকারী। পরিস্থিতি সামলাতে মার্শালকে নির্দেশ দেন বিধানসভার অধ্যক্ষ। বাঙালি আবেগের প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "বাঙালিরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছে স্বাধীনতা আন্দোলনে। এই ভাষা তো আপনাদেরও ভাষা। আজ আমরা পড়শি রাজ্য আসামের চোখ রাঙানি দেখছি। এই রাজ্যের মানুষকে নোটিশ পাঠানো হচ্ছে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই ভাষাকে অপমান করা হচ্ছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates