সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিদেশিদের জন্য ডিটেনশন সেন্টার গড়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের। মঙ্গলবার রাতে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) অর্ডার, ২০২৫-এর গেজেট নোটিফিকেশন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
অযোগ্যদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু!
অযোগ্যদের তালিকা প্রকাশের পর এবার নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু। এসএসসির নিয়োগে অযোগ্যদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। অযোগ্যদের তালিকায় থাকা ১৮০৬ জনের নিয়োগপত্র বাতিল।
জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়!
পুজোর আগে স্বস্তি মিলল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সিবিআইয়ের দায়ের করা নবম-দশম শ্রেণির মামলায় নিম্ন আদালতে জামিন পেলেন তিনি। বলে রাখা ভাল, এই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়নি।
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
২০২৬-এর উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে আগামী সপ্তাহেই!
আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে চলতি সেপ্টেম্বরেই। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে দিনক্ষণ ঘোষণা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হবে পরীক্ষা তৃতীয় সেমেস্টার অর্থাৎ উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের পরীক্ষা। এই পরীক্ষা চলবে ২২ তারিখ পর্যন্ত। সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়। চলবে ১১ টা ১৫ পর্যন্ত।
দু'হাজারের বেশি প্রাথমিক স্কুলে নেই শিক্ষক! নয়া ভাবনা শিক্ষা দফতরের
সারা রাজ্যে দু'হাজারেরও বেশি প্রাথমিক স্কুল ভুগছে শিক্ষক শূন্যতায়। এ বার এ বিষয়ে পদক্ষেপ নিতে চলেছে স্কুল শিক্ষা দফতর। সম্প্রতি ডিস্ট্রিক প্রাইমারি স্কুল কাউন্সিল বা ডিপিএসসি-র তরফে পাওয়া তথ্য প্রকাশ করেছে স্কুল শিক্ষা দফতর। আর সেখানেই দেখা গিয়েছে, রাজ্যের মোট ৪৯৩৬৮টি প্রাথমিক স্কুলের মধ্যে ২২১৫ টি স্কুলেই রয়েছে এই সমস্যা।
ssc-র নিয়োগ প্রক্রিয়া ফের পড়তে পারে আইনি জটে?
এসএসসির নতুন পরীক্ষা ঘিরে ফের আশঙ্কার মেঘ। অযোগ্যের সংখ্যা নিয়ে দ্বন্দ্ব এবার সুপ্রিম কোর্টেও। ১৮০৬ নয়, সংখ্যাটা বাড়বে- সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীদের। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, যাঁদের নাম দাগি তালিকায় রয়েছে, তাঁরা এসএসসি-র ফ্রেস সিলেকশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না।






