Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত অগ্নিমিত্রা পাল!

 ৫:১৫ PM     kolkata     No comments   

মাইল্ড ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। ফর্টিস হাসপাতালে ভর্তি রয়েছেন অগ্নিমিত্রা। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

পর্যবেক্ষণে রাখা হয়েছে বিজেপি বিধায়ককে। বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিধানসভা। সেখানে শাসক ও বিরোধী বিধায়কদের তরজায় বেনজির সংঘাত তৈরি হয়। বিশেষ অধিবেশনে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পলও। সেই অধিবেশন থেকে বেরিয়ে রাতের দিকে অসুস্থ বোধ করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষায় মাইল্ড ব্রেন স্ট্রোক ধরা পড়ে তাঁর। চিকিৎসক অমিত হালদারের অধীনে ভর্তি রয়েছেন তিনি। তবে আশঙ্কাজনক কিছু নেই বলেই খবর। প্রসঙ্গত, বৃহস্পতিবার বাঙালি হেনস্তা ইস্যুতে বিশেষ অধিবেশনে উত্তাল হয় বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরুতেই হই হট্টগোল শুরু করেন বিজেপির বিধায়করা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সতর্ক করার পরেও চলে গণ্ডগোল। তারপরই সাসপেন্ড করা হয় বিজেপির বিধায়ক শংকর ঘোষকে। মার্শাল ডেকে তাঁকে বাইরে নিয়ে যাওয়া হয়। মার্শালদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তিনি। পরে অসুস্থ হন। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে উপস্থিত অগ্নিমিত্রাও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। শংকরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন অগ্নিমিত্রা। এবার তাঁকে ভর্তি করা হল হাসপাতালে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

উচ্চ প্রাথমিকে ফের নিয়োগের নির্দেশ আদালতের!

 ১:০৫ PM     kolkata     No comments   

উচ্চ প্রাথমিকের ১২৪১ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় ১৪০৫২ টি শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার জন্য নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আটবার কাউন্সেলিংয়ের পরে এখনও ১২৪১ জন চাকরি পাননি বলে অভিযোগ হবু শিক্ষকদের। এক বছর আগেও দেওয়া হয়েছিল নিয়োগের নির্দেশ। অভিযোগ, তারপরেও এসএসসি নিয়োগ করেনি। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই মামলাতেই এই নির্দেশ হাইহোর্টের। এদিকে পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে। তারপর থেকে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে চলছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির এই শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এখনও অধরা পুরো নিয়োগ প্রক্রিয়া।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস!

 ১০:৩৭ AM     kolkata     No comments   

শরতের রোদে মাঝেমধ্যেই বাদ সাধছে কালো মেঘ। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। দুর্গাপুজোর মাসেও কলকাতায় বৃষ্টিতে বিরাম নেই। আলিপুর আবহাওয়া দফতর এ বিষয়ে খুব একটা ভাল খবর শোনাতে পারছে না। আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। যদিও বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও নিম্নচাপ অঞ্চল সক্রিয় নেই। তবে রয়েছে মৌসুমি অক্ষরেখা।

যার ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোথাও কোথাও। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা শুক্রবার কলকাতায় নেই। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা কম থাকবে। তবে সোমবার থেকে আবার বাড়বে সম্ভাবনা। সোমবার দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সোমবারের পর আপাতত আর কোনও সতর্কতা নেই দক্ষিণবঙ্গে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাতের অন্ধকারে ১৫ জনের নিয়োগপত্র; কড়া নির্দেশ হাইকোর্রটের!

 ১০:১৭ AM     kolkata     No comments   


নিয়োগ সংক্রান্ত অভিযোগের শেষ নেই বঙ্গে। এবার আরও এক অভিযোগে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

নিয়ম বহির্ভূতভাবে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, এমন অভিযোগ ওঠে বছর দুয়েক আগেই। বৃহস্পতিবার সেই মামলায় আদালত হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। কোচবিহার জেলার মেখলিগঞ্জে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। আর সেই ঘটনায় কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিড বেঞ্চের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ পরীক্ষার্থীদের খাতা ও রেজাল্ট সহ হলফনামা দিয়ে সব জানানোর নির্দেশ দিয়েছে। মামলাটি সিঙ্গল বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সার্কিট বেঞ্চের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন মেসি!

 ৯:৫৬ AM     Sports     No comments   


ঘরের মাঠে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি! এমনটাই মত ছিল মেসিভক্তদের। অনুরাগীদের সেই অনুমানকেই কি সত্যি করে দিলেন ফুটবলের এই মহাতারকা?

শুক্রবার ভোরে ম্যাচ শুরুর আগে তাঁর চোখের কোনা চিকচিক করতে দেখা গেল। মাঠে নেমে অবশ্য তিনি স্বমহিমায়। জোড়া গোল করলেন। আর তারপরেই সাফ জানিয়ে দিলেন, আগামী বছর বিশ্বকাপে খেলা নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেননি। এই মন্তব্যের পরই শুরু জল্পনা, বিশ্ব ফুটবলে কি তাহলে লিও যুগের অবসান হল?শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচে নামার আগেই মেসি জানিয়ে দিয়েছিলেন, "ওই ম্যাচটা খুব স্পেশাল হতে চলেছে। কারণ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ ওটা।" এলএমটেনের এই মন্তব্যের পরেই জল্পনা, ঘরের মাঠে আর্জেন্টিনার হয়ে হয়তো আর ম্যাচ খেলবেন না তিনি। তবে আগামী বছর বিশ্বকাপে হয়তো খেলবেন। তারপরই ফুটবলকে বিদায়। এদিন ম্যাচ শুরুর আগে দেখা যায়, মেসির চোখে জল। তবে মাঠে নেমে পায়ের জাদুতে বিপক্ষকে বোকা বানাতে ভোলেননি মেসি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা মিঠুনের!

 ৯:৩৯ AM     India     No comments   

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সংবাদমাধ্যমে কুণালের মন্তব্যকে ঘিরে ওই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।

এর আগে ওই মন্তব্যের জন্য তৃণমূল মুখপাত্রকে আইনি নোটিস পাঠিয়েছিলেন মিঠুন। তার জবাবে সন্তুষ্ট না-হয়ে এ বার ক্ষতিপূরণ চেয়ে মামলা করলেন তিনি। এই প্রসঙ্গে অবিচলিত কুণালের পাল্টা, "যাঁর মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন! কোর্টে দেখা হবে।" মিঠুনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কুণাল উদ্দেশ্যমূলক ভাবে তাঁর পাশাপাশি তাঁর পরিবারের বিরুদ্ধে অসত্য ও কুরুচিকর মন্তব্য করেছেন। অভিযোগ, মিঠুন চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত বলে মন্তব্য করেন কুণাল। মিঠুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য, এমন মন্তব্য করার অভিযোগও ওঠে। বিজেপি নেতা মিঠুনের অভিযোগ, তাঁর ছেলে ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত বলে প্রচার করেছেন কুণাল, যা সঠিক নয়। এমনকি, তাঁর স্ত্রীও আর্থিক লেনদেনে জড়িত বলে কুণাল মন্তব্য করেছেন, এমনটাই অভিযোগ মিঠুনের।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

প্রয়াত তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম!

 ৮:৫৪ PM     kolkata     No comments   


প্রয়াত তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। কলকাতার বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম। প্রায় মাস খানেক ধরে হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হয় জাফিকুলের। গত জুলাই মাসে আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডোমকলের তৃণমূল বিধায়ক। প্রথমে মুর্শিদাবাদে চিকিৎসা করা হয়, পরে কলকাতায় আনা হয় তাঁকে।

পুলিশ গ্রিন করিডর করে এনে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। সেই সময় তাঁর রক্তবমি হয়েছিল। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল। জ্ঞানও হারাচ্ছিলেন তিনি। ২০২৩-এ মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযান চালায় সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় চলে এই তল্লাশি। সেখান থেকে উদ্ধার হয় লক্ষ লক্ষ নগদ টাকা। বিধায়কের বাড়িতে প্রায় ১১ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তবে বিধায়ক বারবার বলেছিলেন, তিনি দুর্নীতির সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তবে জাফিকুলের রাজনৈতিক কেরিয়ার খুব বেশিদিনের নয়। প্রথমে পুরভোটে জয়ী হয়ে ডোমকলের কাউন্সিলর হন তিনি। সেই সময় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হলে পুরপ্রধান হন এই জাফিকুল। যদিও পরে তিনি বিধায়ক হন। শোনা যায়, একসময় একটি গাড়ি কিনে চালাতেন জাফিকুল। পরে ব্যবসা বাড়াতে ওড়িশায় চলে যান। এরপর থেকেই নাকি প্রভাব প্রতিপত্তি বাড়তে শুরু করে তাঁর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates