Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

পরের বছর পুজো কবে?

 ৫:১৮ PM     kolkata     No comments   

বাতাসে বিষাদের সুর। নবমী নিশি পোহাতেই বৃহস্পতিবার সকাল থেকে ঢাকের বাদ্যিতেও যেন মনকেমনের বোল। কিন্তু উৎসব তো পুরোপুরি শেষ হয় না। একবারের সমাপ্তি আসলে পরের সূচনাকেই চিহ্নিত করতে থাকে। এদিন তাই অন্যদের ‘শুভ বিজয়া’র মেসেজ পাঠানোর পাশাপাশি অনেকেই চোখ রেখেছেন আগামী বছরের ক্যালেন্ডারে।

জানেন কি ২০২৬ সালে দুর্গোৎসবের জন্য আমাদের আর ঠিক কতদিন অপেক্ষা করতে হবে?

এবছর পুজো পড়েছিল একটু আগেই। ২১ সেপ্টেম্বর ছিল মহালয়া। ২৮ তারিখ ষষ্ঠী। আজ, বৃহস্পতিবার ২ অক্টোবর বিজয়া দশমী। কিন্তু পরের বার এই সময়ে এমনকী মহালয়াও হবে না। অর্থাৎ দেবীপক্ষের সূচনা হতেও বাকি থাকবে সপ্তাহখানেক। ২০২৬ সালের ১০ অক্টোবর পড়েছে মহালয়া। দিনটা শনিবার। এর এক সপ্তাহ পর ১৭ অক্টোবর, পড়েছে ষষ্ঠী। স্বাভাবিক ভাবেই সেদিনটাও শনিবার। পরদিন অর্থাৎ রবিবার, ১৮ অক্টোবর সপ্তমী। এরপর ১৯, ২০ ও ২১ অক্টোবর মহাষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী। কোজাগরী লক্ষ্মীপুজো হবে ২৫ অক্টোবর। আজ, বৃহস্পতিবার সপরিবারে কৈলাসে পাড়ি দেবেন উমা। ঘাটে বিসর্জনের প্রস্তুতি চলছে। তবে বৃহস্পতিবার যেহেতু অনেকেই ভাসান দেন না, তাই শুক্রবারই বেশিরভাগ প্রতিমার নিরঞ্জন হবে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফাইনাল জিতে পাকিস্তানের নাকভিকে বয়কট; ট্রফি নিলেন না সূর্যরা

 ৩:৩৯ AM     Sports     No comments   

প্রতিজ্ঞা বজায় রাখলেন সূর্যকুমার যাদবরা! ফের এক বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির থেকে ট্রফি গ্রহণ করল না টিম ইন্ডিয়া। এমনকী মঞ্চেও ওঠেনি ভারতের কেউ। গোটা টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের কোনও তারকা। তা নিয়ে বিতর্কও হয়েছে।

কিন্তু তাতে মাথা নোয়ালেন না সূর্যরা। মাঠের লড়াই তিনবার অনায়াসে জিতেছে ভারত। রুদ্ধশ্বাস ফাইনালে ৫ উইকেটে পাক-বধ করেন তিলক বর্মারা। মহসিন নকভি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও। ম্যাচ শেষের প্রায় দেড় ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। সম্ভবত সেই সময়ই ট্রফি না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়মমতো নকভির হাত থেকেই ট্রফি গ্রহণ করতে হত সূর্যকুমারদের। পাকিস্তান মাঠে হেরেছে। কিন্তু মাঠের বাইরে অন্তত একটা লড়াই জেতার জন্য মরিয়া ছিলেন নকভি। সূর্যকুমার তাঁর হাত গ্রহণ করলেও বিতর্ক, না করলেও বিতর্ক। হোক বিতর্ক! সেসবে পাত্তাই দিলেন না সূর্য। পাকিস্তানকে প্রথম ম্যাচে হারানোর পর তাঁর মুখে ছিল পহেলগাঁও জঙ্গিহানার কথা। শ্রদ্ধা জানিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে। মাঠে বহুবার বিতর্কিত আচরণ করে পাকিস্তান ক্রিকেটার মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই ফাঁদে পা দেয়নি কেউ। বরং চ্যাম্পিয়ন হয়েই তার জবাব দিল ভারতীয় দল। আর শেষবেলায় মুখের উপর উত্তর দিল পিসিবি চেয়ারম্যান নকভিকে। মাঠের মতো মাঠের বাইরেও পাক-সংশ্রব এড়িয়ে চলেছে ভারত। যে কোনও বহুদলীয় প্রতিযোগিতার ফাইনালের আগে ট্রফির সঙ্গে দুই দলের অধিনায়কের ছবি তোলাই দস্তুর। কিন্তু এশিয়া কাপ ফাইনালের আগে দুটো টিমের ফটোশুট হয়নি। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব নাকি পাক অধিনায়ক আঘার সঙ্গে একফ্রেমে দাঁড়িয়ে ছবি তুলতে চাননি। শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা বজায় রাখলেন সূর্যরা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এশিয়া কাপ চ্যাম্পিয়ন সূর্যের ভারত!

 ১২:২০ AM     Sports     No comments   

শুভমন গিলের ক্যাচটা হ্যারিস রউফ মিড-অনে লাফিয়ে ধরার পরেই দুবাই স্টেডিয়ামের গ্যালারির দিকে ঘুরে গেল ক্যামেরা।

স্তব্ধ, হতবাক ভারতীয় সমর্থকদের মুখ ইঙ্গিত দিচ্ছিল, তীরে এসে হয়তো তরী ডুবতে চলেছে। স্কোরবোর্ডে দেখাচ্ছিল, ২০ রানের মাথায় তৃতীয় উইকেটটি হারিয়েছে কিছুটা চাপে ভারত। শেষ পর্যন্ত তরী ডুবল না। টানা তৃতীয় বার পাকিস্তানকে হারাল এবং এশিয়া কাপ জিতে নিল ভারত। তবে ফাইনাল হল ফাইনালের মতোই। শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা ছিল। টসে হেরে আগে ব্যাট করে পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল ১৪৭ রানে। জবাবে ভারত পাঁচ উইকেট বাকি থাকতে জয়ের রান তুলে নিল। পাকিস্তানের এই রান নিঃসন্দেহে পৌঁছতে পারত দুশোর কাছাকাছি। নিশ্চিত ভাবেই সেই ম্যাচ বার করা সম্ভব হত না ভারতের পক্ষে। যে রান পাকিস্তান তুলেছে, তাতেও বেশ হাঁসফাঁস করতে হল ভারতকে। শেষ পর্যন্ত জয়ের তিলক ভারতের কপালে পরিয়ে দিলেন তিলক বর্মা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

পুজোর পরই প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ!

 ১১:২২ AM     kolkata     No comments   

পুজোর পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার গুরুত্বপূর্ণ এই খবর জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন,"রাজ্যের যুবক-যুবতীদের কাছে পুজোর আগে মুখ্যমন্ত্রীর উপহার ১৩,৪২১ চাকরি। দ্রুত নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে।" উল্লেখ্য, বৃহস্পতিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৩ হাজার ৪২১টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সমস্ত প্রাথমিক টেট উত্তীর্ণরা এই নিয়োগের আবেদন করতে পারবেন বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। কর্মরত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কলকাতায় ২'দিন ভারী বৃষ্টির পূর্বাভাস! ভাসবে পুজো?

 ১০:৫৫ AM     kolkata     No comments   

নিম্নচাপের প্রভাবে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্গাপুজোর অন্তত দু'দিন শহরে ভারী বর্ষণ হতে পারে বলে জানান হয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। শনিবার সকালেই ওড়িশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ। ধীরে ধীরে তা আরও পশ্চিমে সরবে এবং শক্তি হারাবে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি ছিল, তা ভোর সাড়ে ৪টে নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। গত ছ'ঘণ্টায় তার গতিবেগ ছিল প্রায় ১২ কিলোমিটার প্রতি ঘণ্টা। বর্তমানে তা ওড়িশার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে গোপালপুর থেকে ১০ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিম, পুরী থেকে ১২০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিম এবং ফুলবনি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরবে এবং ছত্তীসগঢ়ের কাছে গিয়ে শক্তি হারাবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নাটকীয় সুপার ওভার; নিয়মরক্ষার ম্যাচে জয় সূর্যদের

 ৫:২৪ AM     Sports     No comments   


এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ফাইনালের আগে ভারতকে বড় চ্যালেঞ্জের সামনে দাড় করাল শ্রীলঙ্কা। নিয়মরক্ষার ম্যাচ এদিন হঠাৎই হাড্ডাহাড্ডি ম্যাচে পরিণত হয়।
এদিন খেলা গড়াল সুপার ওভারে। ২০ ওভারে শ্রীলঙ্কা করে ৫ উইকেটে ২০২ রান। ফলে ভারতের রানের সঙ্গে সমান রান করায় খেলার উত্তেজনা ওঠে চরমে। নিয়ম রক্ষার ম্যাচ ৪০ ওভারে ৪০৪ রান এবং সুপার ওভার, সব মিলিয়ে পুরো পয়সা উসুল ম্যাচ। জয়ের জন্য প্রয়োজন ৩ রান তাড়া করতে নেমে প্রথম বলেই ৩ করে দলকে জিতিয়ে দেন অধিনায়ক সূর্যকুমার যাদব।সুপার ওভারে ব্যাট করতে নেমেই অর্শদীপ সিংয়ের প্রথম বলেই উইকেট খোয়ায় শ্রীলঙ্কা। মূল ম্যাচে ৪ ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেওয়া তরুণ পেসারের ওপরেই ভরসা রেখেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। সুপার ওভারের চতুর্থ বলে রান আউটের সিদ্ধান্ত ঘিরেও জমে ওঠে নাটক,  যদিও উইকেট যায়নি শ্রীলঙ্কার। পঞ্চম বলে ফের উইকেট হারায় শ্রীলঙ্কা। অর্শদীপের বলে ফের আউট। ফলে রান দাঁড়ায় ২ উইকেটে ২ রান। ভারতকে জয়ের জন্য করতে হবে ৩ রান এই অবস্থায় ব্যাট করতে নামে ভারত। এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করে ভারত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সূর্যকুমারকে শাস্তি আইসিসি'র!

 ১১:৫৮ PM     Sports     No comments   

শুধু সতর্কবার্তা দিয়ে ক্ষান্ত হল না। অবশেষে আইসিসি বড়সড় শাস্তিও দিল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তাও সেটা এশিয়া কাপ ফাইনালের একদিন আগে। যদিও সূর্যর শাস্তি নিয়ে একেবারেই খুশি নয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডও পালটা আবেদনের পথে হাঁটতে চলেছে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তানকে হারানোর পর পহেলগাঁও জঙ্গিহানার বিষয়ে মুখ খুলেছিলেন সূর্য।

জানা গিয়েছে ভারত অধিনায়কের ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। যদিও রবিবার ফাইনাল খেলতে তাঁর কোনও বাধা নেই। কিন্তু এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ আর মাঠের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং সেটা ‘প্রেস্টিজ ইস্যু’ হয়ে গিয়েছে। সূর্য যে মন্তব্য করে কোনও ভুল করেননি, পালটা আবেদন করে সেটাই প্রমাণ করতে চাইছে বিসিসিআই। সূর্যকুমার যাদবের বিরুদ্ধে খেলার সঙ্গে রাজনীতিকে মেশানো নিয়ে অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান বোর্ড। পহেলগাঁও হামলার প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে সূর্য বলেছিলেন,"আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আর আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।" এই মন্তব্যেই রাজনীতির গন্ধ পেয়ে আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছিল পিসিবি। বৃহস্পতিবার আইসিসি’র শুনানিতে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দেন ভারত অধিনায়ক। সেখানে পিসিবির আনা কোনও অভিযোগ স্বীকার করেননি সূর্য। তারপর আপাতত ভারত অধিনায়ককে সতর্ক করা হয়েছে, তিনি যেন রাজনৈতিক মন্তব্য করা থেকে বিরত থাকেন। অন্যদিকে পাকিস্তানের ‘গান সেলিব্রেশন’ করা সাহিবজাদা ফারহানকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ‘বিমান ধ্বংস’ সেলিব্রেশন করা হ্যারিস রউফেরও ৩০ শতাংশ জরিমানা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates