বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি। নিজেই ঘোষণা করলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে নামেই যিনি পরিচিত)। জন সুরাজ পার্টি-র (জেএসপি) প্রতিষ্ঠাতা সংবাদ সংস্থা পিটিআই-কে এই বিষয়ে জানান, এ বারের ভোটে তিনি লড়ছেন না। তবে তাঁর দল লড়াই করবে। কেন তিনি ভোটে লড়ছেন না, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন পিকে। তাঁর দাবি, ভোটে না-দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান। মঙ্গলবার রাতে জন সুরাজ পার্টি তাদের প্রার্থিতালিকা ঘোষণা করে। সেই তালিকায় নাম ছিল না পিকে-র।
বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
অনির্বাণের গানের দল 'হুলিগানইজম' থাকলে মিলবে না অনুষ্ঠানের অনুমতি!
তাঁদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেছিলেন শ্রোতা। কিন্তু হঠাৎই বাতিল হয়ে গেল অনির্বাণ ভট্টাচার্যের 'হুলিগানইজম' ব্যান্ডের অনুষ্ঠান। আগামী ১ নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে। 'ফসিল্স', চন্দ্রবিন্দু', 'লক্ষ্মীছাড়া', 'ইউফোরিয়া'র পাশাপাশি 'হুলিগানইজম'-এরও অনুষ্ঠান ছিল। কিন্তু সম্মিলিত ব্যান্ডের অনুষ্ঠানে 'হুলিগানইজম' থাকলে অনুমতি পাওয়া যাচ্ছে না।
উল্লিখিত অনুষ্ঠানে অন্য ব্যান্ডগুলি থাকছে। কিন্তু বাদ পড়েছে শুধু ‘হুলিগানইজ়ম’। খবরটি নিজেদের সমাজমাধ্যমে জানিয়েছে অনির্বাণের ব্যান্ডে। তাঁরা লিখেছেন, “ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনওই খুঁজিবেন না।” এই মন্তব্যের নেপথ্যেও কি রয়েছে ব্যঙ্গ বা বিশেষ ইঙ্গিত? ব্যান্ডের সদস্য দেবরাজ ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আমাদের অনুষ্ঠান কেন বাতিল হল, তা সবচেয়ে ভাল জানেন আয়োজকেরা। তবে আমার যতটা জানতে পেরেছি, 'হুলিগানইজম' থাকলে এই অনুষ্ঠানের অনুমতি পেতে অসুবিধা হচ্ছে। অনুমতি দেওয়ার দায়িত্ব প্রশাসনের। তাই এর নেপথ্যের কারণ কী হতে পারে, আমাদের সত্যিই জানা নেই।"
দিল্লি টেস্টে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ পকেটে পুরল ভারত!
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে দু-ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতল ভারত। দ্বিতীয় টেস্ট দিল্লিতে পাঁচ দিন গড়ালেও শেষ পর্যন্ত বাজিমাত গিলের দলের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে যশস্বী-গিলের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫১৮ রান তুলে ডিক্লেয়ার করে দেন শুভমানরা। এর জবাবে কুলদীপের ৫ উইকেটের ধাক্কায় ২৪৮ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। এর পরে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান শুভমান। কিন্তু ২৭০ রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ।
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
গুরুতর অসুস্থ বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য!
গুরুতর অসুস্থ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ধুম জ্বর নিয়ে ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বিজেপি নেতা।বিজেপি সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই শরীর ভাল ছিল না বিজেপি রাজ্য সভাপতির।
'সবথেকে ক্রুয়েল মুখ্যমন্ত্রী'; বিস্ফোরক শুভেন্দু
সূর্যাস্তের পর সমস্ত দোকান বন্ধ করে দিন, ঠিক লকডাউন এর মতো। তা হলে মহিলারা বাড়িতেই থাকবে। দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্যবের পরিপ্রেক্ষিতে পাল্টা এমনই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড; গ্রেফতার পুরনিগমের কর্মী
দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আরও এক। নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে ধৃত এবার দুর্গাপুর নগরনিগমের অস্থায়ী কর্মী। জানা গিয়েছে, ধৃতের নাম নাসিরউদ্দিন শেখ। শুক্রবার রাতের ওই ঘটনায় তার ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে জেরা করেন তদন্তকারীরা। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে নাসিরউদ্দিনকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।
রাজীব কুমার মামলা, সুপ্রিম প্রশ্নের মুখে সিবিআই
রাজীব কুমারের আগাম জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সেই মামলা উঠল প্রধান বিচারপতি গবইয়ের বেঞ্চে।






