Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ভোটে লড়ছেন না পিকে!

 ২:২০ PM     India     No comments   


বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না তিনি। নিজেই ঘোষণা করলেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে নামেই যিনি পরিচিত)। জন সুরাজ পার্টি-র (জেএসপি) প্রতিষ্ঠাতা সংবাদ সংস্থা পিটিআই-কে এই বিষয়ে জানান, এ বারের ভোটে তিনি লড়ছেন না। তবে তাঁর দল লড়াই করবে। কেন তিনি ভোটে লড়ছেন না, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন পিকে। তাঁর দাবি, ভোটে না-দাঁড়িয়ে সাংগঠনিক কাজে মনোনিবেশ করতে চান। মঙ্গলবার রাতে জন সুরাজ পার্টি তাদের প্রার্থিতালিকা ঘোষণা করে। সেই তালিকায় নাম ছিল না পিকে-র।

নির্বাচনের আবহে বিহারের রাজনীতিতে প্রশান্ত কিশোর বনাম আরজেডি নেতা তেজস্বী যাদবের লড়াইয়ে জল্পনা শুরু হয়। প্রশান্ত নিজেই দাবি করেছিলেন, তিনি লড়লে বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্র থেকে প্রার্থী হবেন। ওই আসনের বিদায়ী বিধায়ক তেজস্বী। সেখানে তাঁর দল আরজেডি-র জমি শক্ত। সেই জমিতেই আঁচড় দিতে চেয়েছিলেন প্রশান্ত। রাঘোপুর ছাড়া বিকল্প হিসাবে আরও একটি কেন্দ্রের কথা বলেছিলেন তিনি। কারগাহার কেন্দ্র প্রশান্তের নিজের বিধানসভা এলাকা। তবে মঙ্গলবার জন সুরাজ পার্টি তাদের প্রার্থিতালিকায় ওই দুই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে। যদিও সেখানে প্রশান্তের নাম ছিল না। রাঘোপুর কেন্দ্রের জন্য বেছে নেওয়া হয় চঞ্চল সিংহকে আর কারগাহার কেন্দ্র থেকে জন সুরাজ পার্টির টিকিটে লড়বেন রীতেশ রঞ্জন। তার পরই কিছুটা স্পষ্ট হয়ে যায়, এ বারে আর নির্বাচনে 'হাতেখড়ি' হচ্ছে না প্রশান্তের। তার পরেও ধোঁয়াশা ছিল প্রশান্তের নির্বাচনী লড়াই নিয়ে। বুধবার অবশ্য নিজেই সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়ে দিলেন, ভোটে তিনি লড়বেন না।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

অনির্বাণের গানের দল 'হুলিগানইজম' থাকলে মিলবে না অনুষ্ঠানের অনুমতি!

 ১:১১ PM     kolkata     No comments   

তাঁদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেছিলেন শ্রোতা। কিন্তু হঠাৎই বাতিল হয়ে গেল অনির্বাণ ভট্টাচার্যের 'হুলিগানইজম' ব্যান্ডের অনুষ্ঠান। আগামী ১ নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে। 'ফসিল্‌স', চন্দ্রবিন্দু', 'লক্ষ্মীছাড়া', 'ইউফোরিয়া'র পাশাপাশি 'হুলিগানইজম'-এরও অনুষ্ঠান ছিল। কিন্তু সম্মিলিত ব্যান্ডের অনুষ্ঠানে 'হুলিগানইজম' থাকলে অনুমতি পাওয়া যাচ্ছে না।

জানোন হল ‘হুলিগানইজ়ম’–এর পক্ষ থেকেই।

উল্লিখিত অনুষ্ঠানে অন্য ব্যান্ডগুলি থাকছে। কিন্তু বাদ পড়েছে শুধু ‘হুলিগানইজ়ম’। খবরটি নিজেদের সমাজমাধ্যমে জানিয়েছে অনির্বাণের ব্যান্ডে। তাঁরা লিখেছেন, “ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনওই খুঁজিবেন না।” এই মন্তব্যের নেপথ্যেও কি রয়েছে ব্যঙ্গ বা বিশেষ ইঙ্গিত? ব্যান্ডের সদস্য দেবরাজ ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আমাদের অনুষ্ঠান কেন বাতিল হল, তা সবচেয়ে ভাল জানেন আয়োজকেরা। তবে আমার যতটা জানতে পেরেছি, 'হুলিগানইজম' থাকলে এই অনুষ্ঠানের অনুমতি পেতে অসুবিধা হচ্ছে। অনুমতি দেওয়ার দায়িত্ব প্রশাসনের। তাই এর নেপথ্যের কারণ কী হতে পারে, আমাদের সত্যিই জানা নেই।"

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দিল্লি টেস্টে ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ পকেটে পুরল ভারত!

 ১২:৫৪ PM     Sports     No comments   

 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে দু-ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতল ভারত। দ্বিতীয় টেস্ট দিল্লিতে পাঁচ দিন গড়ালেও শেষ পর্যন্ত বাজিমাত গিলের দলের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে যশস্বী-গিলের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫১৮ রান তুলে ডিক্লেয়ার করে দেন শুভমানরা। এর জবাবে কুলদীপের ৫ উইকেটের ধাক্কায় ২৪৮ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। এর পরে ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করান শুভমান। কিন্তু ২৭০ রানে পিছিয়ে থেকেও দুরন্ত কামব্যাক করে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম টেস্ট আড়াই দিনে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্ট জিততে লাগল চার দিন ও পঞ্চম দিনের এক ঘণ্টা। কোনও রকমে ইনিংসে হার বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচে হার বাঁচাতে পারল না তারা। ৭ উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ 'হোয়াইটওয়াশ' করলেন শুভমন গিলেরা। টেস্ট অধিনায়ক হিসাবে প্রথম সিরিজ জিতলেন তিনি। দিল্লি টেস্টে প্রথমে জন ক্যাম্পবেল, তারপর শাই হোপ-জোড়া সেঞ্চুরিতে ভর করে ইনিংস হার বাঁচিয়ে ফেলে ক্যারিবিয়ান ব্রিগেড। জয়ের জন্য ভারতকে ১২১ রানের টার্গেট দেন রস্টন চেজরা। রান তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

গুরুতর অসুস্থ বঙ্গ বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য!

 ৩:৫৭ PM     kolkata     No comments   

গুরুতর অসুস্থ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ধুম জ্বর নিয়ে ই এম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই বিজেপি নেতা।বিজেপি সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই শরীর ভাল ছিল না বিজেপি রাজ্য সভাপতির।

প্রাকৃতিক দুর্যোগের পর উত্তরবঙ্গ সফরে যান তিনি। সেখান থেকে ফেরার পর থেকেই শরীর খারাপ হয় শমীকের। জানা গিয়েছে, গতকাল থেকেই জ্বরে আক্রান্ত হন রাজ্য বিজেপি সভাপতি। শরীরের তাপমাত্রা উদ্বেগজনক ভাবে বাড়তে থাকে৷ এ দিন শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঝুঁকি না নিয়ে শমীক ভট্টাচার্যকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'সবথেকে ক্রুয়েল মুখ্যমন্ত্রী'; বিস্ফোরক শুভেন্দু

 ২:১১ PM     kolkata     No comments   

সূর্যাস্তের পর সমস্ত দোকান বন্ধ করে দিন, ঠিক লকডাউন এর মতো। তা হলে মহিলারা বাড়িতেই থাকবে। দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্যবের পরিপ্রেক্ষিতে পাল্টা এমনই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রবিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এসে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা। ধর্না মঞ্চ থেকে শুভেন্দুর অভিযোগ, মূল অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। যাঁরা ধরা পড়েছেন, তাঁরা তৃণমূলের স্থানীয় নেতা। মুখ্যমন্ত্রীকে 'সবচেয়ে ক্রুয়েল মুখ্যমন্ত্রী' আখ্যা দিয়ে শুভেন্দু বলেন, "টাইগার হিলে ছুটি কাটাতে গেছেন মুখ্যমন্ত্রী, অথচ ওই মেয়ের পরিবারের সঙ্গে একবারও কথা বলেননি। আমরা আশা করেছিলাম, উনি সবার আগে গিয়ে ওই মেয়ের সঙ্গে দেখা করবেন। তার পর চাইলে চাটার্ড প্লেনে যেতেন।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ড; গ্রেফতার পুরনিগমের কর্মী

 ১২:৩৯ PM     kolkata     No comments   

দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আরও এক। নিউ টাউনশিপ থানার পুলিশের হাতে ধৃত এবার দুর্গাপুর নগরনিগমের অস্থায়ী কর্মী। জানা গিয়েছে, ধৃতের নাম নাসিরউদ্দিন শেখ। শুক্রবার রাতের ওই ঘটনায় তার ঠিক কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে জেরা করেন তদন্তকারীরা। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে নাসিরউদ্দিনকে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

এনিয়ে এই ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এখনও অধরা একজন। গত শুক্রবার, ১০ অক্টোবর দুর্গাপুরের পরাণগঞ্জে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। রাত ৮টা নাগাদ বন্ধুর সঙ্গে খাবার কিনতে ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন ওড়িশার বাসিন্দা ওই ছাত্রী। তখনই তিনি নির্যাতনের শিকার হন বলে জানা যায়। অভিযোগ, পরাণগঞ্জে জঙ্গলের জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ করা হয়। শনিবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। রাস্তায় নেমে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ থেকে ছাত্র-ছাত্রীরা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজীব কুমার মামলা, সুপ্রিম প্রশ্নের মুখে সিবিআই

 ১২:২৬ PM     kolkata     No comments   

রাজীব কুমারের আগাম জামিন দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সেই মামলা উঠল প্রধান বিচারপতি গবইয়ের বেঞ্চে।

প্রধান বিচারপতি সিবিআইকে প্রশ্ন করলেন, ছ’বছর পরে কেন এই মামলা উঠল? সিবিআইয়ের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা সওয়াল করেন। তিনি জানান, তদন্তে বাধা দেওয়া হয়েছে। রাজীবের আইনজীবী সওয়াল করে জানান, তাঁর মক্কেলের সম্মানহানির চেষ্টা চলছে। মামলার পরবর্তী শুনানি আগামী শুক্রবার।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates