Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আইসিইউতে শ্রেয়স আয়ার! ভারতীয় ব্যাটারেত চোটের জায়গা থেকে রক্তক্ষরণ

 ২:২৭ PM     Sports     No comments   

চোট পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শ্রেয়স আয়ারকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বর্তমানে আইসিইউ-তে ভর্তি রয়েছেন শ্রেয়স।

গুরুতর চোট লেগেছে তাঁর। সিডনিতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারের ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে লাগে তাঁর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারতের এক দিনের দলের সহ-অধিনায়ককে। তার পর থেকে আইসিইউ-তেই রয়েছেন তিনি।সংবাদ সংস্থা পিটিআই-কে এক সূত্র বলেছে, "গত কয়েক দিন ধরে শ্রেয়স আইসিইউ-তেই আছে। রিপোর্টে দেখা গিয়েছে, ওর অভ্যন্তরীন রক্তক্ষরণ হচ্ছে। ফলে ওকে নিয়ে ঝুঁকি নেওয়া হয়নি।" ওই সূত্র আরও জানিয়েছে, "আপাতত শ্রেয়স আইসিইউ-তেই থাকবে। দুই থেকে সাত দিন পর্যন্ত ওকে পর্যবেক্ষণে রাখা হতে পারে। কোনও ভাবেই যাতে রক্তক্ষরণের ফলে সংক্রমণ না হয় সে দিকে নজর রাখা হচ্ছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

১০০ দিনের কাজের বকেয়া টাকা দিতে হবে বাংলাকে; সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র

 ২:১৭ PM     kolkata     No comments   



১০০ দিনের কাজ নিয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্রের সরকার। হাই কোর্টের নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। গত ১ অগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে বলেছিল হাই কোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়।

কেন্দ্রের উদ্দেশে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য, "আপনারা মামলা তুলে নেবেন, না কি আমরা খারিজ করব?" তার পরেই আদালত মামলাটি খারিজ করে দেয়। সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদন খারিজ করে দেওয়ায় হাই কোর্টের নির্দেশ মেনে ১০০ দিনের কাজের টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রকে। তা ছাড়া এর ফলে ১০০ দিনের কাজ নিয়েও বাধা কাটল। চার বছর পরে ফের ১০০ দিনের কাজ শুরু হবে রাজ্যে। এই প্রসঙ্গে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রের সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছিল। হাই কোর্ট আগেই এই বিষয়ে রায় দিয়েছিল। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র। আজ মাত্র ৩০ সেকেন্ডে কেন্দ্রের আর্জি খারিজ করে দিয়েছেন বিচারপতিরা। মানুষও দেখল কারা সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

দেশে আট হাজার স্কুলে ভর্তি হয়নি ১ জনও! তালিকায় শীর্ষে বাংলা

 ৮:৪৪ PM     kolkata     No comments   

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের প্রায় আট হাজার স্কুলে কোনও ছাত্রছাত্রী ভর্তি হয়নি। অথচ, এই স্কুলগুলিতে শিক্ষকের সংখ্যা প্রায় ২০ হাজার। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি রিপোর্ট স্পষ্ট উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

ওই রিপোর্ট বলছে, ভর্তিশূন্য এই সমস্ত স্কুলের তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যের ৩,৮১২টি স্কুলে ২০২৪-২৫ সালে কেউ ভর্তি হয়নি। স্কুলগুলিতে কর্মরত শিক্ষকের সংখ্যাতেও বাংলাই সবচেয়ে এগিয়ে। বাংলার ভর্তিশূন্য ৩,৮১২টি স্কুলে মোট ১৭,৯৬৫ জন শিক্ষক কর্মরত।কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, সারা দেশের ৭,৯৯৩টি স্কুলে ২০২৪-২৫ সালে কেউ ভর্তি হয়নি। তবে তার আগের বছরের চেয়ে অবশ্য সংখ্যাটা কমেছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে বঙ্গে?

 ৮:২৪ PM     India     No comments   


কোথায় ল্যান্ডফল করবে তা নিয়ে বিতর্ক ছিলই। শেষ পর্যন্ত জানা গেল অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়াতে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা! মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে কলিঙ্গপত্তনাম থেকে মছলিপত্তনামের মাঝে কাঁকিনাড়ার কাছে পালেম বা আমলাপুরম উপকূল দিয়ে এটি স্থলভাগে প্রবেশ করতে পারে।

ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার মৎস্যজীবীদের জন্য থাকছে সতর্কবার্তা। ২৮ অক্টোবর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যেই যাঁরা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন তাঁদের ফিরে আসার জন্য বলা হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। তবে সব জেলার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সলমনকে সন্ত্রাসবাদী তকমা দিল পাক সরকার!

 ৮:১২ PM     India     No comments   


সৌদি আরবের রিয়াধে সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাইজান সলমন খান। ওই অনুষ্ঠানেই ভারতীয় ছবি নিয়ে বক্তব্য রাখেন সলমন। ভারতীয় বিনোদুনিয়া নিয়ে সলমনের সেই মন্তব্যকে নিয়ে সোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়।ওই অনুষ্ঠানে ঠিক কী বলেছিলেন সলমন?

সৌদি আরবে, রিয়াধের বুকে এই অনুষ্ঠানে সিনেমার জয়গান গেয়ে সলমন বলেন, আপনি যদি একটা হিন্দি ছবি তৈরি করেন তা সৌদি আরবে মুক্তি পেলে যেমন ভালো ব্যবসা করবে তেমনই আপনি তামিল, তেলেগু, মালয়লম যে কোনও ভাষায় ছবি তৈরি করলেই তা এখানে মুক্তি পেলে বিপুল ব্যবসা করবে। এখানে আফগানিস্থান, পাকিস্তান ও বালোচিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে কাজ করছে, সফল হচ্ছে।’ ব্যস সলমনের এই মন্তব্যের পরই রীতিমতো মতো ভাইরাল হয় এই ভিডিও। তার সঙ্গেই ছড়িয়ে পড়ে যে, অন্যান্য স্বাধীন দেশের সঙ্গে বালোচিস্তানের নাম উল্লেখ করাতে নাকি পাকিস্তান সরকার সলমনকে সে দেশে সলমনকে নিষিদ্ধ করেছে এবং একইসঙ্গে তাঁকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বঙ্গে এস আই আর; ঘোষণা সোমবার?

 ৮:০০ PM     kolkata     No comments   


মাস পেরলে বাংলায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হবে বলে ইঙ্গিত মিলেছিল আগেই। সোমবারই কি সেই দিনক্ষণ ঘোষণা হবে? সেই জল্পনা উসকে দিল জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করবেন কমিশনের কর্তারা। অনুমান, সেই বৈঠকেই ঘোষণা হতে পারে বাংলা-সহ একাধিক রাজ্যে এসআইআরের নির্দিষ্ট সূচি।

দিন দুই আগেই দিল্লির নির্বাচন কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, ১ নভেম্বর থেকেই বাংলায় শুরু হতে চলেছে এসআইআর। ২০২৬ সালে বাংলা-সহ আরও পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই রাজ্যগুলির পাশাপাশি আরও গোটা দশেক রাজ্যে চালু হতে পারে বিশেষ নিবিড় সংশোধন। আগামী সপ্তাহের শুরুতেই তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে বলেও শোনা গিয়েছিল। তারই মধ্যে রবিবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচন কমিশন জানাল, সোমবার বিকেল ৪টে ১৫ মিনিটে দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক হবে। আর তাতেই জল্পনা উসকে উঠল, তবে কি সোমবারই এসআইআরের দিনক্ষণ ঘোষণা হবে?
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার অধীরের সঙ্গে আসন রফার হুমকি হুমায়ুনের!

 ২:১৮ PM     kolkata     No comments   


নিত‌্যনতুন দলবিরোধী মন্তব‌্য করে সংবাদ মাধ‌্যমে শিরোনাম হওয়াই মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের এখন অভ‌্যাসে দাঁড়িয়েছে বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরাই। শনিবারও জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকারকে টার্গেট করে হুমায়ুনের মন্তব‌্য, "রাজনীতিতে সব কিছুই সম্ভব।
যে অধীর চৌধুরিকে ২০২৪-এ হারিয়েছি তাঁর সঙ্গেই দরকার হলে বিধানসভা ভোটে ‘সিট অ্যাডজাস্টমেন্ট’ করব।" দিন কয়েক আগে জেলা তৃণমূল সভাপতি বিধায়ক অপূর্ব সরকার বলেন, "তৃণমূল কংগ্রেসকে যদি কেউ চ্যালেঞ্জ করে, সেই চ্যালেঞ্জ বিনয়ের সঙ্গে গ্রহণ করছি।" তার জবাবে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন। অবশ‌্য হুমায়ুন অধীর প্রসঙ্গ টেনে আনার ঘন্টা দুয়েকের মধ্যেই তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন মুর্শিদাবাদ জেলা মহিলা তৃণমূল নেত্রী ফতেমা বিবি। তাঁর চ‌্যালেঞ্জ, "হুমায়ুনের ক্ষমতা থাকলে আমাকে ভোটে হারিয়ে দেখাক। তৃণমূলের প্রতীক ছাড়া একজন সাধারণ মানুষ হিসাবে হুমায়ুনকে ভোটে দাঁড়াতে হবে রেজিনগরে, আমি তাঁর বিরুদ্ধে আমজনতার হয়ে লড়াই করব, ক্ষমতা থাকলে হুমায়ুন সেই ভোটে জয়ী হয়ে দেখাক।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates