Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ১ নভেম্বর, ২০২৫

হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র!

 ৫:৫৮ PM     Entertainment     No comments   

 


বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে শুক্রবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়ে। আচমকা শ্বাসকষ্টের কারণে তাঁকে ICU-তে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চিন্তার কিছুই নেই।

নিয়মিত কিছু স্বাস্থ্য পরীক্ষা করাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরও জানান, 'হ্যাঁ, ধর্মেন্দ্র বর্তমানে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রয়েছেন, কিন্তু একেবারেই চিন্তার কোনও কারণ নেই। তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই হাসপাতালে ভর্তি হয়েছেন। কাউকে তাঁকে সেখানে দেখতে পাওয়ায় গুজব ছড়িয়েছে, কিন্তু তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স!

 ১২:৩৬ PM     Sports     No comments   

দিন কয়েক আগেই তাঁকে নিয়ে উদ্বিগ্ন ছিল গোটা ক্রিকেটমহল। সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন। চোট এতটাই গুরুতর ছিল যে, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয় শ্রেয়স আইয়ারকে। সেখানে আইসিইউ’তে পর্যন্ত রাখতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে। সেই শ্রেয়স এবার সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেন।

বিসিসিআইয়ের পক্ষ থেকে শ্রেয়স আইয়ারের তৃতীয় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়। সেখানেই দেওয়া হয় এই খবর। তিনি যে ক্রমে সুস্থ হয়ে উঠছেন, সে কথা জানানো হয়েছে। দিন কয়েক আগে হাসপাতাল বেড থেকে নিজেই শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে সহ-অধিনায়ক। সোশাল মিডিয়া পোস্টে পাঞ্জাব কিংসের অধিনায়ক বললেন, "আমি এই মুহূর্তে চিকিৎসার মধ্যে রয়েছি। তবে প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আপনারা যেভাবে এই কঠিন সময়ে আমাকে সমর্থন করছেন, আমার আরোগ্য কামনা করে একের পর এক বার্তা পাঠাচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমাকে নিয়ে প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।" সেই শ্রেয়স এখন অনেকটাই সুস্থ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মহিলাদের এক দিনের বিশ্বকাপে ইতিহাস জেমাইমার!

 ১১:৫৩ AM     Sports     No comments   

 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করার পাশাপাশি একাধিক নজির গড়েছেন জেমাইমা রদ্রিগেজ। প্রথম ক্রিকেটার হিসাবে মহিলাদের এক দিনের বিশ্বকাপের নকআউট পর্বে রান তাড়া করতে নেমে শতরান করেছেন এবং দলকে জিতিয়েছেন জেমাইমা।

ইতিহাস গড়েছেন তিনি। মহিলাদের এক দিনের বিশ্বকাপের নকআউট পর্বে নবম শতরান এসেছে জেমাইমার ব্যাট থেকে। তবে বৃহস্পতিবার শতরান করে বিশ্বকাপের ৫৩ বছরের ইতিহাসে নজির গড়েছেন ভারতীয় ব্যাটার। যা এর আগে কেউ করতে পারেননি। নকআউট পর্বে রান তাড়া করতে নেমে প্রথম শতরান করেছিলেন ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট। ২০২২ সালের ফাইনালে তাঁর ১৪৮ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। জেমাইমার ১২৭ রানের ইনিংস সেমিফাইনালে ভারতকে জয় এনে দিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অর্থাৎ, বিশ্বকাপের নকআউট পর্বে সফল রান তাড়া করার ক্ষেত্রে প্রথম শতরানকারী হলেন ভারতীয় ব্যাটার। ব্রান্ট এবং জেমাইমা ছাড়া আর কেউ বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় ইনিংসে শতরান করতে পারেননি। সে দিক থেকে জেমাইমা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আদালতের নজরদারিতেই হোক ইস আই আর; আবেদন কলকাতা হাইকোর্টে

 ১১:৪০ AM     kolkata     No comments   


বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে এবার মামলার আবেদন কলকাতা হাইকোর্টে। আদালতের নজরদারিতে এসআইআর প্রক্রিয়ার জন্য আবেদন জানিয়ে শুক্রবার হাইকোর্টে আবেদন জানানো হয়। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ডিভিশন বেঞ্চের অনুমতি পাওয়ায় আজই মামলা দায়ের হবে।হাইকোর্টের কাছে আবেদনে একাধিক দাবি জানিয়েছেন আবেদনকারী। তাঁর আবেদন, আদালতের নজরদারিতে হোক এসআইআর প্রক্রিয়া। বিশেষ নিবিড় সমীক্ষার জন্য সময়সীমা বৃদ্ধি করা হোক। কেন এসআইআর করা হচ্ছে?

এসআইআর করার প্রয়োজন কী? বিস্তারিতভাবে যাতে জাতীয় নির্বাচন কমিশন আদালতের কাছে জানায়, সেই দাবিও জানিয়েছেন আবেদনকারী। একইসঙ্গে আবেদনে বলা হয়েছে, ২০০২-র ভোটার তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করুক কমিশন। প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর বাংলা-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর ঘোষণা করে কমিশন। আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা(BLO)।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ভোটার তালিকা থেকে মুছে যাচ্ছে নাম; বিস্ফোরক অভিযোগ কুণালের

 ১০:১২ PM     kolkata     No comments   


২০০২ সালের ভোটার তালিকা ও কমিশনের আপলোড করা ডিজিটাল লিস্টে বিস্তর ফারাকের অভিযোগ করেছে তৃণমূল। বুথ উল্লেখ করে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন, বহু ভোটারের নাম নেই কমিশনের আপলোড করা লিস্টে। কার্যত এই অভিযোগ স্বীকার করে নিল নির্বাচন কমিশন। এদিন জানানো হয়েছে, ওয়েবসাইটে সমস্যার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে আগামিকালের মধ্যে সমস্যা মিটে যাবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। যদিও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, বিপাকে পড়ে কমিশনের ওয়েবসাইট নাকি ক্র্যাশ করেছে বলে বলা হচ্ছে।

তিনি বলেন, "আমরা পুরো ঘটনার যথাযথ তদন্তের দাবি করছি।" ২০০২ সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল। সেই মোতাবেক এবারের এসআইআরে ওই বছরের ভোটার তালিকাকে গুরুত্ব দিয়েছে নির্বাচন কমিশন। যাঁদের নাম সেই বছরের তালিকায় রয়েছে, তাঁদের আর কোনও অতিরিক্ত নথি দেখাতে হবে না বলে জানানো হয়েছে। এসবের মাঝে বৃহস্পতিবার বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দাবি করেন, ২০০২ সালের ভোটার লিস্টে যাঁদের নাম ছিল, সম্প্রতি কমিশনের আপলোড করা ওইবছরের অনলাইন তালিকায় তাঁদের অনেকের নাম নেই। পরিকল্পনামাফিক এসআইআর-এর আগেই নাম বাদ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এই অভিযোগ কার্যত মেনে নিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়েছে, ওয়েবসাইটে সমস্যার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। আগামিকালের মধ্যে সমস্যা মিটে যাবে। প্রসঙ্গত, গত সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা করেছে কমিশন। সেই সাংবাদিক বৈঠকেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলেই চিন্তার কোনও কারণ নেই। স্বাভাবিকভাবেই সকলেই চেষ্টা করছেন, একবার লিস্টে নিজের ও পরিবারের সদস্যদের নাম দেখে নিতে। আর সেখানেই বিপত্তি। অভিযোগ, সোমবার সকাল থেকেই প্রবল সমস্যা শুরু হয়েছে CEO দপ্তরের ওয়েবসাইটে। মোবাইল বা কম্পিউটার, কোনওটাতেই খুলছে না ওয়েবসাইট। বহুচেষ্টায়ও অনেকে দেখতে পাচ্ছে ভোটার লিস্ট।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সন্দেশখালি কাণ্ড; তদন্ত কতদূর? সিবিআইয়ের থেকে রিপোর্ট তলব হাই কোর্টের

 ১:৫৪ PM     kolkata     No comments   

প্রায় এক বছর আগে সন্দেশখালিতে নারী নির্যাতন ও জমি দখল জনস্বার্থ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। কয়েক মাস পরেই বঙ্গে গুরুত্বপূর্ণ নির্বাচন। আর এই নির্বাচনের আগে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের অগ্রগতি নিয়ে দ্বিতীয় রিপোর্ট পেশের নির্দেশ দিল আদালত। বুধবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চ ৪ নভেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৪ নভেম্বর। এদিকে, শেখ শাহজাহানশূন্য সন্দেশখালিতে ফের নতুন করে জমি দখলের অভিযোগ উঠেছে।

বেআইনিভাবে রেকর্ড তৈরি করে জমি দখল অব্যাহত বলে অভিযোগ করা হয় আদালতে। অভিযোগে, স্থানীয় রাজনৈতিক নেতাদের মদতেই বেশ কিছু জায়গায় চলছে এভাবে বেআইনি রেকর্ড করে জমি দখল।প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শেখ শাহজাহান, উত্তম সরদার, শিবু হাজরাদের বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখলের মতো চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি৷ ঘটনার হাইকোর্টের একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়৷ পরে তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। গ্রেপ্তার হয় শেখ শাহজাহান ও তাঁর সঙ্গীরা। সেই মামলায় সিবিআই সন্দেশখালি মামলার প্রথম রিপোর্ট আদালতে জমা দিয়েছে। এবার তদন্তের গতি নিয়ে রিপোর্ট তলব করেছে আদালত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

এক দিনের ক্রিকেটে নজির রোহিতের!

 ৪:৪৩ PM     Sports     No comments   

অস্ট্রেলিয়া সিরিজে ফর্মে ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে অর্ধশতরানের পর তৃতীয় ম্যাচে শতরান করে দলকে জিতিয়েছেন রোহিত শর্মা। তার সুবাদেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে এক নম্বর ব্যাটার হয়েছেন তিনি। ৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত এই কৃতিত্ব অর্জন করেছেন। পিছনে ফেলে দিয়েছেন শুভমন গিলকে।

প্রথম ম্যাচে ব্যর্থ হলেও থামানো যায়নি রোহিতকে। তিন ম্যাচে তিনি মোট ২০২ রান করেছেন। শেষ ম্যাচে শুধু শতরানই করেননি, বিশ্ব ক্রিকেটে ধারাবাহিক ব্যাটার হিসাবেও নিজেকে প্রতিষ্ঠা করেছেন। সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কারও আদায় করে নিয়েছেন। আইসিসি ক্রমতালিকায় সচিন তেন্ডুলকরই একমাত্র ব্যাটার যিনি ৩৮-এর পর বিশ্বসেরা ব্যাটার হয়েছিলেন। ২০১১-এ টেস্টে তিনি এই কাজ করে দেখিয়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত ৪০ রেটিং পয়েন্ট পেয়েছেন। তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং ৮৮২, যা তিনি অর্জন করেছিলেন ২০১৯ বিশ্বকাপের পর। ৭৮১ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন রোহিত। দ্বিতীয় স্থানে আফগানিস্তানে ইব্রাহিম জ়‌াদরান (৭৬৪)। শুভমন নেমে গিয়েছেন তিনে। বিরাট কোহলি রয়েছেন ছ’নম্বরে। শ্রেয়স আয়ার শেষ ম্যাচে ব্যাট করতে পারেননি। তবে তিনি ন’নম্বরে উঠে এসেছেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates