Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

সাত বছর পর তৃণমূলে শোভন!

 ২:০৮ PM     kolkata     No comments   

অক্টোবরে প্রশাসনে প্রত্যাবর্তন হয়েছিল। নভেম্বর পড়তে না পড়তেই সরাসরি তৃণমূলে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শোভন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরতে চলেছেন। সঙ্গে থাকবেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। ২০১৮ সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন। তার পর ২০২১ সালের আগে দিল্লি গিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছিলেন বিজেপি-তেও।

কিন্তু পদ্মশিবিরে বেশি দিন থাকতে পারেননি শোভন। মাঝে বেশ কয়েক বার তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হলেও তা জমাট বাঁধেনি। অবশেষে তৃণমূলে ফিরছেন তিনি। গত সেপ্টেম্বরে তৃণমূলের সর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল শোভন-বৈশাখীর। সেই সময় থেকেই শোভনের তৃণমূলে ফেরার জল্পনা নতুন করে জল-বাতাস পেতে শুরু করে। তা আরও গাঢ় হয় গত মাসে। উত্তরবঙ্গে ত্রাণ ও পুনর্গঠনের কাজ পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন শোভন-বৈশাখীও। তখনই দার্জিলিঙের রিচমন্ড হিলে মমতার সঙ্গে বৈঠক হয়েছিল শোভনের। ঘটনাচক্রে, তার পরের দিনই শোভনকে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদের (এনকেডিএ) চেয়ারম্যান হিসাবে নিয়োগ করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বাকি ছিল দলে ফেরা। সোমবার সেটাও হতে চলেছে। শোভনের ঘনিষ্ঠদের বক্তব্য, বেলা ৩টের মধ্যে বাইপাসের ধারে নতুন তৃণমূল ভবনে পৌঁছে যাবেন শোভন। সঙ্গে থাকবেন বৈশাখীও।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কেমন আছেন ধর্মেন্দ্র? কী বললেন হেমা মালিনী

 ১:৪৪ PM     Entertainment     No comments   

 

কেমন আছেন ধর্মেন্দ্র, তা নিয়ে অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। সোমবার সকালে উদ্বেগ দূর করলেন ধর্মেন্দ্র ঘরনি হেমা। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে এবার মুখ খুললেন তিনি। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় হেমাকে।

পরনে গোলাপি এবং সাদা ফুলছাপ সালোয়ার। পাপ্পারাজ্জিদের কাছে মিষ্টি হাসিমুখে ধরা দেন 'ড্রিমগার্ল'। তাঁকে প্রশ্ন করা হয় কেমন আছেন ধর্মেন্দ্র? তিনি বলেন, ভালোই আছে অভিনেতা। উত্তর দিয়ে সকলকে প্রণাম জানিয়ে বিমানবন্দরের ভিতরে ঢুকে যান হেমা। বলিউড মাধ্যম সূত্রে খবর, "শ্বাসকষ্টজনিত কারণেই শুক্রবার হাসপাতালে ভর্তি হতে হয় ধর্মেন্দ্রকে। আইসিইউতে রয়েছেন প্রবীণ অভিনেতা।" যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রর শারীরিক পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি, তবে তাঁর আইসিইউতে থাকার খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

জাল পাসপোর্টকাণ্ডে নদিয়ার কাঠমিস্ত্রির বাড়িতে ইডি!পাক যোগের সম্ভাবনা

 ১২:০৫ PM     kolkata     No comments   

 


ভুয়ো পাসপোর্ট মামলায় সক্রিয় ইডি। সোমবার সকালে নদিয়া জেলার চাকদার এক ব্যক্তি ও তার ভাইয়ের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্ত ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে ভুয়ো পাসপোর্ট তৈরির সঙ্গে ছিল বলে অভিযোগ ইডির। 

এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক বলেন, "অভিযুক্তের তৈরি বহু পাসপোর্ট বিদেশেও পাঠানো হয়েছে ।

আমরা তদন্ত করছি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হবে।" বিগত কয়েক মাস ধরে ভুয়ো পাসপোর্ট তৈরির জাল খুঁজে বের করতে একের এক তদন্ত অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। প্রস্তুতকারীদের খুঁজে বের করতে চলছে তল্লাশিও। অক্টোবর মাসেই চাকদা থেকে ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযোগে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তদন্তে জানা যায়, বাংলাদেশি নাগরিকদের ভুয়ো পাসপোর্ট পাইয়ের দেওয়ার জন্য পাকিস্তানের নাগরিকদের সাহায্য করে সে। ধৃত ইন্দুভূষণকে জিজ্ঞাসাবাদ করেই কাঠমিস্ত্রির বিষয়ে জানতে পারে ইডি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিজের বাড়ির সামনে হামলার মুখে জ্যোতিপ্রিয় মল্লিক!

 ৮:৩৪ AM     kolkata     No comments   


সল্টলেকে নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাবড়ার তৃণমূল বিধায়কের উপর হামলা চালিয়েছেন। মুখে ঘুষি মেরে তাঁকে রাস্তায় ফেলে দিয়েছেন বলেন অভিযোগ। এই ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রবিবার হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে এসেছেন বালু। সল্টলেকের বাড়িতে তাঁর একটি অফিসও রয়েছে।

অভিযোগ, ওই অফিসে প্রবেশ করার সময় তাঁর উপর হামলা হয়। আচমকা এক যুবক এসে তাঁর মুখে ঘুষি মারেন। তাতেই ছিটকে রাস্তায় পড়ে যান বালু। চিৎকার করতে থাকেন। সেই সময় তাঁর দফতরে থাকা কয়েক জন তৃণমূলকর্মী ছুটে এসে যুবককে আটকান। বালুকে ধরাধরি করে রাস্তা থেকে তোলা হয়। অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেফতার করার পর তাঁর ব্যাপারে খোঁজখবর নিয়েছেন বালু। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অভিষেক দাস। বালুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তৃণমূল বিধায়ক অভিযুক্তকে চেনেন না। কখনও দেখেনওনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চার দশকের অপেক্ষা শেষ; ভারতকন্যারা বিশ্বচ্যাম্পিয়ন

 ১২:১৭ AM     Sports     No comments   

 


যত ক্ষণ লরা উলভার্ট ক্রিজে ছিলেন, তত ক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হরমনপ্রীত কৌর। সেমিফাইনালের পর ফাইনালেও দুরন্ত শতরান করলেন উলভার্ট। কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। অবশেষে তৃতীয় বারের চেষ্টায় শাপমুক্তি ভারতের। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হল তারা।

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারাল ভারত। ব্যাটে-বলে নজর কাড়লেন শেফালি বর্মা ও দীপ্তি শর্মা। এই দুই ক্রিকেটারের দাপটে ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। রবিবার ফাইনাল শুরুর আগে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল। ফলে খেলা শুরু হতে দু'ঘণ্টা দেরি হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতলে যে কোনও অধিনায়ক চোখ বন্ধ করে বল করার সিদ্ধান্ত নেন। উলভার্ট সেটাই করলেন। গোটা প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশ বাদে কোনও ম্যাচে টস জিততে পারলেন না হরমনপ্রীত। তাতে অবশ্য ভারতের খেলার ভাগ্য বদলাল না। প্রতিকা রাওয়াল চোটে ছিটকে যাওয়ায় সেমিফাইনালের আগে দলে নেওয়া হয়েছিল শেফালি বর্মাকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান না পেলেও ফাইনালে নিজের জাত চেনালেন শেফালি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২ নভেম্বর, ২০২৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত!

 ৯:০০ PM     Sports     No comments   


তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এদিনের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রথম দু’ম্যাচে সুযোগ না পাওয়া অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে ভারত তুলল ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান। ভারতের কোনও ব্যাটার বড় রান না পেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ বের করে নিয়েছেন সূর্যেরা।

জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। হোবার্টের ২২ গজে শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট পড়ে যায় তাদের। বাঁহাতি জোরে বোলার আউট করে দেন ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১)। অধিনায়ক মিচেল মার্শও (১১) ওপেন করতে নেমে রান পাননি। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী।
ব্যর্থ মিচেল ওয়েনও (০)। তিনিও বরুণের শিকার। চার নম্বরে নেমে ডেভিড চাপ সামলাতে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন। তাতেই বদলায় অস্ট্রেলীয় ইনিংসের চেহারা। তাঁর সঙ্গে যোগ দেন ছ’নম্বরে নামা মার্কাস স্টোইনিস। ডেভিড করেন ৩৮ বলে ৭৪ রান। ৮টি চার এবং ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংস। ৩৯ বলে ৬৪ রান করেন স্টোইনিস। তাঁর ব্যাট থেকে এসেছে ৮টি চার এবং ২টি ছক্কা। শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন ম্যাথু শর্ট। তিনি খেলেন ১৫ বলে ৬৪ রানের ইনিংস। মারেন ২টি চার এবং ১টি ছক্কা। তাঁর সঙ্গে ছিলেন জ়েভিয়ার ব্রাটলেট (২ বলে ৩)। ভারতের সফলতম বোলার অর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট নিলেন। ৩৩ রানে ২ উইকেট বরুণের। এ ছাড়া শিবম দুবে ৪৩ রান খরচ করে ১ উইকেট পেয়েছেন। জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন অভিষেক শর্মা। তবে বড় রান পেলেন না। ১৬ বলে ২৫ রান করেন তিনি। ২টি করে চার এবং ছয় মারেন তিনি। রান পেলেন না আর এক ওপেনার শুভমন গিলও। সহ-অধিনায়কের ব্যাট থেকে এল ১৫ রান। অধিনায়ক সূর্যও ১১ বলে ২৪ রান করে আউট হয়ে গেলেন। বড় রান পাননি তিলক বর্মা (২৯), অক্ষর পটেলও (১৭)। সকলেই আউট হয়েছেন আগ্রাসী হতে গিয়ে। শেষে ভারতীয় ইনিংসকে ভরসা দেয় এ দিন প্রথম খেলতে নামা জীতেশ শর্মা এবং ওয়াশিংটন সুন্দর। তাঁদের ব্যাটে ভর করেই সিরিজ়ে সমতা ফেরাল ভারত। ওয়াশিংটন অপরাজিত থাকলেন ২৩ বলে ৪৯ রানের ইনিংস খেলে। মারলেন ৩টি চার এবং ৪টি ছক্কা। জীতেশের ব্যাট থেকে এল ১৩ বলে ২২ রানের অপরাজিত ইনিংস। ৩টি চার মেরেছেন তিনিও। তাঁদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটের জুটিতে উঠেছে ৪৩ রান।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১ নভেম্বর, ২০২৫

এসএসসির একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগ; ফলাফল প্রকাশ কবে?

 ৬:৪৫ PM     kolkata     No comments   

 


চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম-দশমের ফলাফল ঘোষণা করা হবে। কমিশন সূত্রের খবর, নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করতে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। ১৯৯৭ সাল থেকে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

শুরু থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া চলত আঞ্চলিক ভাবে। সেই প্রক্রিয়ায় বাদ সাধে অতিমারি পরিস্থিতি। কমিশন সূত্রের খবর, ২০২১ সালে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় ভাবে উচ্চ প্রাথমিকের প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া হয়। পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসি-র পাঁচটি অঞ্চল রয়েছে। সেগুলি হল পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই নিয়োগপ্রক্রিয়া চলছে। দু-টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্যপদ রয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন করেছিলেন দু-লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। তার মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম‌। শতাংশের নিরিখে পরীক্ষায় বসেছেন ৯৩%। সংখ্যায় ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। নবম-দশম-এ শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। নিয়োগপ্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায়, তার জন্য ১০০টি শূন্যপদের জন্য ডাক পাবেন ১৬০ জন চাকরিপ্রার্থী। এর ফলে ৩৫ হাজার ৭২৬ টি শূন্যপদের জন্য ডাক পাবেন ৬০ হাজার চাকরিপ্রার্থী। এর আগে পর্যন্ত ডাকা হত ১:৪ রেশিওতে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates