অক্টোবরে প্রশাসনে প্রত্যাবর্তন হয়েছিল। নভেম্বর পড়তে না পড়তেই সরাসরি তৃণমূলে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শোভন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরতে চলেছেন। সঙ্গে থাকবেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। ২০১৮ সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন। তার পর ২০২১ সালের আগে দিল্লি গিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দিয়েছিলেন বিজেপি-তেও।
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
কেমন আছেন ধর্মেন্দ্র? কী বললেন হেমা মালিনী
কেমন আছেন ধর্মেন্দ্র, তা নিয়ে অনুরাগীরা বেশ উদ্বিগ্ন। সোমবার সকালে উদ্বেগ দূর করলেন ধর্মেন্দ্র ঘরনি হেমা। স্বামীর শারীরিক অবস্থা নিয়ে এবার মুখ খুললেন তিনি। সোমবার সকালে মুম্বই বিমানবন্দরে দেখা যায় হেমাকে।
জাল পাসপোর্টকাণ্ডে নদিয়ার কাঠমিস্ত্রির বাড়িতে ইডি!পাক যোগের সম্ভাবনা
ভুয়ো পাসপোর্ট মামলায় সক্রিয় ইডি। সোমবার সকালে নদিয়া জেলার চাকদার এক ব্যক্তি ও তার ভাইয়ের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্ত ব্যক্তি পেশায় কাঠমিস্ত্রি বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরে ভুয়ো পাসপোর্ট তৈরির সঙ্গে ছিল বলে অভিযোগ ইডির।
এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিক বলেন, "অভিযুক্তের তৈরি বহু পাসপোর্ট বিদেশেও পাঠানো হয়েছে ।
নিজের বাড়ির সামনে হামলার মুখে জ্যোতিপ্রিয় মল্লিক!
সল্টলেকে নিজের বাড়ির সামনে হামলার মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অভিযোগ, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাবড়ার তৃণমূল বিধায়কের উপর হামলা চালিয়েছেন। মুখে ঘুষি মেরে তাঁকে রাস্তায় ফেলে দিয়েছেন বলেন অভিযোগ। এই ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রবিবার হাবড়া থেকে সল্টলেকের বাড়িতে এসেছেন বালু। সল্টলেকের বাড়িতে তাঁর একটি অফিসও রয়েছে।
চার দশকের অপেক্ষা শেষ; ভারতকন্যারা বিশ্বচ্যাম্পিয়ন
যত ক্ষণ লরা উলভার্ট ক্রিজে ছিলেন, তত ক্ষণ স্বস্তি পাচ্ছিলেন না হরমনপ্রীত কৌর। সেমিফাইনালের পর ফাইনালেও দুরন্ত শতরান করলেন উলভার্ট। কিন্তু দলকে জেতাতে পারলেন না তিনি। অবশেষে তৃতীয় বারের চেষ্টায় শাপমুক্তি ভারতের। ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন হল তারা।
রবিবার, ২ নভেম্বর, ২০২৫
অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত!
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এদিনের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন প্রথম দু’ম্যাচে সুযোগ না পাওয়া অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে ভারত তুলল ১৮.৩ ওভারে ৫ উইকেটে ১৮৮ রান। ভারতের কোনও ব্যাটার বড় রান না পেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ বের করে নিয়েছেন সূর্যেরা।
জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সূর্য। হোবার্টের ২২ গজে শুরুটা ভাল করতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট পড়ে যায় তাদের। বাঁহাতি জোরে বোলার আউট করে দেন ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১)। অধিনায়ক মিচেল মার্শও (১১) ওপেন করতে নেমে রান পাননি। তাঁকে আউট করেন বরুণ চক্রবর্তী।শনিবার, ১ নভেম্বর, ২০২৫
এসএসসির একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগ; ফলাফল প্রকাশ কবে?
চলতি সপ্তাহের শুক্রবারের মধ্যেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের এসএসসির একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল। ডকুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার পর নবম-দশমের ফলাফল ঘোষণা করা হবে। কমিশন সূত্রের খবর, নিয়োগপ্রক্রিয়া দ্রুত শেষ করতে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে কেন্দ্রীয় ভাবে। কিন্তু প্রার্থীদের ইন্টারভিউ হবে আঞ্চলিক ভাবে। ১৯৯৭ সাল থেকে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।






