Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মাধ্যমিক পড়ুয়াদের রেজিস্ট্রেশন-এর তথ্য সংশোধন করার সুযোগ!

 ৯:১৬ PM     kolkata     No comments   

 

মাধ্যমিক পরীক্ষার আগে প্রত্যেকবারই দেখা যায় অ্যাডমিট কার্ডে ভুল সংশোধনের জন্য একের পর এক আবেদন জমা পড়ছে। সেই চাপ কমাতে এবার পড়ুয়াদের রেজিস্ট্রেশন-এর তথ্য সংশোধন করার সুযোগ দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু এরপরেও ভুল থাকলে, তার দায় বর্তাবে স্কুলগুলির উপর।

তাদের জরিমানার নিদানও দেওয়া হয়েছে পর্ষদের তরফে। নবম শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন নির্ভুল করার জন্য স্কুলগুলোকে আরও বেশি সময় দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি কোথাও কোনও ভুল থেকে যায়, তা হলে আগামী ৬ থেকে ১৫ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তা সংশোধন করার সুযোগ পাওয়া যাবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুটিংয়ে আচমকাই বুকে ব্যথা;হাসপাতালে ভর্তি জীতু কমল

 ৯:১০ PM     kolkata     No comments   

 

শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন জীতু কমল। জানা যায়, আচমকাই বুকে ব্যথা অনুভব করছিলেন অভিনেতা।  পাশাপাশি কাঁপুনি দিয়ে জ্বরও আসে জীতুর। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। বর্তমানে বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের 'আর্য'। সূত্রের খবর, হুগলির ধান্যকুড়িয়ায় প্রকাশ লাহিড়ি পরিচালিত 'এরাও মানুষ' ছবির শুটিং করছিলেন জীতু।

সেসময়েই আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি। কাঁপুনি দিয়ে জ্বরও আসে তাঁর। পরিস্থিতি বেগতিক দেখে দেরি না করে তড়িঘড়ি কলকাতায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রসঙ্গত, 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকের পাশাপাশি বর্তমানে 'এরাও মানুষ' সিনেমার শুটিং করছেন জীতু। সূত্র মারফৎ খবর, একটানা শুটিংয়ের এই চাপ না নিতে পেরেই অসুস্থ পড়েছেন অভিনেতা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এসআইআরের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে পারে তৃণমূল!

 ৯:০২ PM     kolkata     No comments   

 

মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে এসআইআরের কাজ শুরু হয়েছে বাংলায়। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করছেন বিএলও'রা ।এমন সময় এসআইআরের বিরোধিতায় প্রস্তাব এনে কেন্দ্রীয় সরকারের উপর চাপ আরও বাড়াতে চাইছে বাংলার শাসক শিবির।

দলীয় সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সপ্তাহেই শুরু হতে পারে শীতকালীন অধিবেশন। ততদিনে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে চলমান বিতর্ক আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ। এমন পরিস্থিতিতে বিধানসভায় একটি প্রস্তাব এনে রাজনৈতিক বার্তা দেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল। প্রশাসনিক প্রস্তুতির মধ্যেই SIR ঘিরে রাজনৈতিক পারদও চড়তে শুরু করেছে। প্রথম থেকেই তৃণমূল মনে করছে, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে বাড়তি সুবিধা দিতেই এই পদক্ষেপ করেছে কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সরব হয়েছেন আগেই।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূল বিধায়কের দুই রাজ্যে ভোটার কার্ড; বিজেপির অভিযোগ

 ৮:৪৯ PM     kolkata     No comments   

 

জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংয়ের দুটি ভোটার কার্ড। একটি পশ্চিমবঙ্গে এবং আরেকটি রয়েছে উত্তরপ্রদেশে। SIR শুরু হতেই এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে বিজেপি। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তাঁর এক্স হ্যান্ডেলে তৃণমূল বিধায়কের দু'টি ভোটার কার্ডের বিবরণ সামনে এনে এমনই অভিযোগ তুলেছেন। বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও।

যদিও যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ সেই হরেরাম সিংকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন "আমি কী বলব, নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক।" রাজ্যজুড়ে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে। গতকাল থেকেই এন্যুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছে কমিশন। অন্যদিকে, এসআইআর-এর বিরোধিতা করে তৃণমূল কলকাতায় মিছিল করেছে। জেলায় জেলায়ও চলছে প্রতিবাদ। আর এরই মাঝে চাঞ্চল্যকর অভিযোগ উঠল। জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং-এর নাকি দুটি ভোটার কার্ড। এমনই দাবি তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

হাই কোর্টে জয় রাজ্যের, খারিজ দিঘার জগন্নাথধাম নিয়ে করা মামলা

 ২:১১ PM     kolkata     No comments   

 


হাই কোর্টে বড় জয় রাজ্যের। দিঘার জগন্নাথধাম নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। একাধিকবার মামলাকারীর আবেদনে শুনানি পিছনো হয়েছে। কিন্তু আর তা সম্ভব নয় বলে জানিয়ে মামলা খারিজ করল আদালত।দিঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে 'ধাম' কেন যুক্ত করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ।

তাঁদের যুক্তি ছিল, ধাম পৃথিবীতে চারটি। যা হিন্দুদের কাছে আবেগ। চাইলেই হঠাৎ করে কোনও মন্দিরকে ধাম বলা যায় না, দাবি করেন তাঁরা। তাই আদালতে তাঁদের আর্জি ছিল যে, 'ধাম' শব্দটি বাদ দেওয়া হোক। দীর্ঘদিন ধরেই চলছিল এই মামলার শুনানি। মঙ্গলবার দিঘার জগন্নাথ 'ধাম' নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, এর আগে একাধিকবার মামলাকারীর অনুরোধে শুনানি পিছানো হয়েছে। অতিরিক্ত নথি দাখিল করার সুযোগ দেওয়া হয়েছে। আর তা সম্ভব নয়। আদালতের যুক্তি, বারবার সুযোগ দেওয়া 'শেষ সুযোগ' শব্দটি তার মানে হারাবে। মামলাকারী চাইলে সম্পূর্ণ নথি দিয়ে নতুন করে মামলা দাখিল করতে পারে বলেই জানিয়েছে আদালত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মহিলাদের অ্যাকাউন্টে ৩০ হাজার; প্রচারের শেষ লগ্নে বড় ঘোষণা তেজস্বীর

 ২:০২ PM     India     No comments   

 


রাজ্যের ক্ষমতায় এলে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। এমনটাই দাবি করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বৃহস্পতিবার বিহারে বিধনসভা নির্বাচনের প্রথম পর্ব। প্রচার শেষ হচ্ছে মঙ্গলবার। প্রচারের শেষ লগ্নে এভাবেই চমক দিলেন রাঘোপুর বিধানসভা আসনের আরজেডি প্রার্থী তেজস্বী যাদব। এর পাশাপাশি কৃষকদেরও একাধিক সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করলেন লালু-পুত্র।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী বলেন, "এবার রাজ্যের ক্ষমতায় এলে মকর সক্রান্তির পূর্ণ লগ্নে আগামী ১৪ জানুযারি মা ও বোনেদের বিশেষ সম্মান দিতে তৈরি একটি প্রকল্পের আওতায় রাজ্যের সকল মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ৩০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি সরকারি কর্মচারীদের তাঁদের বাড়ির ৭০ কিলোমিটারের মধ্যে বদলি করার চেষ্টাও করবে আমাদের নতুন সরকার।" শেষ লগ্নে তেজস্বীর এই ঘোষণা রাজ্যের মহিলা ভোটারদের প্রভাবিত ও উৎসাহিত করেছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সাগরে তৈরি নিম্নচাপ অঞ্চল; দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব নেই

 ১:৪৪ PM     kolkata     No comments   

 

'মন্থা'-র প্রভাব কাটতে না-কাটতে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপর। এই নিম্নচাপ অঞ্চলের তেমন কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপর। উত্তর ও দক্ষিণে মোটের উপর এখন আবহাওয়া থাকবে শুকনো।

তবে বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার সামান্য ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পঙের দু'একটি এলাকা। আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates