রাজ্যপুলিশের পরবর্তী ডিজি কে হবেন? বর্তমান ডিজি রাজীব কুমার অবসর নিচ্ছেন চলতি মাসের ৩১ তারিক। তাঁর সরকারি বিদায় সংবর্ধনার দিন স্থির হয়েছে ২৮ জানুয়ারি। তবুও রাজ্যের পরবর্তী ডিজি-র নাম এখনও চূড়ান্ত হয়নি। বস্তুত, সম্প্রতি নবান্ন যে পুলিশকর্তাদের নাম ওই পদের জন্য কেন্দ্রকে পাঠিয়েছে, তাতে রাজীবের নামও রয়েছে। যা থেকে এমন জল্পনা শুরু হয়েছে যে, তাঁকেই কি আবার ডিজি পদে রাখতে চাইছে রাজ্য সরকার? প্রসঙ্গত, রাজীব রাজ্যপুলিশের ভারপ্রাপ্ত বা অস্থায়ী ডিজি। রাজ্য পুলিশের পরবর্তী ডিজি পদের জন্য আট জনের নাম প্রস্তাব করেছে পশ্চিমবঙ্গ সরকার।
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
বিরাট ব্যবসা 'বর্ডার ২'-এর!
সাধারণতন্ত্র দিবসের আগে মুক্তি পেয়েই বক্স অফিসে বিরাট লাফ 'বর্ডার ২'-এর। সানির এই ছবি রীতিমতো টক্কর দিল 'ধুরন্ধর' রণবীরকে। নস্ট্যালজিয়া উসকে বরুণ ধাওয়ানরা পর্দায় ফিরতেই রাজত্ব হারাল 'ছাবা'ও! হিসাব বলছিল, মুক্তির দিনই চালিয়ে খেলবে বর্ডার-এর সিক্যুয়েল। অন্তত ৩০ কোটি টাকার ব্যবসা হাঁকাবে ছবিটি। সেই ভবিষ্যদ্বাণীর অন্যথা হল না। ওপেনিংয়েই বিজয়রথ ছোটাল অনুরাগ সিংয়ের ছবি। জানা গিয়েছে, মুক্তির দিন বক্স অফিসে ৩২.১০ কোটির ব্যবসা করেছে ছবিটি। গত বছর ভিকি কৌশলের সুপারহিট ছবি 'ছাবা'র প্রথম দিনের বক্স অফিসে আয় হয়েছিল ৩৩.১০ কোটি। অন্যদিকে হিন্দি ছবির অতীত সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া 'ধুরন্ধরে'র প্রথম দিনের ব্যবসা ছিল ৩৩.৬৯ কোটি। গত বছরের দুই ব্লকবাস্টার সিনেমার ঘাড়ে নিশ্বাস ফেললেও নিজের গত ছবির থেকে অনেকটা পিছিয়ে সানি দেওল।
SIR- শুনানিতে এবার ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী!
এসআইআরে এবারে ডাক পেলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ৩১ জানুয়ারি শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে তাঁকে।
ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-এ সাধারণ মানুষের পাশাপাশি বেশ কিছু টলিউড তারকাদেরও ডাকা হয়েছে। সেই তালিকায় ডাক পেয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, সৌমিতৃষাও। আর এবার ডাক পেলেন তৃণমূলের আরও এক প্রাক্তন সাংসদ।
মাধ্যমিকের এক সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করেনি পড়ুয়ারা! ফের সুযোগ দিতে চায় পর্ষদ
মাধ্যমিক শুরু হতে আর এক সপ্তাহ বাকি। অথচ পরীক্ষার জন্য নাম জমা পড়েনি অনেকের। অভিযোগ, স্কুলের তরফে ভুল নামও জমা দেওয়া হয়েছে। এ দিকে ২০ জানুয়ারিতে ২০২৬-এর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি করা সম্পূর্ণ হয়ে গিয়েছে বলেই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
'নেতাজি বেঁচে থাকলেও ওঁকেও প্রমাণ দিতে হত?' ফের বিজেপি ও কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী
শুক্রবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে নেতাজি স্মরণ মঞ্চ থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। উল্লেখ্য, কিছুদিন আগেই এসআইআর শুনানিতে তলব করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসুকে। তিনি নিজেই সেই শুনানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কমিশনের বিরুদ্ধে। এদিন সেই প্রসঙ্গে ফের কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। প্রতিবছরের মতোই ২৩ জানুয়ারি রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
কমিশন চাইলেই কেন্দ্রীয় বাহিনী নামাতে পারে; বিস্ফোরক শুভেন্দু
ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর শুনানিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় গোলমালের ছবি সামনে এসেছে। এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন চাইলেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে। এর জন্য তাদের কারও সঙ্গে আলোচনার প্রয়োজন নেই।
আজ, শুক্রবার নেতাজি-জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এক মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এলগিন রোডে নেতাজি ভবন পর্যন্ত ওই মিছিল হয়। সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন শুভেন্দু অধিকারী।
জম্মু-কাশ্মীরে নিকেশ জইশ জঙ্গি;নাশকতার ছক বানচাল
জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অভিযানে নিহত জইশ জঙ্গি। শুক্রবার নিরাপত্তা বাহিনী জানিয়েছে, কাঠুয়া জেলার বিল্লাওয়ারে জম্মু-কাশ্মীরের পুলিশ, সেনা এবং সিআরপিএফ যৌথ ভাবে অভিযান চালিয়েছিল। তাতেই নিহত হয়েছে ওই পাক জঙ্গি। প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, সাধারণতন্ত্র দিবসে জঙ্গি নাশকতার সম্ভাবনা রয়েছে। এই সংক্রান্ত কিছু তথ্য পেয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি। ঘটনাচক্রে, তারপরেই উপত্যকায় তল্লাশি অভিযান আরও জোরদার হয় এবং তাতেই নিহত হল জইশ জঙ্গি। দিন দশেক আগেই বিল্লাওয়ারে জঙ্গিদের গোপন আস্তানার খোঁজ পেয়েছিল নিরাপত্তা বাহিনী। তার পর থেকেই নানা জায়গায় তল্লাশি শুরু হয়।





