বঙ্গের আবহাওয়া থেকে শীতের বিদায় এবার প্রায় নিশ্চিত। বেলাশেষের মাঘে ঠান্ডার ভাব হালকা চালে ফিরলেও তা শীতবিলাসীদের জন্য খুশি বয়ে নিয়ে আসছে না বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দু'দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে।






