প্রয়াত পরিচালক অনীক দত্ত। আজ, বুধবার দুপুরে আচমকাই আসে দুঃসংবাদ। খবর পাওয়া গিয়েছিল, হিন্দুস্তান পার্ক এলাকার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। পরিচালক থাকতেন ডোভারলেন এলাকার বাড়িতে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পরিচালকের। কিছু ক্ষণ পরে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনীকের দেহ। ইতিমধ্যেই ওঁর বাড়িতে পৌঁছোয় পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তদন্ত শুরু হয়েছে। কিছু ক্ষণের মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞেরা দুর্ঘটনাস্থলে পৌঁছোবেন বলে জানা গিয়েছে।
বুধবার, ২৭ মে, ২০২৬
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
বাংলায় মদের দোকানের লাইসেন্স প্রদান নীতিতে বড় বদল;ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভারতে মদের বিক্রির উপর নেওয়া কর রাজ্য সরকারগুলির রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতোই এবার বাংলায়ও মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতিতে বড় পরিবর্তন আসছে। মঙ্গলবার, কল্যাণীতে তিন জেলার পর্যালোচনা বৈঠকের পর এই বদলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।স্কুল, কলেজ, মন্দির ও ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয় না।
এদিন কাকলি প্রসঙ্গে আর কী জানালেন শুভেন্দু?
এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "বিশেষ বিশেষ এমপিদের ডাকব। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম।
বুধবারই প্রকাশিত হবে অন্নপূর্ণা যোজনার ফর্ম! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
রাজ্যে অন্নপূর্ণা যোজনার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বুধবারই। ওই দিন থেকেই ফর্ম প্রকাশিত হবে। কল্যাণীতে প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এ-ও জানালেন, অফলাইনের পাশাপাশি অনলাইনেও পূরণ করা যাবে ফর্ম। মা ক্যান্টিন নিয়েও বড় ঘোষণা করলেন তিনি। শুভেন্দু জানান, এ বার থেকে সপ্তাহে দু'দিন মা ক্যান্টিনে মিলবে মাছ-ভাত।
সোমবার, ২৫ মে, ২০২৬
'আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা';নবান্নে বৈঠক সেরে লিখলেন অভয়ার মা
এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করে, তখন তাঁকে কম কটাক্ষের সম্মুখীন হতে হয়নি। সেই সব কটাক্ষকে পাত্তা না দিয়ে বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আর জি কর ধর্ষণ এবং খুন কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ। তিনি এখন পানিহাটির বিধায়ক। শপথও নিয়েছেন। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি সাক্ষাৎ করলেন নবান্নের ১৪ তলায়। সাক্ষাৎ শেষে লিখলেন, "আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা।" রত্না লিখেছেন, "আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।"
অন্নপূর্ণা ভাণ্ডারে তথ্য আপডেট করতে লম্বা লাইন; পোস্ট অফিসে মন্ত্রী
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে থাকতে হবে আধার লিঙ্ক। আর তা করাতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন ব্যাঙ্ক-পোস্ট অফিসের সামনে মানুষের লম্বা লাইন। সেই মতো সোমবার সকাল থেকেই বারাসত পোস্ট অফিসের সামনে ছিল মানুষের ভিড়। এরমধ্যেই সিএএতে নাগরিকত্বের আবেদন জমা দিতে আসেন অনেকে। ভিড়ের চাপে একেবারে নাজেহাল অবস্থা হয় পোস্ট অফিসে।
অভিষেকের বাড়িতে ফের পুলিশ!
এদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন শান্তিনিকেতনে প্রবেশ করলেন কয়েক জন পুলিশকর্মী। তাঁদের কয়েক জন ছিলেন সাধারণ পোশাকে। কয়েক জন পরেছিলেন সাদা উর্দি। কিছু ক্ষণ পরেই বাড়ির ভিতর থেকে একটি মনিটর নিয়ে বেরিয়ে যান পুলিশকর্মীরা। তার পর সেই মনিটর তুলে দেওয়া হয় একটি সাদা গাড়িতে, যাতে লেখা ছিল 'কলকাতা পুলিশ'। সেটি কোথায় নিয়ে যাওয়া হল, তা এখনও স্পষ্ট নয়। ওই পুলিশকর্মীরা অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে একটি গাড়ি সেখানকার গ্যারেজ থেকে বেরিয়ে যায়। সেই গাড়িটি লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার নামে নথিভুক্ত। শান্তিনিকেতন বাড়িটিও ওই সংস্থার নামেই পুরসভায় নথিভুক্ত রয়েছে। কেন হঠাৎ তৃণমূল সাংসদের বাড়িতে পুলিশ গেল, তা নিয়ে ধন্দ রয়েছে।






