পুলিশের জালে রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আজ, বুধবার কলকাতার ফুলবাগান থেকে তাঁকে গ্রেপ্তার হয়েছেন বলে কোচবিহার পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়কের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এরপরেই ফুলবাগানে প্রাক্তন মন্ত্রীর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন মামলায় গ্রেপ্তার তা এখনও স্পষ্ট নয়।
বুধবার, ১৭ জুন, ২০২৬
মেসি ম্যাজিক; আলজেরিয়াকে বধ করল আর্জেন্টিনা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
ডিজে মন্তব্যে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ; ভবানী ভবন থেকে বেরিয়ে মমতার বাড়িতে অভিষেক
কুণাল ও দোলাকে সঙ্গে নিয়ে হাইকোর্টে মমতা!
ফের হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার দুপুরে কুণাল ঘোষ ও দোলা সেনকে সঙ্গে নিয়ে হাইকোর্টে পৌঁছে যান মমতা। কোনও আগাম বার্তা ছাড়াই তিনি পৌঁছে যান এদিন।
সোমবার, ১৫ জুন, ২০২৬
মমতার ভ্রাতৃবধূ থেকে স্বরূপের স্ত্রী, শুভেন্দুকে ঘিরে হুড়োহুড়ি ছোট লাল বাড়িতে
মঞ্চের কাছেই উপস্থিত ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তাঁকে দেখে শুভেন্দু সরাসরি মঞ্চে আসার আমন্ত্রণ জানান। একই ভাবে প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়কেও মঞ্চে বসার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।
জারি গ্রেফতারি পরোয়ানা; আগাম জামিন চেয়ে আদালতে অভিষেকের আপ্তসহায়ক!
জমি দু্র্নীতি, প্রার্থী করার নামে তোলাবাজির মতো বেশকিছু অভিযোগ। সেসবের তদন্তে নেমে এই মুহূর্তে মেদিনীপুর জেলা পুলিশের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনিবার সকাল থেকে শালবনি থানার পুলিশ তাঁর খোঁজ শুরু করলে বেপাত্তা হয়ে যান তিনি।
দিঘায় বেড়াতে গেলে দিতে হবে না অতিরিক্ত টাকা"; ঘোষণা মুখ্যমন্ত্রীর
দিঘা বেড়াতে গেলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা। এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন পর্যটকদের থেকে চাঁদা নেওয়া হত। কিন্তু, এবার সেই চাঁদা আর দিতে হবে না। ১ জুলাই থেকে চাঁদা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। রবিবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদে বৈঠকের পরই ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।






