Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ২৯ মে, ২০২৬

শুভেন্দুর বৈঠকে গুরুং!

 ৭:০৯ PM     kolkata     No comments   

 

রাজ্যে পালাবদল হতেই নতুন পথে পাহাড়ের রাজনৈতিক সমীকরণ! শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে যোগ দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং, রোশন গিরিরা।

এদিন পাহাড়ের সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর উন্নয়নের জন্য একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য, পাহাড়বাসীর নাগরিক পরিষেবা অব্যাহত রাখতে আপাতত দার্জিলিং ছাড়া তিন পুরসভা – কালিম্পং, কার্শিয়াং ও মিরিকে প্রশাসক বসানো হল। এদিনের বৈঠকে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও। তাঁকে সামনে রেখে শুভেন্দু অধিকারী জানান, গুরুং, রোশনদের দাবি মেনে পাহাড়ে উন্নয়নের জন্য কাজের রাস্তা পরিষ্কার করা হল। পাহাড় উন্নয়নের বিশেষ পরিকল্পনা বাবদ ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাঁর কথায়, "জিটিএ-র প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভীনকে বলেছি, বিধায়ক-সাংসদদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে কাজ করতে। এতদিন প্রতি অর্থবর্ষে পাহাড়ের জন্য নির্দিষ্ট টাকা বরাদ্দ করা হলেও কোনও কাজ করতে পারেনি জিটিএ।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

পরিচালক অনীক দত্তের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে কী জানালেন তদন্তকারী অফিসার?

 ৬:২৩ PM     kolkata     No comments   


বুধবার(২৭মে) দুপুরের ঘটনা। হিন্দুস্তান পার্ক এলাকায় প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন পরিচালক অনীক দত্ত। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে হাসপাতালের তরফে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এর পরেই নানা ধরনের তথ্য ছড়িয়েছে সর্বত্র। কেউ কেউ জানিয়েছিলেন, প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পরিচালক। অনীকের রহস্যমৃত্যু প্রসঙ্গে কী বললেন মানিকতলা থানার ওসি তথা তদন্তকারী আধিকারিক দেবাশিস দত্ত? তিনি বলেন, "পরিচালক আত্মহত্যা করেছেন, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তিনি স্ত্রীর ফ্ল্যাটের দরজায় কড়া নাড়েননি। সোজা উঠে যান ছাদে। চটি খুলে, পাঁচিলের উপরে উঠে ঝাঁপ দেন।

যেখানে পড়েছেন, উপর থেকে ঝাঁপ দিলে ওখানেই পড়ার কথা। তাঁকে যে কোথাও সরানো হয়েছে এমন নয়। দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরিচালক আত্মহত্যাই করেছেন।" ফরেন্সিক রিপোর্টের তথ্যও আত্মহত্যাকে মান্যতা দিয়েছে। এবং সুইসাইড নোটের সঙ্গে মিলে গিয়েছে পরিচালকের হাতের লেখা।নিজের বাড়ির বদলে কেন স্ত্রীর বাড়ি বেছে নিলেন পরিচালক? সে কথা অবশ্য জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছিল, পরিচালকের দেহে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। মাথার বাঁ দিকের খুলির হাড় ভাঙা। বাঁ দিকের পাঁজর ভেঙেছে। বাঁ দিকের পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। পরিচালকের বাঁ দিকের কোমরও ভেঙে গিয়েছে। মুখের বাঁ দিক, পিঠ ও কোমরে তীব্র ঘর্ষণের চিহ্ন মিলেছে। এমনকি, ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল বলেও প্রাথমিক রিপোর্ট বলছে। পরিচালক চার তলার ছাদ থেকে পড়ে যাওয়ার সময় আবাসন সংলগ্ন গাছের ডালসমেত ভেঙে মাটিতে পড়েন।পুলিশসূত্রে জানা গিয়েছিল, একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার হয়েছিল যেটি মেয়ের উদ্দেশ‍্যে লেখা। মেয়ে সুইডেনে থাকেন। কাউকে দোষ দেওয়া হয়নি নোটে। ছাদে একটি ম‍্যাগাজ়িনের মধ‍্যে একটি খাম থেকে মিলেছিল সেই নোট। সিসিটিভিতে পুরো ঘটনাটি দেখা গিয়েছিল বলে দাবি করা হয়। হিন্দুস্তান পার্কের আবাসনে ঢুকে প্রাক্তন স্ত্রীর ফ্ল‍্যাটে ঢোকেননি, বরং সোজা ছাদে উঠে যান অনীক। তার পরই ঘটে যায় এই অঘটন। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে পরিচালকের শেষকৃত্য সম্পন্ন করেন মেয়ে ঐশী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা !

 ৬:১৫ PM     kolkata     No comments   


এক সময় ছিল সিটু অফিস। হয়েছিল তৃণমূল ভবন। রাজ্যে পালাবদলের পর হুগলির চুঁচুড়া খাদিনামোড়ে সেই ভবনই সিটু নেতৃত্বের হাতে ফিরিয়ে দিলেন এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অফিস ফিরিয়ে দিয়ে তিনি সাফাই দিয়ে বলেন, "আমি জানতাম না এটা সিটুর অফিস ছিল। কেউ অভিযোগও করেনি।"

অফিস ফিরে পেয়ে সিটু নেতৃত্ব মন্তব্য করেছেন, ২০২১ সালে বদলের রাজনীতি বদলায় পরিণত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে এই অফিস আর তাঁদের ধরে রাখা সম্ভব নয়। অন্যদিকে, বিজেপি বিধায়ক কটাক্ষ করে বলেছেন, "কার কখন বোধোদয় হয় সেটা বলা যাবে না।

আমরা দখল-মুক্ত রাজনীতি চাই।"চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার এবার আর টিকিট পাননি। তাঁর পরিবর্তে টিকিট পেয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। কিন্তু হেরে গেছেন দেবাংশু। কেন এই পরাজয় ? এই প্রসঙ্গ ভোটের ফলাফল বেরনোর পর মুখ খুলেছিলেন অসিত।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ষীয়ান ও প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেছিলেন, ''আমরা অনেক দক্ষ লোক ছেড়ে, অদক্ষ লোক নিয়ে সংগঠন তৈরি করার চেষ্টা করেছিলাম। একবারে সমস্ত পুরোনো নেতাকে বাদ দেওয়া দলের কর্মীরা ভাল চোখে নেননি। অনেকের ঔদ্ধত্য ও অহঙ্কার হয়ে গেছিল যে, আমরাই হয়তো শেষ কথা বলার লোক। সেটাও মানুষ ভাল চোখে দেখেননি। আর এটাই পতনের মূল কারণ।''
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠক তৃণমূল নেতাদের! বড় দাবি শমিকের

 ৫:৪১ PM     kolkata     No comments   

 

পশ্চিমবঙ্গে প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস পরাজয়ের পর আর কার্যত ময়দানে নেই। একদিকে দফায় দফায় বৈঠক হচ্ছে কালীঘাটে, আর অন্যদিকে দলের বিরুদ্ধে পরপর মুখ খুলতে শুরু করেছেন দলের একসময়ের সৈনিকরাই।

এই আবহে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বৈঠকের কথা বললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য জানিয়েছেন, "আমার কাছে খবর আছে, তৃণমূলের বহু বিধায়ক দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছে।” তৃণমূল, কংগ্রেসের সঙ্গে মিশে যাক, এমনটাও বলছেন শমীক। একসময় কংগ্রেস ভেঙে তৈরি হওয়া তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের সমীকরণ বারবার বদলেছে। ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পরও কংগ্রেসের ডাক তৃণমূল বারবার এড়িয়েছে বলে জানা যায়। পশ্চিমবঙ্গে তো বরাবরই একে অপরের বিরোধীই থেকেছে দুই দল। তবে বাংলার ভোটে পরাজয়ের পর রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগাযোগ হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, 'ভোট চুরি' ইস্যুতে রাহুল গান্ধী যে সুর চড়িয়েছেন, তার পাশে থাকার বার্তা তৃণমূল দিয়েছে বলেও সূত্রের খবর। তবে শুধুই কানাঘুষো নয়, তৃণমূল সূত্রেও জানা যাচ্ছে, মালদহের দুই সংখ্যালঘু বিধায়ক ইতিমধ্য়েই দিল্লিতে কংগ্রেসের সঙ্গে বৈঠক করেছেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৭ মে, ২০২৬

ভাঙন চওড়া হচ্ছে তৃণমূলে; ইস্তফা দিলেন সুশান্ত ও অরূপ

 ৫:০৩ PM     kolkata     No comments   


সময় যত এগোচ্ছে ভাঙন চওড়া হচ্ছে তৃণমূলে। বুধবার বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। আরেক কাউন্সিলর তথা তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী ও অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন। এই ইস্তফা পর্ব মিটতেই নাম না করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একাধিক উচ্চস্থানীয় নেতাদের নিশানা করলেন সুশান্ত ও অরূপ।

বললেন, "হার স্বীকার তো করতেই হবে। ভোটে হারের পর ২৪, ২৫ দিনে কোনও মন্ত্রীকে দেখা যায়নি। তাঁদের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁষতে পারতাম না।" তারপরই তাৎপর্যপূর্ণভাবে ধন্যবাদ জানালেন বিজেপিকে। তবেই শুরু চর্চা, এবার কি তবে বিজেপিতে যোগ দিতে চলেছেন অরূপ-সুশান্তরা? ছাব্বিশের ফল প্রকাশ্যে আসার পরই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তিনি হারেননি। এই যুক্তিতে ইস্তফাও দেননি তিনি। তা নিয়ে চর্চাও হয়েছে বিভিন্ন মহলে। এবার তৃণমূলের দুই কাউন্সিলর বললেন, "হার স্বীকার তো করতেই হবে।" এখানেই থামেননি সুশান্ত ঘোষ-অরূপ চক্রবর্তীরা। তাঁরা বলেন, "ভোটে হারের পর ২৪, ২৫ দিনে কোনও মন্ত্রীকে দেখা যায়নি। তাঁরা জেড প্লাস, ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে ঘুরতেন, কেউ নেই রাস্তায়। যাঁদের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘেঁষতে পারতাম না। ধন্যবাদ বিজেপিকে। তাঁরা আমাদের ঘরছাড়া ছেলেদের ঘরে ফেরাতে সাহায্য করেছেন। জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব, ঘরছাড়াদের ঘরে ফেরানো। শেষতম ব্যক্তিকে ঘরে ফেরানো পর্যন্ত কাউন্সিলর পদে থাকব।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রয়াত পরিচালক অনীক দত্ত!

 ৪:৩০ PM     kolkata     No comments   


প্রয়াত পরিচালক অনীক দত্ত। আজ, বুধবার দুপুরে আচমকাই আসে দুঃসংবাদ। খবর পাওয়া গিয়েছিল, হিন্দুস্তান পার্ক এলাকার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। পরিচালক থাকতেন ডোভারলেন এলাকার বাড়িতে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পরিচালকের। কিছু ক্ষণ পরে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনীকের দেহ। ইতিমধ্যেই ওঁর বাড়িতে পৌঁছোয় পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তদন্ত শুরু হয়েছে। কিছু ক্ষণের মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞেরা দুর্ঘটনাস্থলে পৌঁছোবেন বলে জানা গিয়েছে।

মৃত্যুকালে অনীকের বয়স হয়েছিল প্রায় ৬৬। পাঁচ দিন আগেই জন্মদিন গিয়েছে পরিচালকের। ২২ মে সমাজমাধ্যমে পুরনো স্মৃতি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন পরিচালক। পরিচালনায় আসার আগে গত দু-দশক ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেছিলেন তিনি। ২০১২ সালে 'ভূতের ভবিষ্যৎ' ছবির পরিচালনার মাধ্যমে আলোচনায় উঠে আসেন অনীক। এই ছবিকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।তার পর একের পর এক ছবি তৈরি করেছিলেন। তাঁর তৈরি ছবি 'অপরাজিত'-কে ঘিরেও বিপুল বিতর্ক হয়েছিল। তাঁর শেষ ছবি 'যত কাণ্ড কলকাতাতেই'-কে ঘিরে তৈরি হয়েছিল আলোচনা। আদ্যোপান্ত বামপন্থী ভাবনার মানুষ হিসাবেই পরিচিত ছিলেন পরিচালক।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বাংলায় মদের দোকানের লাইসেন্স প্রদান নীতিতে বড় বদল;ঘোষণা মুখ্যমন্ত্রীর

 ৪:৩৫ PM     kolkata     No comments   

 


ভারতে মদের বিক্রির উপর নেওয়া কর রাজ্য সরকারগুলির রাজস্বের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। কিন্তু, অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের মতোই এবার বাংলায়ও মদের দোকানের লাইসেন্স দেওয়ার নীতিতে বড় পরিবর্তন আসছে। মঙ্গলবার, কল্যাণীতে তিন জেলার পর্যালোচনা বৈঠকের পর এই বদলের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।স্কুল, কলেজ, মন্দির ও ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হয় না।

দেশের একাধিক রাজ্যে এই নিয়ম কার্যকর রয়েছে। সেই নিয়ম এবার বলবৎ হতে চলেছে পশ্চিমবঙ্গে। মঙ্গলবার কল্যাণীতে ছিল তিন জেলার পর্যালোচনা বৈঠক। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "স্কুল, কলেজ, মন্দির ও ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না।" তাঁর আশ্বাস, "এই সরকার অন্যভাবে চলবে, ভাবার কোনও কারণ নেই।" মমতা ব্যানার্জির সরকার রাজস্ব আদায়ের জন্য ঢালাও মদের দোকানের লাইসেন্স দেওয়ার রীতি চালি করেছিল। এমনই অভিযোগ ছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোচ্চার হয়েছিল তখনকার প্রধান বিরোধী দল বিজেপি-সহ অন্যান্যরা। রাজ্যের পালাবদল ঘটেছে। পশ্চিমবঙ্গের মসনদে গেরুয়া শিবির। সরকার পরিচালনা-সহ একাধিক বিষয়ের বিভিন্ন নীতিতে বদল ঘটছে। মদের দোকানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও নীতিগত পরিবর্তন আনছে বাংলার প্রথম বিজেপি সরকার। এ দিনেই সেকথাও স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates