Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২০ জুলাই, ২০২৬

শক্তি বাড়াল বর্ষা; ভাসবে একাধিক জেলা

 ১:৩৯ PM     kolkata     No comments   




ঘূর্ণাবর্তের সঙ্গে নিম্নচাপের ঠেলায় মুখ ভার আকাশের। নতুন সপ্তাহের প্রথম দিন থেকেই বৃষ্টি শুরু। আজ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। এর সঙ্গে উত্তরবঙ্গও ভাসবে বৃষ্টিতে। কোথায়, কতটা বৃষ্টি হবে?জুলাই মাসের শুরুতে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ ভেসেছিল। মাঝে গত সপ্তাহে সাময়িক বিরতি মিললেও, আবার এই সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ দুর্বল হলেও ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। জানা যাচ্ছে, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। সেই কারণেই উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। এই সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টি শুরু হচ্ছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায়।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উপকূল ও পশ্চিমাঞ্চলে। রোজই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। অন্যদিকে, আজও উত্তরবঙ্গের পাঁচ জেলায়- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবশেষে মুখ খুললেন মেসি! পড়ুন

 ১২:১১ PM     Sports     No comments   


অবশেষে নীরবতা ভাঙলেন লিয়োনেল মেসি। হারের পরেই মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক। কয়েক ঘণ্টা আগে পর পর দু'বার বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ হয়েছে তাঁর। জঘন্য খেলে হেরেছে তাঁর দল। কিছু করতে পারেননি মেসিও। গোটা ম্যাচে নিষ্প্রভ ছিলেন। সেই মেসিই এ বার মুখ খুললেন।স্পেনের কাছে এই হার স্বীকার করে নিয়েছেন মেসি। খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "খুব দুঃখ হচ্ছে।
এ কথা বলতে পারি যে আমরা নিজেদের সেরাটা দিয়েছি।" স্পেন যে যোগ্য দল হিসাবে জিতেছে তা মেনে নিয়েছেন মেসি। তিনি বলেন, "সত্যি বলতে, ওরা আমাদের থেকে ভাল খেলেছে।  আমরা হেরেছি। হার স্বীকার করছি। তার মানে এই নয় যে এত দিন যে ফুটবলটা খেলেছি তা ভুলে যাব। সকল সতীর্থ ও আর্জেন্টিনার সকল নাগরিককে ধন্যবাদ।" এর বেশি অবশ্য কিছুই বলেননি মেসি। এর পরে যে মেসি আর বিশ্বকাপে খেলবেন না তা বলাই যেতে পারে। কিন্তু তিনি আর্জেন্টিনার জার্সিতে আর খেলবেন কি না, সেই বিষয়ে মুখ খোলেননি মেসি। তবে বিশ্বকাপ ফাইনালের আগে মেসির পোস্ট দেখে মনে হয়েছে, আন্তর্জাতিক ফুটবলে হয়তো তাঁকে আর দেখা যাবে না। হতে পারে হারের ধাক্কার পর এখনই অবসর নিয়ে কিছু বলতে চাননি তিনি। পরে এই বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন মেসি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অনশন এখনও ভাঙানো যায়নি ওয়াংচুকুর! এমনটাই জানালেন স্ত্রী

 ৬:১৪ PM     India     No comments   


যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পরেও অনশন ভাঙেননি সোনম ওয়াংচুক। হাসপাতালেই অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। নুনজল ছাড়া আর কিছু খাচ্ছেন না।দিল্লির সফদরজং হাসপাতালের সামনে দাঁড়িয়ে এমন খবর জানিয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। তাঁর দাবি, দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে কাজ করেনি কেন্দ্রীয় সরকার। কারণ, আদালতের নির্দেশে কোথাও হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হয়নি।

অন্য হাসপাতালে সোনমকে নিয়ে যাওয়ার তোড়জোড়ও শুরু করেছে তাঁর পরিবার। গীতাঞ্জলি জানিয়েছেন, সোনমের অনশন চলছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও নুনজল ছাড়া কিছুই তিনি খাননি। অনশনের প্রথম থেকে তিনি নুনজল খেয়ে এসেছেন। প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে অনশন করছেন সোনম।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

একুশের মঞ্চ এবার দিল্লিতে!

 ৬:০২ PM     kolkata     No comments   


কলকাতার ধর্মতলা পেরিয়ে এ বার ২১ জুলাইয়ের রাজনৈতিক বার্তা পৌঁছতে চলেছে দিল্লির রাজঘাটেও। সূত্রের খবর, রাজধানীতে জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপিআই। সব কিছু পরিকল্পনামাফিক চললে মঙ্গলবার সকালে, সংসদের অধিবেশন শুরুর আগেই দলের সাংসদরা সেখানে একত্রিত হবেন বলে খবর পাওয়া গিয়েছে।
কবিতা পাঠ, সংগীত ও শহীদদের স্মরণে নীরব শ্রদ্ধার মধ্য দিয়েই কর্মসূচি হব। দলের সমস্ত সাংসদকে সাদা পোশাক পরে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল কয়েক দিন আগেই। দলের লোকসভার মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার প্রকাশ্যেই বলেছিলেন, "আমার শহিদ, তোমার শহিদ বলে কিছু নেই। শহিদ দিবস আমরাও পালন করব।" সেই ঘোষণার পর থেকেই প্রস্তুতি শুরু হয়। তবে এই কর্মসূচি ঘিরে দলের অন্দরে মতভেদ রয়েছে বলেও সূত্রের খবর। এনসিপিআই বর্তমানে সরকার তথা বিজেপির শরিক দল। সেখানে ২১ জুলাই এর শহীদ দিবস মূলত কংগ্রেসের কর্মসূচি সেটা বিজেপি সরকারের শরিক দল কেন পালন করবে উঠেছে সে প্রশ্নও।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অভিষেকের আমতলার কার্যালয় ঘিরে ফেলল পুলিশ; বড় কোনও পদক্ষেপ?

 ১২:০৯ PM     kolkata     No comments   


শনিবারেই অভিষেকের জন্য অশনি সংকেত। আরও বড় বিপাকে পড়লেন ডায়মন্ড হারবারের সাংসদ। বৈধ প্ল্যান-নথি ছাড়াই আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ পাওয়া গিয়েছে।
শনিবার সকালেই তাঁর কার্যালয় ঘিরে ফেলল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, ৩০ জুন তাঁর কার্যালয়ে একটি নোটিস দেয় দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের তরফে। ১৫ জুলাই তাঁকে জেলা প্রশাসনের দপ্তরে তলব করা হয়েছিল। ৭ জুলাই আরও একটি নোটিস পড়ে। কিন্তু সময় নোটিসের জবাবে কোনও সাড়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই শনিবার সকাল থেকে পুলিশ-বাহিনীতে ছেয়ে গেল অভিষেকের কার্যালয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

প্রয়াত গ্যারি সোবার্স!

 ১১:০১ PM     Sports     No comments   



চলে গেলেন গারফিল্ড (গ্যারি) সোবার্স। শুক্রবার মৃত্যু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটারের। বয়স হয়েছিল ৮৯ বছর। সোবার্স আজীবন স্মৃতিতে থাকবেন ১৯৬৮ সালে গড়া তাঁর একটি কীর্তির জন্য।
প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে এক ওভারে ৬ টি ছয় মেরেছিলেন তিনি। তবে গোটা জীবনে এ রকম কীর্তি আরও অনেক রয়েছে। সোবার্স রেখে গেলেন একরাশ স্মৃতি, যার অনেক কিছুই এখনকার প্রজন্ম জানে না। ১৯৫৩-এ ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। তিনি এতটাই প্রতিভাবান ছিলেন যে দ্রুত দেশের হয়ে খেলার জন্য তাঁর ডাক পড়ে। পরের বছরই ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে অভিষেক। আন্তর্জাতিক মঞ্চে ছাপ ফেলতে বেশি সময় লাগেনি। ১৯৫৮-এ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম শতরান করেন। শেষ পর্যন্ত ৩৬৫ রানে অপরাজিত থাকেন। সেই সময়ে সেটিই ছিল টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এর পর ১৯৯৪-এ সেটি ভাঙেন ব্রায়ান লারা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার বাংলার সরকারি স্কুলে 'ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব'!

 ১২:৩৯ PM     kolkata     No comments   



ডিজিটাল অর্থনীতির জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করে কর্মসংস্থানের পথ খুলে দিতে সরকারি স্কুলে এবার 'ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব' তৈরির উদ্যোগ নিতে শুরু করল স্কুল শিক্ষা দফতর। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে।
যার লক্ষ্য প্রতি বছর প্রায় ১০ হাজার পড়ুয়াকে ডিজিটাল কনটেন্ট তৈরির আধুনিক প্রশিক্ষণ দেওয়া। স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের মূলত অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়্যালিটি-সহ বিভিন্ন আধুনিক ও কর্মমুখী প্রযুক্তির উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হল স্কুল স্তর থেকেই পড়ুয়াদের সৃজনশীলতার বিকাশ অ্যানিমেশন-ভিএফএক্স শিখবে পড়ুয়ারা। ঘটানো এবং ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করা। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে স্কুল শিক্ষা দপ্তর তৎপরতা শুরু করেছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates