মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সোমবার, ২০ জুলাই, ২০২৬
নয়া বিল আনছে সরকার; পঞ্চায়েত প্রধানদের সইয়ে আর কোনও কাজ হবে না
সরকারি দপ্তরের কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক! নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাংলা ভাষাকে ব্যাপকতরভাবে ছড়িয়ে দিতে এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরের কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হল বলে খবর পাওয়া গিয়েছে। সোমবার বিধানসভায় এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অনুব্রতর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ!
শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কারও কাছ থেকে ৬ লক্ষ, কারও কাছ থেকে ৩ লক্ষ তো কারও কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তাঁদের কেউ চাকরি পাননি, এমনকী ফেরত পাননি টাকাও। এমনই অভিযোগে মামলা রুজু হল বর্তমানে ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।
শক্তি বাড়াল বর্ষা; ভাসবে একাধিক জেলা
অবশেষে মুখ খুললেন মেসি! পড়ুন
অবশেষে নীরবতা ভাঙলেন লিয়োনেল মেসি। হারের পরেই মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক। কয়েক ঘণ্টা আগে পর পর দু'বার বিশ্বকাপ জেতার স্বপ্নভঙ্গ হয়েছে তাঁর। জঘন্য খেলে হেরেছে তাঁর দল। কিছু করতে পারেননি মেসিও। গোটা ম্যাচে নিষ্প্রভ ছিলেন। সেই মেসিই এ বার মুখ খুললেন।স্পেনের কাছে এই হার স্বীকার করে নিয়েছেন মেসি। খেলা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "খুব দুঃখ হচ্ছে।
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
অনশন এখনও ভাঙানো যায়নি ওয়াংচুকুর! এমনটাই জানালেন স্ত্রী
যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পরেও অনশন ভাঙেননি সোনম ওয়াংচুক। হাসপাতালেই অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। নুনজল ছাড়া আর কিছু খাচ্ছেন না।দিল্লির সফদরজং হাসপাতালের সামনে দাঁড়িয়ে এমন খবর জানিয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। তাঁর দাবি, দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে কাজ করেনি কেন্দ্রীয় সরকার। কারণ, আদালতের নির্দেশে কোথাও হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হয়নি।






