আর জি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের মামলায় শুক্রবার শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। নতুন তদন্তকারী আধিকারিক সন্দীপনি গর্গ ও তাঁর টিম তদন্তের দায়িত্ব নেওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, তিন পাতার ওই রিপোর্টে তদন্তের অগ্রগতির একাধিক তথ্য তুলে ধরা হয়েছে। সিবিআই সূত্রে খবর, নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। তাঁদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছেন গোয়েন্দারা। সেই তথ্যের সূত্র ধরে ঘটনার দিন ঘটনাস্থলে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং একাধিক নথি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন