সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বাংলায় ২৫২ টি অনুমোদনহীন মাদ্রাসাকে বন্ধের নির্দেশ!
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
অভিষেকের বাড়িতে সিআইডি; গ্রেফতার অভিষেকের আপ্তসহায়ক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ককে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সুমিতকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন সিআইডি আধিকারিকরা।
শালবনিতে জমি-দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত। সেই মামলায় আগাম জামিনের জন্য হাই কোর্টের দ্বারস্থ হলেও তা খারিজ করে দেওয়া হয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে যান সুমিত। বুধবার মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। বুধবার রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে সওয়াল করেন। তিনি জানিয়েছিলেন, গত জুন মাসে সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা হয়েছে। তাঁর অ্যাকাউন্টে মোট প্রায় ১৫ কোটি জমা হয়েছে। এই টাকার উৎস নিয়ে আদালতে সন্দেহপ্রকাশ করেন তদন্তকারীরা। রাজ্যের হেয় আদালতে সওয়াল করেছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। এর আগেই শুনানিতে সুমিতের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছিল। তারপরেই সুমিতকে জিজ্ঞাসাবাদের লিখিত রেকর্ড দেখতে চায় সুপ্রিম কোর্ট। জিজ্ঞাসাবাদ-পর্বের ভিডিয়োর লিখিত রেকর্ড বুধবার আদালতে জমা করে রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, "সময় এবং সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সুমিত তদন্তে সহযোগিতা করেননি।" এই মামলায় বৃহস্পতিবারের শুনানিতে সুমিত রায়ের রক্ষাকবচ উঠতেই অভিযুক্তের খোঁজে অভিষেকের বাড়ি ঘিরে ফেলে সিআইডি ও এসটিএফের আধিকারিকরা।
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
খাবারের পর এবার ওষুধ দোকানে হানা!
চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিতে অনুরোধ
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটা বলেছে: অগ্নিমিত্রা
দুর্গাপুজোয় আমিষ নয়। বাংলায় এসে এমনই বিতর্কিত বক্তব্য রেখেছিলেন বাগেশ্বর বাবা। তবে, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন, নবমীর দিন পাঁঠার মাংসই বাঙালি খাবে। আর এবার বাগেশ্বর বাবার মন্তব্য নিয়ে মুখ অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, বাগেশ্বর বাবার যেটা ঠিক মনে হয়েছে সেটাই বলেছেন, এই নিয়ে রাজনীতির কিছু নেই।
লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম!
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি!
রবিবার ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি। ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা বহু পড়ুয়া আবাসিকের। এই ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল-পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, ৩ জনকে উদ্ধার করা গিয়েছে এখনও পর্যন্ত। রবিবার দুপুর দেড়টা নাগাদ দিল্লির চাণক্যপুরীর কাছঠে মোতিবাগ এলাকায় ভারী বৃষ্টির জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়িটি। খবর পেতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন।
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
মেধার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ হবে: মুখ্যমন্ত্রী
তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসএসসি-র নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। চাকরির দাবিতে, স্বচ্ছ নিয়োগের দাবিতে, চাকরির দাবিতে দিনের পর দিনে রাজপথে থেকেছেন হাজার-হাজার চাকরিপ্রার্থী। তবে, বাংলায় নতুন সরকারে আমলে স্বচ্ছ নিয়োগ হবে। নিয়োগের ক্ষেত্রে মেধা ও পরীক্ষাই একমাত্র বিচার্য বিষয় হবে। শিক্ষক দিবসে বাংলা দুর্নীতিমুক্ত নিয়োগের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ফের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা!
বৃষ্টি কিছুটা কমেছে। আকাশে মাঝে মধ্যেই নীল সাদা মেঘও চোখে পড়ছে। তবে বর্ষা বিদায় নিচ্ছে এমনটা ভাবা কিছু নেই! সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার আগে সোমবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আর জি কর কাণ্ডে গ্রেফতার পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান!
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
মমতার ভাইঝির রহস্যমৃত্যু!
বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে উদ্ধার হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার ঝুলন্ত দেহ। মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায়। তিনি মমতার মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের কন্যা বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, অবসাদের কারণে আত্মঘাতী হয়েছেন ওই যুবতী। প্রাথমিক ভাবে পুলিশও তা-ই মনে করছে।
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
২৬ হাজার শিক্ষকের নিয়োগের জন্য আরও ন'মাস সময় পেল রজ্য সরকার!
সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি শিক্ষকদের। আগামী বছরের ৩১ মে পর্যন্ত বহাল থাকছে ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি। যোগ্য শিক্ষকদের চাকরি বহাল রাখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। যোগ্য শিক্ষকদের তরফেও এই সংক্রান্ত একটি আবেদন জানানো হয়। আজ, সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। এদিন শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ৩১ মে, ২০২৭ এর মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্য সরকারকে। তৃণমূল আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল বাংলা।
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
সমবায় ব্যাঙ্কে দুর্নীতি; কড়া বার্তা মন্ত্রী অশোক কীর্তনিয়ার
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
নেপালের বিপর্যয়; উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী; চালু হল হেল্প লাইন
দলেরই বিধায়ককে শোকজ করল বিজেপি নেতৃত্ব!
দুর্নীতির পাশাপাশি দলের শৃঙ্খলা রক্ষাতেও জিরো টলারেন্স নীতি বিজেপির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে নিয়ে অশালীন মন্তব্য। তার জেরে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বিধায়ককে শোকজ করল রাজ্য বিজেপি। সাতদিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে বিধায়ক সত্যেন রায়কে। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত সত্যেন রায়।
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি মেটাতে বেসরকারি হাসপাতালে নজর!
সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি মেটাতে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসক আনার কথা ভাবছে স্বাস্থ্যভবন। চুক্তির ভিত্তিতে বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত চিকিৎসকদের সরকারি হাসপাতালে নিয়োগ করে আপাতত শূন্যপদ পূরণ করা হবে, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সরকারি চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে রোগী দেখা (প্রাইভেট প্র্যাকটিস) নিয়ন্ত্রণের লক্ষ্যে স্বাস্থ্যভবন যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা নিয়ে বিতর্ক ঠেকাতেই বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রে নজর দিচ্ছে সরকার। সোমবার স্বাস্থ্যভবনের নির্দেশিকায় বলা হয়েছিল, সরকারি হাসপাতালে কোনও চিকিৎসকের তত্ত্বাবধানে যে দিন রোগী ভর্তি হবেন, সেই দিন থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ওই চিকিৎসক ‘প্রাইভেট প্র্যাকটিস’ করতে পারবেন না।
হাওড়ার আবাসনে বিধ্বংসী আগুন! মৃত্যু বৃদ্ধার
হাওড়াতে বিধ্বংসী আগুন। একটি আবাসনে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। যেখানে আগুন লেগেছে সেখানে পাঁচ থেকে সাতজন আটকে ছিল বলে খবর। তাঁদের উদ্ধারে এসেছে পাঁচটি দমকলের ইঞ্জিন। আগুনে অনেকে ঝলসে গিয়েছে বলে এখনও অবধি জানা যাচ্ছে। মৃত্যু এক বৃদ্ধার।
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
অন্নপূর্ণা বিভ্রাটের নেপথ্যে অন্তর্ঘাত; বিস্ফোরক শমীক ভট্টাচার্য
যে কথা পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছে, তা আরও একবার সরাসরি এবং স্পষ্ট ভাবে বলতে শোনা গেল বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। জেলায় জেলায় অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা না-পাওয়া নিয়ে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। শমীক বলছেন, গোটা পরিস্থিতির জন্য কিছু ক্ষেত্রে ব্যবস্থাপনায় বিচ্যুতি রয়েছে। তবে অন্তর্ঘাত রয়েছে বেশির ভাগ ক্ষেত্রে।



















