ক্রমশ ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিডগ্রাফ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পেল প্রায় দেড়গুণ। তাল মিলিয়ে বেড়েছে মৃত্যুও। লাফিয়ে বেড়েছে সংক্রমণের হার-ও। এই পরিসংখ্যানই ঘুম কেড়েছে স্বাস্থ্যদফতরের কর্তাদের।
বুধবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২২ জন। যা নিয়ে এদিন অবধি মোট ১৬ লাখ ৭৮ হাজার ৩২৩ জন মারণ ভাইরাসে আক্রান্ত হলেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন