Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ২৭ জুলাই, ২০২২

মন্ত্রিত্ব ছাড়বেন? প্রশ্ন সাংবাদিকদের, 'কারণ কী?' পাল্টা পার্থ

 ৪:০০ PM     kolkata     No comments   


শেষ তিন-চার দিন ধরে গোটা রাজ্য জুড়ে চর্চা চলছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। নিয়োগ দুর্নীতিতে জড়িত অভিযোগে ইডির হেফাজতে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য-রাজনীতি। এমন আবহে ইস্তফা দেবেন কি পার্থ চট্টোপাধ্যায়? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সব মহলে। বুধবার সাংবাদিকরা এই প্রশ্ন করতেই পার্থ চট্টোপাধ্যায় সপাটে প্রশ্ন ছুড়লেন,'কারণ কী?'। জবাবের ভঙ্গিতে বুঝিয়ে দিয়ে ইস্তফা দেওয়ার মতো কোনও কারণ নেই। 

নিয়োগ দুর্নীতি মামলায় ১০ দিনের ইডি হেফাজতে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা। আজ, বুধবার তাঁদের জেরার দ্বিতীয় দিন।

এখনও পর্যন্ত মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা না হলেও গতকাল দু’জনকে আলাদা করে ম্যারাথন জেরা করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সিজিও কমপ্লেক্সে ইডির বিল্ডিংয়ের সাততলার অস্থায়ী লকআপে রয়েছেন পার্থ। যেখানে রয়েছে একটি পাখা, একটি বিছানা এবং কাঠের একটি চেয়ার। কোনও অ্যাটাচ বাথরুম নেই। শৌচালয়ে যেতে হলে ডাক দিতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। ইডি হেফাজতে থাকাকালীন বুধবার সকালে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। সেখানে প্রবেশের সময় পার্থ চট্টোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেন, 'মন্ত্রিত্ব ছাড়বেন কি?' পালটা পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন ছুঁড়লেন, 'কারণ কী'? শিল্পমন্ত্রীর এই আচরণে হতবাক রাজনৈতিক মহল। 

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates