সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল গুরুত্বপূর্ণ আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশান্তকুমার মিশ্র এবং বিচারপতি সঞ্জীব মেহতার বেঞ্চে মামলার শুনানির কথা ছিল। কিন্তু সেই শুনানি হয়নি। এই নিয়ে পর পর তিন বার শুনানি পিছোল। পরবর্তী শুনানি কবে হবে, তা-ও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। গত ৩ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু আদালতে ইডি আবেদন করে, রাজ্যের দেওয়া হলফনামা খতিয়ে দেখার সময় দেওয়া হোক। ইডি-ও পাল্টা হলফনামা দিতে চায়। সেই আবেদন মেনে এক সপ্তাহ পিছিয়ে শুনানির দিন ধার্য করেছিল সুপ্রিম কোর্ট।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন